বিশ্বনবী(সাঃ)কে কটুক্তি করায় প্রতিবাদ,বা‌নিয়াচং‌য়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি –

হবিগঞ্জের বানিয়াচংয়েও সারা বিশ্বের ন্যায় সবর্স্তরের উলামায়ে কেরাম ও তাও‌হিদী জনতার উদ্দ্যোগে মহানবী মানবতার মুক্তিরদূত হযরত মুহাম্মদ(সাঃ) ও তাহার সহধর্মিণী আম্মাজান আয়শা (রাঃ)সম্পর্কে বিজেপি মুখপাত্র ভারতীয় জনতা পা‌র্টির নেত্রী নুপুর শর্মা ও নবীন কুমার জান্দালের আপত্তি কটুক্তিকর মন্তব্যের প্রতিবাদে হাজার হাজার মুসলিম উম্মতগন এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়ে‌ছে।

(১০জুন)শুক্রবার বিকাল ৩ঘটিকায় আল্লামা আব্দুল বাসিত আজাদ(বড় হুজুরের)সভাপতিত্বে ও মাওলানা মসিউর রহমানের পরিচালনায় স্হানীয় শহীদ মিনারের প্রাঙ্গ‌নে এই বি‌ক্ষোভ অনু‌ষ্ঠিত হয়। বি‌ক্ষো‌ভে বক্তব্য রাখেন মুফতী কাজী আতাউর রহমান, শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান,মাওলানা মুজিবুর রহমান যশ‌কেশ্বরী,মাওলানা গোলাম কাদির, ক্বারী কমর উদ্দিন, মাওলানা রওশন ইজদানী,জনাব জয়নাল আবেদীন, মাওলানা ডা.বশির আহমদ,মাওলানা শায়খ শফিকুর রহমান,মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা সুফি আহমদ,মুফতী আমীর আহমদ, মাওলানা ইমরান আহমদ উসমানী, হাফিজ মাওলানা শাহ আলম, মাওলানা জাবের আহমদ,মুফতী আব্দুল কাদির, হাফিজ শাহ সালেহ আহমদ,মাওলানা শেখ বশির আহমদ, মাওলানা মজিবুর, মুফতী মুবাশ্বির আহমদ,মাওলানা ইমরান আহমদ উসমানী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকার যেন চল‌তি সাংসদে নিন্দা প্রস্তাব পাস করেন।ভারত সরকার‌রের কা‌ছে দা‌বি পেশ ক‌রে

নুপুর শর্মা ও নবীন কুমার জান্দাল কে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনার জোর দা‌বি জানান। তারা আরও ব‌লেন,

ভারত সরকারকে বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে আর ক্ষমা না চাইলে ভারতীয় পণ্য বর্জন করারও হুশিয়ারী উচ্চারণ করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.