সারাদেশ

বিয়ে করলেন সমন্বয়ক তালাত রাফি

বিয়ে করলেন সমন্বয়ক তালাত রাফি

বিয়ে করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।  আজ সোমবার (১৭মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।  ইফতারের ঘণ্টাখানেক পর দেওয়া পোস্টে রাফি লেখেন, আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য।  পোস্টের নিচে স্ত্রীর সাথে যুগল ছবি জুড়ে দেওয়া হয়। তবে কোথায় বিয়ে হয়েছে তা উল্লেখ করা হয়নি পোস্টে।  ফেসবুকসহ বিভিন্ন মাধয়মে ছড়িয়ে পড়া তথ্যে জানা যায়, স্ত্রীর নাম জান্নাতুল ফেরদাউস মিতু। তার বাড়ি বরিশালে। স্ত্রী পড়াশোনা করেন বরগুনা সরকারি মহিলা কলেজে।
আরও পড়ুন
নির্দেশ অমান্য করে কমলনগরের মেঘনায় অবাধে মাছ শিকার, নিয়ন্ত্রণে দুই নেতা

নির্দেশ অমান্য করে কমলনগরের মেঘনায় অবাধে মাছ শিকার, নিয়ন্ত্রণে দুই নেতা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:  জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল ২ মাস মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এসময়  ইলিশসহ সব ধরনের মাছ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ করা হলেও বাধা মানছেনা জেলেরা। নিষেধাজ্ঞা না মেনে কমলনগরের মেঘনায় প্রকাশ্যে মাছ ধরতে বাধ্য করছে একটি চক্র।  মৎস্য সম্পদ রক্ষায় সরকারের পক্ষ থেকে কোস্ট গার্ড, মৎস্য অফিস, থানা পুলিশ ও উপজেলা প্রশাসন দায়িত্ব পালন করার কথা থাকলেও তাদের ঢিলেমিতে সরকারের উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরজমিনে শনিবার সকালে উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চেয়ারম্যান বাজার মেঘনা পাড়ে গিয়ে দেখা যায়, রাতে ৭-৮নৌকা মাছ ধরে আসছে। প্রকাশ্যে নৌকায় জাল:
আরও পড়ুন
বরগুনায় নিহত মন্টু দাসের বাড়িতে জামায়াতের আমীর

বরগুনায় নিহত মন্টু দাসের বাড়িতে জামায়াতের আমীর

মইনুল আবেদীন খান সুমন, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় আলোচিত মন্টু চন্দ্র দাসের মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। এ সময় নিহত মন্টুর নবজাতক শিশুটির বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত প্রতিমাসে সহযোগিতা নিয়ে ওই পরিবারের সাথে থাকার আশ্বাস দেন তিনি। এছাড়াও তিনি বলেন, আমাদের কাছে দল ধর্মের কোন ব্যবধান নেই। মানবতা যেখানে বিপন্ন হবে, আমরা সেখানেই হাজির হওয়ার চেষ্টা করি। আমাদের বার্তা খুবই পরিষ্কার আমরা জালেমের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে।  সোমবার (১৭ মার্চ) সকাল ১০ টার দিকে হেলিকপ্টার যোগে বরগুনার সার্কিট হাউস মাঠে নেমে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি করইতলা এলাকার:
আরও পড়ুন
বরগুনার আমতলীতে মাজারে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ, আহত ১৮

বরগুনার আমতলীতে মাজারে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ, আহত ১৮

মইনুল আবেদিন খান সুমন,বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা আমতলী উপজেলায় তিন দিনব্যাপী ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি মাজারে মব তৈরি করে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবী করছেন মাজার কর্তৃপক্ষ। রবিবার (১৬ফেব্রুয়ারি) রাত সারে ১২ টা পর্যন্ত সেখানে চলে ভাঙচুর ও লুটপাট অগ্নিসংযোগ। রাতে তৌহিদি জনতার পক্ষে মাওলানা মুফতি মোঃ ফারুক হোসেনের সাথে মাজার কমিটির সাধারন সম্পাদক এ্যাড, মোস্তাফিজুর রহমান বাবুলের সাথে গান বাজনা নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে হাতাহাতি হলে সংঘর্ষে রুপ নিলে এ ঘটনা ঘটে। ‘ইসমাইল শাহ বাবা মাজার’ নামের এ মাজারটি বরগুনা আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডে অবস্থিত। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও:
আরও পড়ুন
বকশীগঞ্জে অটো ও টাকা ছিনতাই

বকশীগঞ্জে অটো ও টাকা ছিনতাই

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সড়কে গতিরোধ করে চালককে পিটিয়ে অটোগাড়ী ও নগদ টাকা ছিনতাই করে নিয়েছে একটি চক্রের চার সদস্য। অপরিচিত ব্যাক্তি রয়েছেন ৮ জন। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন চিকিৎসাধীন অটো চালক গরু ব্যবসায়ী দুলাল মিয়া। বকশীগঞ্জ থানায় ১৬ মার্চ দায়ের করা অভিযোগে গোয়ালগাও মধ্যপাড়া গ্রামের অটোচালক ও গরু ব্যবসায়ী দুলাল মিয়া অভিযোগ করেছেন শনিবার দুপুরে পরিচিত চার জন লোক গামারিয়াপাড়া নামক স্থানে তার অটো গতিরোধ করে। অপরিচিত লোক ছিলো ৭/৮ জন। তাদের সবার হাতে ছিলো ধারালো অস্ত্র। গতিরোধকারীরা গাড়ী সামনে দাড়িঁয়ে অটো চালক দুলালকে পিটিয়ে আহত করে এবং দুলালের কাছ থেকে নগদ নব্বই হাজার টাকা ও তার অটো:
আরও পড়ুন
রাজশাহীর দুর্গাপুরে অবৈধ পুকুর খনন: থানায় মামলা

রাজশাহীর দুর্গাপুরে অবৈধ পুকুর খনন: থানায় মামলা

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর দুর্গাপুরে জমির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন রোধে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় উপজেলার বেলঘরিয়া হিন্দু পাড়া গ্রামে অবৈধভাবে পুকুর খননের অপরাধে থানায় মামলা করেছে উপজেলা প্রশাসন। জানাগেছে, রোববার (১৬ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষে ভুমি সুরক্ষা আইনে ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়। কৃষি জমি সুরক্ষায় স্থানীয় প্রশাসনের এমন কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। এজাহার নামীয় আসামিরা হলেন, পুকুর খনন চক্রের মূলহোতা উপজেলার দুর্গাপুর বাজার এলাকার রবিউল ইসলাম, জাকির হোসেন বাবলু ও চৌপুকুরিয়া গ্রামের মিনারুল। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, কৃষি জমিতে পুকুর খননের অপরাধে ৩ জনের:
আরও পড়ুন
ব্যবসায়ীদের অনৈতিক ব্যবসা না করার ওয়াদা বিএনপি নেতার

ব্যবসায়ীদের অনৈতিক ব্যবসা না করার ওয়াদা বিএনপি নেতার

ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক কোন ব্যবসা না করার ওয়াদা নিলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলা বিএনপির আহবায়ক ডা. জামাল উদ্দিন। শনিবার (১৬ মার্চ) উপজেলার চর আলগী ইউনিয়নে এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই ওয়াদা নেন ব্যবসায়ীদের কাছ থেকে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক, মৎস্য ও প্রাণীসম্পাদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। বিএনপি নেতা জামাল উদ্দিন আরো বলেন, নির্বাচন পর্যন্ত আমাদের ভোটের রাজনীতি করতে হবে। কীভাবে নিজের পরিধি আরও বাড়ানো যায় মানুষের আস্থা অর্জন করা যায় সে দিকে নজর রাখতে হবে। আমার সামনে যারা আছেন তারা আশরাফ:
আরও পড়ুন
চর আলগী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

চর আলগী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রামগতির ৬নং চর আলগী ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যােগে শনিবার (১৫ মার্চ) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং মৎস্য ও প্রাণীসম্পাদ মন্ত্রণালয়ের সাবেক চেয়ারম্যান- এবিএম আশরাফ উদ্দিন নিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগতি উপজেলা বিএনপি আহবায়ক ডা: জামাল উদ্দিন, সদস্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, যুগ্ম আহ্বায়ক সাহিদুল বারী মির্জা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি ফরহাদ উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলে উদ্দিন বাবর ও উপজেলা বিএনপির সদস্য তানভীর আহমেদ জুয়েল। সঞ্চালনা করেন তানভীর আহমেদ:
আরও পড়ুন
রামগঞ্জে ৮ মামলার আসামী যুবলীগ নেতা সিঙ্গার ফারুক গ্রেফতার

রামগঞ্জে ৮ মামলার আসামী যুবলীগ নেতা সিঙ্গার ফারুক গ্রেফতার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ প্রতারনা, চাঁদাদাবি, ভূমি দস্যুতা ও শ্লীলতাহানী মামলায় রামগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চলের অন্যতম মাদক বিক্রেতা ফারুক হোসেন ওরফে সিঙ্গার ফারুক (৪২) অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সিঙ্গার ফারুক ইছাপুর ইউনিয়ন যুবলীগ নেতা ও ইছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও নুনিয়াপাড়া গ্রামের আলেখার বাড়ির বাসিন্দা। বৃহস্পতিবার রামগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৪নং ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে রামগঞ্জ থানা ও লক্ষ্মীপুর আদালতে দায়ের করা দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে। এছাড়া রামগঞ্জ থানা ও লক্ষ্মীপুর আদালতে ৮টি মামলা রয়েছে। রামগঞ্জ থানার উপ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, তার বিরুদ্ধে জিআর ও সিআর:
আরও পড়ুন
রামগঞ্জের প্রতারক আনোয়ার ঢাকা কদমতলী থেকে গ্রেপ্তার

রামগঞ্জের প্রতারক আনোয়ার ঢাকা কদমতলী থেকে গ্রেপ্তার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ভূয়া সঞ্চয়পত্র সৃজনের মাধ্যমে রামগঞ্জের শতাধিক গ্রাহক থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক উদ্যোক্তা আনোয়ার (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশারের নেতৃত্বে এসআই আনোয়ার ও এসআই সাব্বির সহ সঙ্গীয় ফোর্স ঢাকার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক আনোয়ারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আনোয়ার রামগঞ্জ পৌরসভার নরিমপুর গ্রামের বাঁশআলা বাড়ির মৃত আবু সাইদের ছেলে। ব্যাংক এশিয়া রামগঞ্জ শাখা সূত্রে জানা যায়, ২০১৭ইং সনে আনোয়ার উদ্যোক্তা হিসেবে রামগঞ্জ উপজেলা ডাকঘরে নিয়োগপ্রাপ্ত হয়। পরবর্তীতে ব্যাংক এশিয়ার কেন্দ্রীয় শাখার অনুমতিতে ২০২০ইং সনে তাকে ব্যাংক এশিয়ার এজেন্ট নিয়োগ দেওয়া হয়।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.