Nirab-Junaid led by EB Sutsens Club
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নিরব হোসেনকে সভাপতি ও অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের জুনাইদুল মোস্তফাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ শাহজাহান আলীর অফিস কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও স্ট্যান্ডিং কমিটি প্রধান শফিকুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও স্ট্যান্ডিং কমিটি সদস্য আরমান হোসেনসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা। ৫০ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি…
