জাতীয়

নগরকান্দায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নগরকান্দায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভাঙ্গা থেকে ছেড়ে আসা রাজবাড়ী এক্সপ্রেস নামে একটি ট্রেন সকাল ৯ টায় নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি এলাকায় পৌছালে ট্রেনের ধাক্কায় জাহানারা বেগম (৬৫) ঘটনাস্থলেই মারা যান। জাহানারা নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের সালাম শেখের স্ত্রী। নিহতের চার ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা গেছে। সালাম শেখ বলেন, হাঁসের খাদ্য হিসেবে শামুক সংগ্রহ করতে আমার স্ত্রী জাহানারা বেগম মঙ্গল সকালে রেল লাইনের পাশে যায়। রেল লাইন পার হওয়ার সময় ভাঙ্গা থেকে ছেড়ে আসা চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমার স্ত্রী কানে কম শুনতেন। নগরকান্দা থানার:
আরও পড়ুন
খুবির ৬ শিক্ষার্থী পেলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

খুবির ৬ শিক্ষার্থী পেলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

তানভীর হাসান তন্ময়;খুবি প্রতিনিধি: ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খু্বি) ৬ (ছয়) অনুষদের বিভিন্ন ডিসিপ্লিনের ৬ জন শিক্ষার্থী। গতকাল সোমবার (১ মে) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। স্বর্ণপদকের জন্য মনোনীতরা হলেন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের সিএসই ডিসিপ্লিনের নাজমুস সাকিফ (সিজিপিএ- ৩.৯৬), জীব বিজ্ঞান স্কুলের ফার্মেসি ডিসিপ্লিনের মাইশা মালিহা মেধা (সিজিপিএ ৩.৯৫), ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের তমালিকা বালা (সিজিপিএ-৩.৭৫), সমাজবিজ্ঞান স্কুলের অর্থনীতি ডিসিপ্লিনের মুক্তা আক্তার (সিজিপিএ-৩.৮৯), কলা ও মানবিক স্কুলের বাংলা ডিসিপ্লিনের সদানন্দ মণ্ডল (সিজিপিএ-৩.৫০) এবং চারুকলা স্কুলের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের তাবাসসুম ইমা (সিজিপিএ-৩.৮১)। মনোনীতদের মধ্যে:
আরও পড়ুন
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইবির ৮ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইবির ৮ শিক্ষার্থী

ইবি সংবাদদাতা: সারা দেশে স্নাতক ও সম্মানের সর্বোচ্চ ফলাফলের জন্য ১৭৮ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯-এর জন্য প্রাথমিকভাবে মনোনীত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইভজিসি)। এরমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আট অনুষদের আটজন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। রোববার (৩০ এপ্রিল) মনোনীত শিক্ষার্থীদের নাম প্রকাশ করেছে ইউজিসি। প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯-এর জন্য মনোনীতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তোহা তরিক (৩.৯৮), কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হান আলী (৩.৯৫), আইন অনুষদের আইন বিভাগের রাবেয়া ইয়াসমিন (৩.৫৯), সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের মিজানুর রহমান (৩.৮৫), ব্যাবসায় প্রশাসন অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফিরোজ খান (৩.৯১), বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান:
আরও পড়ুন
খুলনায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ ৩ জন নিহত

খুলনায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ ৩ জন নিহত

খুলনা প্রতিনিধি: যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের কেশবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে। গতকাল সোমবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেশবপুর উপজেলার বুজতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের আবদুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়ার্দার (৪৫) ও তার ছেলে মোস্তাইন (১২), চারাবট তলায় সাত্তার মোলঙ্গীর ছেলে মোস্তফা মোলঙ্গী(২২) থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যার পর দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা মৃত দেহ উদ্ধার করে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে যশোরের কেশবপুরে বুজতলা নামক:
আরও পড়ুন
ঝড়-বৃষ্টি-বজ্রপাত শুরু হলে যা করতে হবে

ঝড়-বৃষ্টি-বজ্রপাত শুরু হলে যা করতে হবে

বাংলার প্রকৃতিতে সবচেয়ে দুর্যোগপূর্ণ মার্চ, এপ্রিল, মে এবং জুন মাস। এ কয়েক মাসেই সচরাচর বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখী আঘাত হানে। এই ধরনের দুর্ঘটনা থেকে নিজেদের রক্ষা করতে ঝড়-বৃষ্টি-বজ্রপাত শুরু হলে যা করতে হবে • নিরাপদ আশ্রয়ে যেতে হবে • বজ্রপাত আশপাশের ধাতব পদার্থকে আকর্ষণ করে। তাই সঙ্গে ধাতব বস্তু (আংটি, চাবি, কাস্তে, কোদাল) রাখবেন না • বাড়িতে থাকলেও জানালার গ্রিল থেকে দূরে থাকতে হবে • মোবাইল ফোন বন্ধ রাখুন • বিদ্যুতের সব সুইচ বন্ধ রাখুন। এ সময়ে কোনো কিছু চার্জ দেবেন না। আর চার্জ দেওয়া অবস্থায় কখনোই মোবাইল ফোনে কথা বলবেন না। • বাইরে থাকলে উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে:
আরও পড়ুন
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোচা’!

প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোচা’!

প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোচা’ ধেয়ে আসছে। আগামী ১৩ থেকে ১৬ মে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি। বিষয়টি জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সর্বশেষ পূর্বাভাস অনুসারে, ঘূর্ণিঝড় মোচা স্থলভাগে আঘাতের সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ১৪০ থেকে ১৭০ কিলোমিটার। এদিকে, আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে, ৮ থেকে ৯ মে এর মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে আন্দামান ও নিকবার দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে লঘুচাপ সৃষ্টি হয়ে ১০ মে এর মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়া ও ১১ মে পুর্নাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত:
আরও পড়ুন
দেশে মোট শ্রমশক্তি ৭৩.৬৯ শতাংশ

দেশে মোট শ্রমশক্তি ৭৩.৬৯ শতাংশ

২০২৩ সালের প্রথম কোয়ার্টারে দেশে মোট শ্রমশক্তি ৭৩ দশমিক ৬৯ শতাংশ (মিলিয়ন)। এর মধ্যে পুরুষ ৪৮ দশমিক ২৫ শতাংশ ও নারী ২৫ দশমিক৪৪ শতাংশ। মঙ্গলবার (২ মে) আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০২৩ এর প্রথম কোয়ার্টারে (জানুয়ারি-মার্চ) পাওয়া গুরুত্বপূর্ণ সূচকসমূহের ফল প্রকাশ সম্পর্কিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপস্থিত পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
রামগতিতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

রামগতিতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

রামগতি প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা ট্রাক ও পিকাপ মালিক ও শ্রমিক কল্যাণ ইউনিয়নের আয়োজনে র‌্যালী ও শ্রমিক সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় একটি উপজেলা প্রাঙ্গণ থেকে অনুষ্ঠিত র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর ৮নং ওয়ার্ডে প্রশিকা ভবনের সামনে এসে শেষ হয়। পরে সংগঠনের উপজেলা সভাপতি আবদুল ওয়ারেছ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ. উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: রাহিদ হোসেন, ইউনিয়নের সহ সভাপতি মনির হোসেন খন্দকার। বক্তব্য রাখেন:
আরও পড়ুন
তজুমদ্দিনে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

তজুমদ্দিনে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি: উপজেলা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে ভোলার তজুমদ্দিনে র‌্যালী ও শ্রমিক সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় একটি র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা শ্রমিকলীগ সভাপতি টুটুল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ'লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ার,জেলা পরিষদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক শহিদুল্লাহ কিরণ,সোনাপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মেহেদি হাসান মিশু, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের:
আরও পড়ুন
৫০ বছরের অংশীদারিত্বের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী  যোগ দেবেন আজ

৫০ বছরের অংশীদারিত্বের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেবেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারিত্ব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন আজ। তিনি ডব্লিউবির প্রিস্টন অডিটোরিয়ামে অনুষ্ঠেয় ‘বিশ্বব্যাংক-বাংলাদেশ অংশীদারিত্বের ৫০ বছরের প্রতিফলন’বিষয়ক পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এবং প্রতিষ্ঠানটির সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌসিক বসু অনুষ্ঠানে বক্তব্য দেবেন এবং সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন বৈশ্বিক ঋণদাতা ভিপি মার্টিন। পরে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের ইস্ট ডাইনিং রুমে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট, এমডি এবং ভিপিদের সঙ্গে পূর্ণাঙ্গ অধিবেশন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.