জাতীয়

রামগঞ্জে বিয়ের দাবিতে অনশনে অন্তসত্ত্বা তরুনী, পলাতক প্রেমিক রাসেল

রামগঞ্জে বিয়ের দাবিতে অনশনে অন্তসত্ত্বা তরুনী, পলাতক প্রেমিক রাসেল

রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। গত মঙ্গলবার থেকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শৈরশৈ গ্রামের প্রেমিক রাসেল হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। বর্তমানে ওই তরুনী ৩ মাসের অন্তস্বত্তা বলে জানিয়েছে সে। প্রেমিক রাসেল ওই এলাকার হান্নান শেখের বাড়ির পূর্ব পাশে সৌদি প্রবাসী খোরশেদ আলমের ছেলে। ভুক্তভোগী তরুনী খুলনা জেলার রূপসা উপজেলার ঝরবাদল এলাকার বাসিন্দা। সে ঢাকার গুলিস্থান এলাকার বংশাল চুরিটোলায় একটি ভাড়া বাসায় থাকেন। বাড়িতে প্রেমিকার উপস্থিতি টের পেয়ে ঘটনার পর প্রেমিক রাসেল বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে। তরুনী জানায়, গত এক বছর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। বিয়ের কথা বলে গত তিনমাস ঢাকায় একটি:
আরও পড়ুন
গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি: আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ও শান্তিপুর্ণ করার করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩রা মে রোজ বুধবার সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে ভাওয়াল সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটানিং কর্মকর্তা ফরিদুর ইসলাম, জেলা রিটার্নিং কর্মকর্তা,জেলা পুলিশ সুপার,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ জেলার সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। উল্লেখ্য আগামী ২৫শে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
দুর্গাপুরে জমি নিয়ে বিরোধ, ৫ শতাধিক গাছ কর্তন

দুর্গাপুরে জমি নিয়ে বিরোধ, ৫ শতাধিক গাছ কর্তন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জের পাঁচ শতাধিক কলা ও পেঁপে গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার (৩ মে) সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের ইসবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ইসবপুর গ্রামের অসহায় কৃষক মমিন মন্ডলের ছেলে আব্দুস সাত্তার মন্ডলের এক দশমিক ৩০ শতাংশ জমি নিয়ে একই ইউনিয়নের গোপালপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে আমির মন্ডলের সাথে দীর্ঘদীন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। বিবাদমান জমিতে আমির মন্ডল, কামরুজ্জামান মন্ডল, বুলুবুল, ও শহিদুল ইসলাম সহ অজ্ঞাত ১০/১২ জন সংঘবদ্ধ হয়ে বুধবার সকালের দিকে আব্দুল সাত্তারের লাগানো কলা ও:
আরও পড়ুন
শ্রীপুর পৌর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

শ্রীপুর পৌর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৩রা মে রোজ বুধবার সন্ধ্যা ৭টায় ১নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা। এই প্রতিবেদককে নূরে আলম মোল্লা জানান- -আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে আওয়ামীলীগের নেতা কর্মীদের সু-সংগঠিত করে, মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীলতা এনে, আওয়ামীলীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করার লক্ষ্যে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ মহসিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাকিল আহমেদ এর সঞ্চালনায় আরো:
আরও পড়ুন
কৃষকের ধান কেটে বাড়ী পৌঁছে দিলেন রামগতি উপজেলা ছাত্রলীগ

কৃষকের ধান কেটে বাড়ী পৌঁছে দিলেন রামগতি উপজেলা ছাত্রলীগ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: একদিকে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির গুঞ্জন। অন্যদিকে ধান কাটার শ্রমিক না পাওয়ায় বিপাকে পড়েন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বৃদ্ধা কৃষক আবদুল মুনাফ। জমির পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন এই কৃষক।বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে অসহায় কৃষকের পাশে দাঁড়ান রামগতি উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী কৃষক আব্দুল মুনাফের বাড়িতে উপস্থিত হয়ে জমিন থেকে ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়। বুধবার সকাল থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কৃষকের ৩০ শতক জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। এতে ওই গ্রামের কৃষকের:
আরও পড়ুন
বানিয়াচংয়ে বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত

বানিয়াচংয়ে বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে ধানকাটার সময় বজ্রপাতে এক এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত ব্যাক্তির নাম সৌরভ দাস (২০)। সে বানিয়াচং উপজেলার ১২ নম্বর সুজাতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের ধনঞ্জয় দাসের পুত্র। বুধবার (৩ মে) বিকাল ৩ টায় বজ্রপাতের ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সৌরভ দাস একজন কৃষি শ্রমিক। ঘটনার সময় সে অন্যান্য শ্রমিকদের সাথে গ্রামের পাশেই আমড়াতলীর হাওরে দিন মুজুরীতে ধান কাটতেছিল। বিকাল ৩ টার সময় হালকা বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় আকস্মিকভাবে বজ্রাঘাতে ওই ব্যাক্তি গুরুতরভাবে আহত হলে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৌরভ:
আরও পড়ুন
ঘূর্ণিঝড় ‘মোখা’ আঘাত হানতে পারে যেদিন

ঘূর্ণিঝড় ‘মোখা’ আঘাত হানতে পারে যেদিন

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভব্য ঘূর্ণিঝড় ‘মোখা’ আগামী ১২ মে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। বুধবার (৩ মে) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, ১২ মে দুপুর ১২টার পর থেকে বাংলাদেশের স্থলভাগে উত্তর চট্টগ্রাম, নোয়াখালী ও ভোলা জেলার উপকূল দিয়ে আঘাত হানার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির। ফেসবুক স্ট্যাটাসে পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ লিখেছেন, ‘গত ২৪ ঘণ্টায় আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেলের পূর্বাভাসের মধ্যে পার্থক্য কমে এসেছে। এই সময়ে সম্ভব্য ঘূর্ণিঝড় মোখা এর স্থলভাগে আঘাতের সময় প্রায় ১ দিন এগিয়ে এসেছে। তবে দুইটি মডেলের মধ্যে স্থলভাগে:
আরও পড়ুন
বরগুনা পাসপোর্ট অফিসের পরিচালককে আদালতে তলব

বরগুনা পাসপোর্ট অফিসের পরিচালককে আদালতে তলব

বরগুনা প্রতিনিধি: গ্রাহক হয়রানির অভিযোগে বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক রাশেদুল ইসলাম কে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তলব।। (২মে) বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হোসেন এ আদেশ দেন। ম্যাজিস্ট্রেটের আদেশের বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী মো মুবিন জানান , গত মঙ্গলবার মুহাম্মদ জহিরুল ইসলাম নামের একজন সেবাগ্রহীতা রগুনা পাসপোর্ট অফিসে পাসপোর্টে মোহাম্মদ জহিরুল ইসলাম এর স্থলে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী এমডি জহিরুল ইসলাম সংশোধন করতে গেলে পাসপোর্ট অফিস এফিডেফিট করে নিয়ে আসার জন্য গ্রাহককে বলেন। কিন্তু আদালতের ভাষ্য অনুযায়ী ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে নির্দেশনাা অনুসারে তা করার প্রয়োযন নাই।আদালত বলেন নথী পর্যালোচনায় দেখা যায় মোঃ:
আরও পড়ুন
শ্রীপুর -গড়গড়িয়া মাস্টারবাড়ী সড়কে অবৈধ স্পিড ব্রেকার, যাত্রীদের দুর্ভোগ

শ্রীপুর -গড়গড়িয়া মাস্টারবাড়ী সড়কে অবৈধ স্পিড ব্রেকার, যাত্রীদের দুর্ভোগ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একটি ব্যস্ততম সড়ক হল শ্রীপুর টু গড়গড়িয়া মাস্টারবাড়ী সড়ক। শিল্প অধ্যুষিত শ্রীপুরের প্রায় শতাধিক শিল্প কলকারখানার হাজার হাজার শ্রমিক, বিভিন্ন অফিস-আদালত, স্কুল-কলেজ, ব্যবসায়ী, ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ সাধারন জনগন প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্মৃতি বিজড়িত এই সড়কে ফখরুদ্দিন মোড়ের পশ্চিম পাশে গারোপাড়া নামক স্থানে অবৈধ স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই অপরিকল্পিতভাবে স্পিড ব্রেকার তৈরি করায় এই রাস্তা দিয়ে চলাচল করা সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যক্তি উদ্যোগে স্থাপন করা হয়েছে এই স্পিড ব্রেকার যার কারণে এর আগে ও পরে নেই কোন:
আরও পড়ুন
নেত্রকোণায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী মুক্তি হত্যাকান্ডের আসামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার

নেত্রকোণায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী মুক্তি হত্যাকান্ডের আসামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় বাউসী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুক্তি বর্মণকে (১৬) কুপিয়ে হত্যা করেছে একই এলাকার বখাটে কাউছার মিয়া (২১)। ঘটনার পর থেকে ২৪ ঘন্টার মধ্যে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিমের কাছে গ্রেফতার হন বখাটে কাউছার। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ঘটনাস্থল থেকে সন্ধ্যায় উদ্ধার করেছে বারহাট্টা থানার পুলিশ। এদিকে ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল প্রতিবাদের ঝড়। এর আগে মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ছালিপুরা এলাকায় মুক্তিকে কুপিয়ে মারাত্মক আহত করে বখাটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.