যেসব পণ্যের দাম কমছে
২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের ওপর শুল্ককর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ফলে দেশের বাজারে পণ্যের দাম কমতে পারে। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনায় এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি বর্তমান সরকারের ২৩তম, বাংলাদেশের ৫১তম। দেশে উৎপাদিত আইটি পণ্য দেশে উৎপাদিত আইটিপণ্যে বর্তমানে শুল্ক দিতে হয় ৫ শতাংশ। তবে স্থানীয় শিল্পের বিকাশে এবার এ শিল্পখাতে আরও শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ফলে দেশে উৎপাদিত ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টারসহ সব ধরনের আইটিপণ্যের দাম কমতে পারে। তবে বিদেশ থেকে আমদানি করা ল্যাপটপ, কম্পিউটারসহ আইটিপণ্যের আরও বাড়বে। কৃষি যন্ত্রপাতি-সরঞ্জাম কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে দেশীয় ভাবে বিভিন্ন:
