বরগুনায় দু’গ্রুপের পাল্টাপাল্টি হামলায় ইউপি সদস্য নিহত, আহত- ০৬
বরগুনা প্রতিনিধি: বরগুনায় নির্বাচনী প্রতিহিংসার জেরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় নিহত ইউপি সদস্যর স্ত্রীসহ উভয় পক্ষের ৬ জন গুরুতর জখম হয়েছেন। মঙ্গলবার (২ মে) রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায় এঘটনা ঘটে। নিহত ইউপি সদস্যদের নাম পনু মিয়া (৪৫), তিনি একই এলাকার মোসলেম আলী আকনের ছেলে এবং সাবেক ইউপি সদস্য। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পাকুরগাছিয়া এলাকায় দলবল নিয়ে ঠান্ডা গ্রুপের লোকজনের উপর হামলা চালায় পনু গ্রুপ। এসময় ঠান্ডা গ্রুপও রামদা, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা আক্রমণ চালায়। পনু গ্রুপের প্রধান সাবেক ইউপি সদস্য পনু মিয়া এলোপাতাড়ি কুপিয়ে জখম:
