রামগঞ্জে লিগ্যাল এইড বিষয়ে উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত

শেয়ার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলা লিগ্যাল এইড এর উদ্যোগে উদ্বুদ্বকরন ও কুমিল্লা পিপিজে’র সহযোগীতায় উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড বিষয়ে সভা ৮জুন (বুধবার) দুপুরে রামগঞ্জ উজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরার সভাপতিত্বে ও লিগ্যাল এইডের প্রজেক্ট ম্যানেজার শাহীন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীর জেলা লিগ্যাল এইড অফিসার জান্নাতুল আদন শিরিন। বিশেষ অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবি হাছান আল মাহমুদসহ লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ।

সভায় লিগ্যাল এইডের গ্রামীন হতদরিদ্র ছিন্নমুল জনসাধারনদেরকে বিনা মুল্যে আইনী সহায়তা দেওয়ার বিষয় সহ বিস্তারিত আলোচনা করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.