শ্রীপুর হাসপাতালে ট্রেনিং ইনস্টিটিউট হবেঃ স্বাস্থ্য সেবার আমল পরিবর্তনের প্রত্যাশা।

শেয়ার

 

বাবুল খানঃ
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮তলা বিশিষ্ট ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণ কাজের লক্ষ্যে মাটির নমুনা পরীক্ষার কাজ চলমান রয়েছে। এটি হাসপাতালের মূল ভবনে পশ্চিম পাশে নির্মাণ করা হবে। গাজীপুর জেলার গণপূর্ত অধিদপ্তরের সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জানান, এমবিবিএস কোর্স শেষে ইন্টার্নি করার জন্য এখানে ৮তলা বিশিষ্ট ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণ করা হবে, পাশাপাশি ইন্টার্নি ডাক্তারদের থাকার জন্য ৫তলা বিশিষ্ট আবাসিক ভবণ নির্মাণ করা হবে। সরকারের অগ্রাধিকার ভিত্তিতে এটি নির্মাণ করা হচ্ছে,
দ্রুততম সময়ের মধ্যে ভবন দুটির নির্মাণ কাজ শেষ করা হবে।

ইন্টার্নি ডাক্তারদের ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণ করায় শিল্প অধ্যুষিত শ্রীপুরের জনগণ আশার আলো দেখছেন। একটি নির্মাণ হলে শ্রীপুর উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানের আমূল পরিবর্তন হবে। ইন্টার্নি ডাক্তারদের ট্রেনিং দেওয়ার জন্য হাসপাতালে থাকবে অনেক বিশেষজ্ঞ ডাক্তার, নার্স, গবেষণার জন্য চালু হবে অপারেশন থিয়েটার, আধুনিকায়ণ করা হবে ল্যাবরেটরি, সকল ধরনের মেডিকেল পরীক্ষা চালু হবে।
আমূল পরিবর্তন হবে স্বাস্থ্য সেবা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.