সারাদেশ

রায়পুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর: আতঙ্কে সনাতন সম্প্রদায়

রায়পুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর: আতঙ্কে সনাতন সম্প্রদায়

বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে সনাতন ধর্মাবলম্বীদের হৃদয়ে আঘাত হেনে শ্রী শ্রী মহামায়া মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মুখে রুমাল বাঁধা এক দুর্বৃত্ত বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে মন্দিরে ঢুকে এই ঘৃণ্য কাজটি করে। ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে, আতঙ্কে রয়েছে হিন্দু সম্প্রদায়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী। পরিদর্শন করেন সেনাবাহিনী, পুলিশ, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মন্দিরের পুরোহিত তখন পাশের বাসায় পূজা দিতে গিয়েছিলেন, আর এই সুযোগেই দুর্বৃত্ত প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়। রায়পুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মন্দিরের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজে দেখা গেছে, মুখে রুমাল বাঁধা এক যুবক দ্রুত:
আরও পড়ুন
ঈদ বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ঈদ বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ঈদ বোনাস বৃদ্ধির দাবিতে গাজীপুর নগরের তেলিপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন স্মাগ সোয়েটার কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে আন্দোলনে নামেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিপাড়া এলাকায় ইসমক্স সোয়েটার কারখানার শ্রমিকরা আজ সকাল ৮টায় কাজে যোগ না দিয়ে ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন। পরে তারা বিক্ষোভ মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। সকাল ১০টা থেকে শ্রমিকদের অবরোধ শুরু হয়। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। অনেকেই পায়ে হেঁটে বা বিকল্প:
আরও পড়ুন
মাগুরায় ধর্ষণের শিকার শিশুর দাফন সম্পন্ন

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর দাফন সম্পন্ন

চিরনিদ্রায় শায়িত করা হলো মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটিকে। বৃহস্পতিবার (১৩ মার্চ) নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, সামরিক হেলিকপ্টারে করে ঢাকা থেকে নিয়ে যাওয়া যায় হয় ওই শিশুর মরদেহ। পরে প্রথম দফা জেলা শহরের নোমানী মাঠে প্রথম দফা জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার নিজ গ্রাম সোনাইকুন্ডু প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেখান তার দ্বিতীয় দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে নির্যাতনের শিকার ওই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা সবাই এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। এর আগে, এর আগে, বৃহস্পতিবার (১৩ মার্চ):
আরও পড়ুন
ইসলামী ছাত্র মজলিস নোবিপ্রবি শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র মজলিস নোবিপ্রবি শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদিউজ্জামান (তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ বৃহস্পতিবার (১৩ই মার্চ) নবাব কনভেনশন হল এন্ড রেস্টুরেন্টে, নোয়াখালী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী। শাখা সভাপতি এস এম রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু সালমান , খেলাফত মজলিস জেলা সেক্রেটারি মোর্শেদ আলম মাছুম, খেলাফত মজলিস জেলা বায়তুল মাল সম্পাদক মিজানুর রহমান ফুয়াদ , খেলাফত মজলিস জেলা অফিস সম্পাদক তাজুল ইসলাম মাহমুদ , নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ এর:
আরও পড়ুন
নোয়াখালীতে এনআরবিসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

নোয়াখালীতে এনআরবিসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এনআরবিসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে মাইজদী বাজার বিসমিল্লাহ টাওয়ারের দ্বিতীয় তলায় ৬২৮তম এই শাখার উদ্বোধন করেন, এনআরবিসি ব্যাংকের পরিচালক লকিয়ত উল্লাহ। উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর আলমগীর আলো, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ, মেঘনা জোনের প্রধান কাজী মোহাম্মদ জিয়াউল করীম। এসময় ডিএমডি হারুনুর রশীদ বলেন, এনআরবিসি ব্যাংকের ৬ হাজার কর্মকর্তা-কর্মচারী জনগনের সেবায় নিয়োজিত রয়েছে। এই:
আরও পড়ুন
গরিব-অসহায়দের মাঝে ইসলামী আন্দোলনের ইফতার সামগ্রী বিতরণ

গরিব-অসহায়দের মাঝে ইসলামী আন্দোলনের ইফতার সামগ্রী বিতরণ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জের গরিব অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পৃথক পৃথক স্থানে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী আল মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারীর সৌজন্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ২নং নোয়াগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড সাউদেরখিল প্রাইমারি স্কুলে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী শামসুল হক ভূঁইয়াসহ আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড সভাপতি মোঃ জাকির হোসেন, সেক্রেটারি হাফেজ নাসির উদ্দিন ও মোহাম্মদ রুবেল হোসেনসহ অনেকে। ৪নং ইছাপুর:
আরও পড়ুন
কমলনগরে এনআইডি সেবা ইসির অধীনে রাখতে মানববন্ধন

কমলনগরে এনআইডি সেবা ইসির অধীনে রাখতে মানববন্ধন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি পালন ও মানববন্ধন করেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচী পালন করে তারা। দাবি আদায়ের অংশ হিসেবে সকাল সাড়ে ১১টায় উপজেলা কমপ্লেক্সের সামনে মানববন্ধনে অংশ নেয় কর্মকর্তা-কর্মচারীরাসহ সাধারণ ভোটাররা। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জায়েদুল হোসেন চৌধুরীর নেতৃত্বে উপজেলা নির্বাচন অফিসের কর্মচারীরা অংশ নেয় মানববন্ধনে। এ সময় মানববন্ধনে অংশগ্রহনকারিরা বলেন, ২০০৭ সাল থেকে নিরবচ্ছিন্ন ভাবে দেশের মানুষকে জাতীয় পরিচয়পত্র সেবা দিয়ে আসছে বাংলাদেশ নির্বাচন কমিশন। হঠাৎ করেই সরকারি সিদ্ধান্তে এই পরিসেবাকে স্বাধীন কমিশনের:
আরও পড়ুন
লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে সাত দালাল গ্রেফতার

লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে সাত দালাল গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তারা হলেন মোঃ ফেরদৌস (৬০), দুলাল (৪০), মাহাবুবুল আলম লিটন (৪৬), রোজিনা আক্তার (২৩), নাজমা (৫৫ ) ও সোহেল (২৮) সহ ৭ দালাল।। প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে দালালের খপ্পরে পড়তে হয়। তারা কৌশলী কথাবার্তা বলে রোগীদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। এতে রোগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তারা আর্থিকভাবে লাভবান হয়। বৃহস্পতিবার দুপুরে এনএসআইয়ের তথ্য অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশ সদর হাসপাতালে যৌথভাবে অভিযান চালায়। এতে:
আরও পড়ুন
নোবিপ্রবি বাংলা সংসদের ভিপি ফাহিম, জিএস আরিফ

নোবিপ্রবি বাংলা সংসদের ভিপি ফাহিম, জিএস আরিফ

মো: দেলোয়ার হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) প্রথমবারের মতো বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে ভিপি নির্বাচিত হয়েছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফাহিম এবং জিএস নির্বাচিত হয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রহমত উল্যাহ আরিফ। মঙ্গলবার (১১ মার্চ) নির্বাচন কমিশনার ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাদিকা পারভীন তামান্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষনা করেন। এছাড়াও সংসদে শিক্ষা-বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মো: আরিফ হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হন রকিবুল হাসান, সংস্কৃতি সম্পাদক হিসেবে নির্বাচিত হন মো তুহিন আলম, ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হন জাবেদ হাসান, সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন রাশেদ মাহমুদ। সহ-শিক্ষাবিষয়ক:
আরও পড়ুন
রামগঞ্জে বসত বাড়িতে পোল্ট্রিফার্ম, দুর্গন্ধে অসুস্থ শতাধিক

রামগঞ্জে বসত বাড়িতে পোল্ট্রিফার্ম, দুর্গন্ধে অসুস্থ শতাধিক

আবু তাহের রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে পরিবেশ আইন আমান্য করে জাকির হোসেন লিটন (৪৫) নামের এক ব্যাক্তি যৌথ বসত বাড়ির অঙ্গিনায় পোল্ট্রিফার্ম স্থাপন করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে করে পোল্ট্রিফার্মের দুর্গন্ধে ওই বাড়ির ১০পরিবারের শিশু-বৃদ্ধসহ শতাধিক সদস্য মারাত্বক অসুস্থ হয়ে পড়েছে। রামগঞ্জ ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট বড় ভূঁইয়া বাড়িতে সৃষ্ট ঘটনায় ভূক্তভোগী বাড়ির অসুস্থ বৃদ্ধা রোশনারা (৭০) প্রতিকার চেয়ে সোমবার রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়, বাড়ির লোকজনের মতামত উপেক্ষা করে ২০২৪ইং সনে মৃত আবদুল খালেক ভূঁইয়ার ছেলে জাকির হোসেন লিটন বাড়ির আঙ্গিনায় পোল্ট্রিফার্ম স্থাপন করে। এরপর ওই ফার্মের দুর্গন্ধে বাড়ির লোকজন অসুস্থ হয়ে পড়ে।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.