জাতীয়

রামগঞ্জে মে দিবস পালিত

রামগঞ্জে মে দিবস পালিত

রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক মারুফ হোসেন তারেকের সভাপতিত্বে এবং পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আলম জীবন ছিদ্দিকীর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে ব্কতব্য রাখেন উপজেলা জাতীয শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক নেওয়াজ শরিফ ইমন,রবিন ছিদ্দিকী,নাজমুল হোসেন,সাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার পুর্বে বনার্ঢ়্য ব্যালী শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিন করে।
আরও পড়ুন
রামগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে হামলা: আহত ৩

রামগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে হামলা: আহত ৩

রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে আমেনা বেগম নামের এক বৃদ্ধা মহিলাকে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে পিতাপুত্র এমরান ও ফাহাদের নেতৃত্বে ভাড়াটিয়া হামলাকারী দল। ফাহাদ ওই বাড়ির এমরান হোসেনের ছেলে। এসময় বৃদ্ধা আমেনা বেগম বাচাঁতে এলে তার বোন রজবের নেছা ও বোনের ছেলে ইসমাইল এগিয়ে এলে তাদেরও পিটিয়ে আহত করে হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত সন্ধায় উপজেলার ৬নং লামচর ইউনিয়নের তাহেরপুর গ্রামের হাবিয়ার বাপেগো বাড়িতে। স্থানীয় লোকজন বৃদ্ধা আমেনা,ইসমাইল হোসেন ও রজবের নেছাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে রামগঞ্জ মোহাম্মদিয়া বাজার ফাড়ি থানার পুলিশ এসআই কাজল বড়–য়া ও এএসআই মোঃ ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন:
আরও পড়ুন
পাইকগাছার সোলাদানা-সোনাখালী খোয়াঘাট পর্যন্ত রাস্তার বেহাল দশা!

পাইকগাছার সোলাদানা-সোনাখালী খোয়াঘাট পর্যন্ত রাস্তার বেহাল দশা!

খুলনা প্রতিনিধি: পাইকগাছা (খুলনা) থেকে,খুলনার পাইকগাছায়সোলাদানা ইউনিয়নের সরদার আবুহোসেন কলেজ (চৌরাস্তা) হতে সোনাখালী খেয়াঘাট পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তাটির বেহাল দশা! এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু সহ ইউএনও মমতাজ বেগম রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন। উপজেলার সোলাদানা ইউনিয়নের সরদার আবুল হোসেন কলেজ (চৌরাস্তা) হতে সোনাখালী খেয়াঘাট পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তাটি এমনই বেহাল দশায় বছরের পর বছর আমুরকাটা, পশ্চিমকাইনমুখী, নুনিয়াপাড়া, দীঘা, সোনাখালী, খড়িয়া দক্ষিণকাইনমুখী সহ কয়েকটি গ্রামের মানুষের সিমাহীন ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগেই রাস্তায় সংস্কারের কাজ না হলে ভরা মৌসুমে যেকোনো সময় রাস্তাটি ভেঙে এলাকা প্লাবিত হয়ে চরম ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে এলাকাবাসীর ধারণা করছেন। ড. শিবুপ্রসাদ সরকার:
আরও পড়ুন
রাস্তা সংস্কারের অভাবে দুই উপজেলার জনগণের দুর্ভোগ

রাস্তা সংস্কারের অভাবে দুই উপজেলার জনগণের দুর্ভোগ

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর টু কাপাসিয়া (এ্যাড.রহমত আলী সড়ক)দীর্যদিন ধরে সংস্কার না করায় দুই উপজেলার জনগণ চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে। ১৯৯৮ সালে প্রয়াত সাবেক মন্ত্রী আলহাজ্ব এ্যাড.মোঃ রহমত আলী ১৪ কিঃমিঃ গুরুত্বপূর্ন এই সড়কটি নির্মান করেন। শ্রীপুর ও কাপাসিয়া উপজেলার মধ্যে সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে দুই উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করে। তাছাড়া গোসিংঙ্গা ইউনিয়নের পটকা, বাউনী, হায়াৎখারচালা, লতিফপুর,চাওবন, বেড়াবাড়ী, নারায়ণপুর গ্রামের মানুষের শ্রীপুর উপজেলা সদরে আসার একমাত্র রাস্তা এটি। ২০০৭ সালে একবার সড়কটি সংস্কার করা হলেও পরবর্তীতে আর কোন সংস্কার করা হয়নি। দীর্ঘ ১৪ বছর যাবত রাস্তা সংস্কার না করায় রাস্তার কার্পেটিং ভেঙ্গে ছোট বড়:
আরও পড়ুন
নেত্রকোণায় মহান মে দিবস ২০২৩ পালিত

নেত্রকোণায় মহান মে দিবস ২০২৩ পালিত

নেত্রকোণা প্রতিনিধি: "শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণায় মহান মে দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠ থেকে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট:
আরও পড়ুন
হ্যালো এসপি’ নম্বরে কল দিলেই নেত্রকোণায় মিলবে পুলিশের সর্বোচ্চ সেবা

হ্যালো এসপি’ নম্বরে কল দিলেই নেত্রকোণায় মিলবে পুলিশের সর্বোচ্চ সেবা

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনা জেলার পুলিশ সুপার ফয়েজ আহমেদ যোগদানের পর নেত্রকোনা জেলায় জনগণের সেবায় চালু করলেন ‘হ্যালো এসপি’ নামে সেবা নেওয়ার এক পলিসি। যা তিনি নিজেই মনিটরিং করেন। যেমন (৯৯৯) বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সেবাদানকারী একটা পলিসি, ঠিক সেইরকম (৯৯৯) এর আদলে ‘হ্যালো এসপি’ নেত্রকোনা (01320-105099) নম্বরে ফোন দিলে নেত্রকোনা জেলার ১০টি থানায় সেবা নিতে আসা ব্যক্তিরা সর্বোচ্চ সেবা পাবেন। নেত্রকোনা জেলার ১০ থানার পুলিশ কর্মকর্তাগণ জানান, ‘হ্যালো এসপি’ নেত্রকোনা চালুর পর থেকে অনেকেই (01320-105099) নাম্বারে কল করে পুলিশের সেবা পেয়েছেন। নেত্রকোনা পুলিশের একাধিক সর্বোচ্চ কর্মকর্তা জানান, নেত্রকোনা জেলার দক্ষ, সৎ, বিচক্ষণ, পরিশ্রমী এবং মানবিকখ্যাত আমাদের এসপি স্যার ফয়েজ আহমেদ আসার:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার আরও ৪ জন

লক্ষ্মীপুরে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার আরও ৪ জন

লক্ষ্মীপুরের বশিকপুরে জোড়া খুনের মামলায় আরও ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ সোমবার সকালে মামলার ২ নম্বর আসামি মশিউর রহমান নিশান, দেওয়ান ফয়সাল, রুবেল দেওয়ান ও নাজমুল হোসেন গ্রেপ্তার হন বলে র‌্যাব ১১ নোয়াখালী ক্যাম্পের ইনচার্জ লেফটেন্ট মাহমুদুল জানান। এ নিয়ে মামলায় ৯ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ। তবে এখন পর্যন্ত মামলার প্রধান আসামি কাশেম জিহাদীকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ। এর আগে পুলিশ লক্ষ্মীপুরের বশিকপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে ৪ দিনের রিমাড মঞ্জুর করে আদালত। উল্লেখ্য, লক্ষ্মীপুরের বশিকপুরের পোদ্দার বাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান:
আরও পড়ুন
টিকে থাকার শেষ লড়াইয়ে কমলাপুর স্টেশনের কুলিরা

টিকে থাকার শেষ লড়াইয়ে কমলাপুর স্টেশনের কুলিরা

দীর্ঘ ৯ বছর ধরে কমলাপুর রেল স্টেশনে কুলির কাজ করছেন নূর ইসলাম। বর্তমানে মুগদায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। তিনি লাল রঙের ৩৯ নম্বর কুলির পোশাক পরে কমলাপুরে দায়িত্ব পালন করছেন। যাত্রীদের ভারি মালামাল টেনে সারাদিন পরিশ্রম করেও ২০০ থেকে ৩০০ টাকার বেশি আয় করতে পারেন না তিনি। কোনো কোনো দিন ভাগ্য ভালো থাকলে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আয় হয়। কিন্তু সেটা কালে ভদ্রেই হয়। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে রোজগার না বাড়ায় সংসার চালাতে এক প্রকার হিমশিম খাচ্ছেন তিনি। করোনা মহামারির সময় কাজ কম থাকায় সংসার চালানোর জন্য পরিচিত জনদের থেকে বেশ কিছু টাকা ঋণ করেছিলেন। সেই ঋণ:
আরও পড়ুন
নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে সাগরে ছুটছেন জেলেরা

নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে সাগরে ছুটছেন জেলেরা

ইলিশ ধরতে সরকারঘোষিত নিষেধাজ্ঞা শেষ হয়েছে গতকাল মধ্যরাতে। তাইতো নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরই ইলিশ ধরতে সাগরপানে ছুটে গেছেন হাজারো জেলে। শত-শত নৌকায় করে জেলে ছুটেছেন নদী-সাগরে। এতে কয়েকদিন ধরে প্রাণহীন থাকা জেলে পল্লীগুলোতে আবার চাঞ্চল্য ফিরে এসেছে। জেলে পল্লীগুলোতে বইছে আনন্দের জোয়ার। দেশের ইলিশ সম্পদ রক্ষায় সরকার প্রতি বছরই ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দুমাস অভয়াশ্রম কর্মসূচি ঘোষণা করেন। এই নির্দিষ্ট সময়ে মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের বিস্তীর্ণ নদী সীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। সেই অভয়াশ্রমের নির্দিষ্ট সময়সীমা ৩০ এপ্রিল রাত ১২টায় শেষ হয়।:
আরও পড়ুন
মে দিবস আজ

মে দিবস আজ

বৈশাখের তপ্ত দুপুর। কাজে ঘেমে-নেয়ে একাকার শ্রমিকেরা। এ কাজের মজুরি দিয়েই চলে তাদের সংসার। ভোরের আলো ফোটার আগেই শুরু হয়ে যাওয়া কাজ বিরতিহীনভাবে চলে সন্ধ্যা পর্যন্ত। তাদের অনেকেই মে দিবসের তাৎপর্য জানেন না। শুধু জানেন, তাদের ন্যায্য মজুরির দাবি এখনো উপেক্ষিত, এখনো তাদের বিরাট অংশ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। আজ সোমবার পহেলা মে; মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় পালন করা হয় এ মে দিবস। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.