জাতীয়

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  প্রদীপ কুমার রায়, বিশেষ, প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রায়পুরের সনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান সপ্তর্ষি কালচারাল একাডেমির উদ্যোগে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও  সনদ বিতরণ করা হয়। ১লা জুন(সোমবার) রায়পুর উপজেলা  পরিষদ হল রুমে সকাল ১০টা সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এড.শিব প্রসাদ নাথ এর সভাপতিত্বে ও সুমা ভৌমিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সাভাপতি এবিএম জিলানী,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। নৃত্যে রায়পুর উপজেলার  হয়ে জাতীয়:
আরও পড়ুন
জামায়াতের প্রতিবা; তালিমের নামে ধর্ম ব্যবসা করা যাবে না- এমপি সেলিম

জামায়াতের প্রতিবা; তালিমের নামে ধর্ম ব্যবসা করা যাবে না- এমপি সেলিম

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৩১মে রবিবার বিকেলে উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে এমপির এমন বক্তব্যকে ‘দায়িত্বহীন, বিভ্রান্তিকর ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী’ বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম মন্তব্য করেন, “তালিমের নামে ধর্ম ব্যবসা করা যাবে না, মসজিদে কোনো রাজনৈতিক দলের বক্তব্য দেওয়া যাবে না, এগুলো বন্ধ করতে হবে, বন্ধ করতে না পারলে আমরা ভয়ানক বিপদের মুখে পড়ে যাব। এ বক্তব্যের প্রতিবাদে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ:
আরও পড়ুন
চর আবদুল্লাহ মাদ্রাসা শিক্ষার্থী পরিষদের উদ্যোগে ১ম পুনর্মিলনী

চর আবদুল্লাহ মাদ্রাসা শিক্ষার্থী পরিষদের উদ্যোগে ১ম পুনর্মিলনী

  লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আবদুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা শিক্ষার্থী পরিষদের উদ্যোগে ৩০ মে অনুষ্ঠিত হয়েছে "১ম পুনর্মিলনী ২০২৬"। সহকারী অধ্যাপক (ইংরেজি) আবদুল ওয়ারেছ পাভেল, শাখা ব্যবস্থাপক (সোনালি ব্যাংক) সৈয়দ আহমদ শিপন, প্রভাষক (আরবি) গোলাম কিবরিয়া মিরাজ ও প্রভাষক (আরবি) জাফর ইকবাল মিঠু এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন- চর আবদুল্লাহ ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুল বাকী, আলেকজান্ডার ইউনিয়ন এর চেয়ারম্যান শামীম আব্বাস সুমন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব (চ্যানেল ২৪) মোঃ মাহতাব উদ্দিন মিনহাজ সহ সম্মানিত শিক্ষকমন্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের ১৯৯৫ থেকে ২০২৬ ব্যাচের প্রতিনিধিগণ স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং স্বাগত বক্তব্য:
আরও পড়ুন
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. ইউনূস

প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. ইউনূস

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (২৭ মে) সকাল  সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়। সূত্র জানায়, আজ সকালে ড. ইউনূস টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
আরও পড়ুন
কিচেন ক্যাবিনেটে ছিলাম না, বাণিজ্যচুক্তি সম্পর্কে জানত না এনসিপি

কিচেন ক্যাবিনেটে ছিলাম না, বাণিজ্যচুক্তি সম্পর্কে জানত না এনসিপি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করার বিষয়টি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)  অবগত ছিল না বলে দাবি করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘নির্বাচনের তিন দিন আগে চুক্তিটি করা হয়েছে। অনেকে বলেন, সব পার্টিকে জানানো হয়েছে। আমি আমার আহ্বায়কের সঙ্গে কথা বলেছি, সবার সঙ্গে কথা বলেছি, এই চুক্তির আগে  জাতীয় নাগরিক পার্টির কনসার্ন নেয়নি।’ মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব  তথ্য জানান আসিফ মাহমুদ। সাবেক অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা (বর্তমান পররাষ্ট্রমন্ত্রী) বিএনপির হয়ে  কাজ করেছেন বলে দাবি করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘এই চুক্তির জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল, কিন্তু সরকার এক মাসের মধ্যেই চুক্তিটি:
আরও পড়ুন

নরসিংদীতে বজ্রপাতে ট্রেনের ছাদে থাকা অজ্ঞাত যুবকের মৃত্যু

মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনের ছাদে ভ্রমণকালে  বজ্রপাতে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৪ মে) বিকেল আনুমানিক পাঁচটার দিকে নরসিংদীর ঘোড়াশাল রেলস্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত  ব্যক্তির নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ​রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঘোড়াশাল  এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমণ করা ওই ব্যক্তি তীব্র বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন এবং  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ​খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ (জিআরপি) মরদেহটি উদ্ধার:
আরও পড়ুন
রায়পুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রায়পুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  প্রদীপ কুমার রায়, রায়পুর : লক্ষ্মীপুরের রায়পুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  যুবককে  গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর  এলাকার মদীনাতুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, এসআই মো. জামাল  উদ্দিনের নেতৃত্বে রায়পুর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. সৈকত হোসেন ওরফে বিজয় (৩০)। তিনি উপজেলার রাখালিয়া  পাটোয়ারী বাড়ি এলাকার:
আরও পড়ুন
নরসিংদীতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুইজনের কারাদণ্ড

নরসিংদীতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুইজনের কারাদণ্ড

  মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি নরসিংদীর মনোহরদী  উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুরা শ্মশানঘাট এলাকায় অবৈধভাবে বালি ও মাটি কাটা ও বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (২৩ মে) পরিচালিত এ অভিযানে কাউছার ও হিমেল নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন  মোঃ সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন পরিবেশ সুরক্ষা  ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রায়পুরে কর্মশালা

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রায়পুরে কর্মশালা

প্রদীপ কুমার রায়, রায়পুর: লক্ষ্মীপুরের রায়পুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২১ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা” শীর্ষক এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাছান কাউছার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক আ.খ.ম. আবেদউল্লাহ,  গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. ছফিউল্লাহ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। কর্মশালায় গ্রাম আদালতের  কার্যপরিধি, আইন, নিয়ম-কানুন ও এর সুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, গ্রাম আদালত আইন, ২০০৯ অনুযায়ী স্থানীয় পর্যায়ে সহজ ও:
আরও পড়ুন
রায়পুরে ৫৫০ পিস ইয়াবাসহ আটক ৩

রায়পুরে ৫৫০ পিস ইয়াবাসহ আটক ৩

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি  মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৩০০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) রায়পুর থানাধীন ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাঝিবাড়ি  এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, এসআই মো. জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই মহিউদ্দিন আহমদসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় দুইটি মোটরসাইকেলে থাকা চারজনকে সন্দেহ হলে তাদের থামানোর চেষ্টা করা হয়। পুলিশের  উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও অপর তিনজনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫৫০ পিস:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.