ইবি সায়েন্স ক্লাবের নেতৃত্বে নিরব-জুনাইদ

ইবি সায়েন্স ক্লাবের নেতৃত্বে নিরব-জুনাইদ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নিরব হোসেনকে সভাপতি ও অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের জুনাইদুল মোস্তফাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ শাহজাহান আলীর অফিস কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও স্ট্যান্ডিং কমিটি প্রধান শফিকুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও স্ট্যান্ডিং কমিটি সদস্য আরমান হোসেনসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা। ৫০ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি:
আরও পড়ুন
তানজিনা ও অর্পের প্রতিনিধিত্বে ইবির কারাতে ক্লাব

তানজিনা ও অর্পের প্রতিনিধিত্বে ইবির কারাতে ক্লাব

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কারাতে ক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের জান্নাতুল ফেরদৌস তানজিনা সভাপতি ও হাসিন ইন্তেসাফ অর্প সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। রোববার (১০ মার্চ) সংগঠনটির উপদেষ্টা আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও অধ্যাপক ড. রেবা মন্ডল এবং গণিত বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির সভাপতি জান্নাতুল ফেরদৌস তানজিনা বলেন, প্রতিনিয়তই আমাদের আশেপাশে অসংখ্য ছেলে-মেয়ে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। বিশেষ করে চুরি, ছিনতাই, ইভটিজিং, হ্যারাসমেন্ট, বলাৎকার ও র‌্যাগিংয়ের পরিমান দিন দিন বেড়েই চলছে। মুলত এই ধরনের:
আরও পড়ুন
ইবিতে ইইই বিভাগের পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

ইবিতে ইইই বিভাগের পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম পুনর্মিলনী উপলক্ষ্যে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে এর আয়োজন করা হয়। এতে বিভাগটির ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এসময় উৎসবমুখর এলাকায় দেখা মেলে বাহারি রকমের পিঠাপুলির দোকান। এতে আন্তাসা, পাটিসাপটা, পুলি , নকশি ও জামাই পিঠাসহ হরেকরকমের পিঠার দেখা মেলে। এদিকে সাংস্কৃতিক সন্ধ্যায় অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান ও নাটক পরিবেশিত হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন ও এর চারপাশে রঙবেরঙের আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পুনর্মিলনী আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মনজুরুল হক:
আরও পড়ুন
শিক্ষার্থীদের মাঝে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করল ইবি ছাত্রলীগ

শিক্ষার্থীদের মাঝে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করল ইবি ছাত্রলীগ

ইবি সংবাদদাতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে নবীন শিক্ষার্থীদের মাঝে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। এতে প্রায় ৭০ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করে সংগঠনটি। রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরাল চত্বরে এ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতা-কর্মীরা। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর জীবনের প্রতিচ্ছবি। এই বই পাঠের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, স্বদেশের প্রতি একজন নাগরিকের:
আরও পড়ুন
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে বরিশালে শিক্ষক সমাবেশ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে বরিশালে শিক্ষক সমাবেশ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল: শিক্ষায় বৈষম্য দূরীকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে বরিশাল প্রেসক্লাবে আজ ২৬ ই জানুয়ারি ( শুক্রবার) সকাল ১০ টা মাওলানা মোঃ আহাম্মদ আলীর সভাপতিত্বে বরিশাল বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, মোঃ আব্দুর রহমান, উপদেষ্টা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন কমিটি ও সহ-সভাপতি বেসরকারি শিক্ষক কমিটি ফোরাম, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় শিক্ষক নেতা মাওলানা শহিদুল ইসলাম সাদ্দাম, রেজাউল হক, ও বারিশাল বিভাগের শিক্ষক নেতৃবৃন্দ। বক্তাগণ বলেন, ১৯৮৪ ইং সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ১৮ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিষ্ট্রেশন দেয়। ১৯৯৪ ইং সালে তৎকালীন সরকার একই পরিপত্রে রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় ও ১৫১৯ টি:
আরও পড়ুন
একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত ইবি শিক্ষক সমিতির

একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত ইবি শিক্ষক সমিতির

ইবি সংবাদদাতা: সমন্বিত গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সভায় সর্বসম্মতিক্রমে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়ে একমত হয়েছি। আগামীকাল উপাচার্যকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হবে। প্রসঙ্গত, ভর্তি প্রক্রিয়া অধিকতর সহজ ও নির্বিঘ্ন করতে সারাদেশের কয়েক লক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশায় ২০২০-২১ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে এ প্রক্রিয়ায় সমন্বয়হীনতা, দীর্ঘসূত্রিতা ও শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়াকে আরো জটিল করায় ২০২১-২২ ও:
আরও পড়ুন
নিকাব না খোলায় ভাইভা দিতে পারেননি ইবি শিক্ষার্থী, প্রতিবাদে মানববন্ধন 

নিকাব না খোলায় ভাইভা দিতে পারেননি ইবি শিক্ষার্থী, প্রতিবাদে মানববন্ধন 

ইবি সংবাদদাতা: নিকাব না খোলায় মৌখিক পরীক্ষা (ভাইভা) দিতে পারেননি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নারী শিক্ষার্থী। গত ১৩ ডিসেম্বর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ভাইভায় এ ঘটনা ঘটে। এরই প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। রোববার (২১ জানুয়ারি) বেলা ১২টায় প্রশাসন ভবন চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা। মানববন্ধনে সংগঠনটির সভাপতি মুহাম্মাদ আল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সদ্য সাবেক কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মদ নাঈম উদ্দিন। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত, সাংগঠনিক সম্পাদক আল-ইমরান, প্রশিক্ষণ সম্পাদক সাজ্জাদ সাব্বির, দাওয়াহ সম্পাদক আনওয়ার ইসলাম, তথ্য,:
আরও পড়ুন
অনলাইন ক্লাস বয়কটের একদফা দাবি জাবির নবীন শিক্ষার্থীদের

অনলাইন ক্লাস বয়কটের একদফা দাবি জাবির নবীন শিক্ষার্থীদের

শহিদুল্লাহ মনসুর,জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্নাতক (সম্মান) (২০২২-২০২৩) সেশন ৫২তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস বর্জনের ডাক দিয়েছে। তারা অনলাইনে ক্লাস করতে নারাজ- স্বশরীরে ক্লাস দেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন জাবির নবীন শিক্ষার্থীরা। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার বেশ কিছু মাস হয়ে গেলেও এখনো ক্যাম্পাসের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়নি জাবির ৫২ তম আবর্তনের শিক্ষার্থীদের।বিগত বছরের ৩০শে নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরু হয়। অনলাইনে ক্লাস চললেও পুরনো বছর পেরিয়ে নতুন বছর শুরু হলেও এখনো স্বশরীরের ক্লাস নেয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের। নবীন শিক্ষার্থীরা তাদের মনোভাব ব্যক্ত করে বলেন, পুরোপুরি জাবিয়ান আর:
আরও পড়ুন
জাবিতে ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি: আবেদন শুরু ১৪ জানুয়ারি

জাবিতে ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি: আবেদন শুরু ১৪ জানুয়ারি

শহিদুল্লাহ মনসুর,জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৪ জানুয়ারি থেকে আবেদন করতে পারবে। সোমবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২ থেকে ২৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের ২২, ২৫, ২৭, ২৮ ও ২৯ তারিখে ভিন্ন ভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি:
আরও পড়ুন
আবাসন সংকটে খুবি শিক্ষার্থীরা

আবাসন সংকটে খুবি শিক্ষার্থীরা

তীব্র আবাসন সংকটে স্বাস্থ্য, ও নিরাপত্তা ঝুঁকিতে ভুগছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থীর বিপরীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ টি হলে সীট সংখ্যা ২ হাজার ৪’শ ৮২ টি। অর্থাৎ আবাসনের সুবিধা পান মাত্র ৩৩ শতাংশ ছাত্রছাত্রী। মানবেতর এ জীবন থেকে অতিসত্বর নিরসনের দাবী শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য খান জাহান আলী হলে সীট সংখ্যা ৪ শত চারটি, খান বাহাদুর আহ্ছানউল্লা হলে ৩ শত ৮৪ টি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৫ শত ৭৬ টি সীট আছে। আর ছাত্রীদের জন্য অপরাজিতা হলে ৫ শত ৭৬ টি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে সীট সংখ্যা ৪ শত ৩২ টি।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.