সারাদেশ

রামগঞ্জ সরকারি হসপিটালে সুপেয় পানির ব্যবস্থা

রামগঞ্জ সরকারি হসপিটালে সুপেয় পানির ব্যবস্থা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগী ও স্বজনদের জন্য সুপেয় পানির ব্যবস্থা চালু করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাঈদ মোহাম্মদ রবিন শীষ এ কার্যক্রম উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন এর সার্বিক তত্বাবধানে এসময় পৌর নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম সরদার, প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলাল, সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। কয়েকজন রোগী জানান, সেবা নিতে আসলেও মানুষ হসপিটালের পানি খেতে চাইতো না। বোতলজাত পানি কিনতে বাধ্য ছিলো। এখন আলাদা করে খাবার পানির ব্যবস্থা চালু হওয়ায় রমজান মাসহ সবসময় সেবাগ্রহীতারা উপকৃত হবেন।
আরও পড়ুন
রায়পুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

রায়পুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

প্রদীপ কুমার রায়: "দূর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি"—এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও মহড়ার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরান খান-এর সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আবদুল হাই খানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় দুর্যোগকালীন করণীয়, দুর্যোগ প্রতিরোধে সরকারি-বেসরকারি সংস্থার ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বিআরডিবি অফিসার আব্দুর সাত্তার, ফায়ার সার্ভিস ও ডিফেন্স অফিসের:
আরও পড়ুন
কচুয়া ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

কচুয়া ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কচুয়া আহমদিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনকে ঘিরে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঘোষিত তপসিল অনুযায়ী আগামী ২৪মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন। সে লক্ষে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতিও। অথচ তপসিলে নির্ধারিত তারিখে ১০দিন অতিবাহিত হলেও প্রার্থীগনকে দেওয়া হয়নি তাদের প্রতিক। নোটিশ বোর্ডে ঝুলানো হয়নি মনোনয়নপত্র যাচাই বাচাইয়ের ফলাফল। বরং বৈধ দাতা সদস্যদের ভোটার না করে সম্পূর্ণ অনৈতিক ভাবে গোলাম সরোয়ার নামের জনৈক ব্যাক্তির নাম দাতা ক্যাটাগরির চুড়ান্ত ভোটার তালিকায় অন্তভূক্তি করার অভিযোগে স্থানীয় ভাবে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনার কচুয়া আহমদিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ শাহ আলম এবং প্রিজাইডিং অফিসার:
আরও পড়ুন
রামগতিতে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

রামগতিতে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

গ্রাম্য সালিসি বৈঠকে বিচারের পরিবর্তে নানা অপবাদ দেওয়ায় লক্ষ্মীপুরের রামগতিতে ধর্ষণের শিকার জান্নাত বেগমের (১৬) আত্মহত্যা মামলার প্রধান আসামি মো. রাকিব হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) ভোরে কুমিল্লা জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় অভিযুক্ত হেলাল নামের অপর অভিযুক্তকেও গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চরবাদাম ইউনিয়নের পশ্চিম চরকলাকোপা গ্রামের সেলিনা আক্তারের মেয়ে জান্নাত বেগমের সঙ্গে প্রতিবেশী মো. খবিরের ছেলে মো. রাকিবের গত ছয়-সাত মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে।সম্পর্কের জের ধরে গত শনিবার (১ মার্চ) গভীর রাতে জান্নাতের বসতঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ সময়:
আরও পড়ুন
নোয়াখালীতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

নোয়াখালীতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কবিরহাটে কলেজ ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবাকে মাথায় কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। হামলায় আহত ওই ছাত্রীর বাবা মিজানুর রহমান মিজান ওরফে মিলনকে (৫৫) মাথায় অপারেশন করার পর তিনি এখনো চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। গত শুক্রবার (৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মির্জা নগর গ্রামের রায় বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মিলন একই বাড়ির মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। অপরদিকে,অভিযুক্ত সঞ্চয় রায় (২৫) একই বাড়ির দেবরাজ রায়ের ছেলে। হামলার শিকার মিলনের ছোট ভাই ফরিদ অভিযোগ করে বলেন, তার বড় ভাই মিলনের উপজেলার কবিরহাট বাজারে একটি:
আরও পড়ুন
রাগঞ্জে ইসলামী আন্দোলনের পাদুকা বিতরণ

রাগঞ্জে ইসলামী আন্দোলনের পাদুকা বিতরণ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন স্থানে পাদুকা বিতরণ করা হয়েছে। আল মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, রাজনীতিবিদ আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারীর সৌজন্যে রবিবার ও সোমবার উপজেলার দরবেশপুর ইউনিয়নের ৯নং আলীপুর ওয়ার্ডের পশ্চিম আলীপুর দারুল উলূম হাকীমিয়া মাদরাসায় উপহারস্বরূপ ওই পাদুকা বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ মামুনুর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭নং দরবেশপুর ইউনিয়ন সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ, ওয়ার্ড সভাপতি হাফেজ নূরনবী, মাদরাসা মুহতামিম মাওলানা আব্দুস সোবহান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ:
আরও পড়ুন
কীর্তনপ্রেমী ভারত রবিদাসের পরলোকগমন: রায়পুরে শোকের ছায়া

কীর্তনপ্রেমী ভারত রবিদাসের পরলোকগমন: রায়পুরে শোকের ছায়া

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুরের সংস্কৃতিমনা ও কীর্তনপ্রেমীদের জন্য এক দুঃসংবাদ—শ্রীশ্রী মহামায়া মন্দিরের সম্মানিত সিনিয়র সদস্য ও গুণী কীর্তনশিল্পী ভারত রবিদাস পরলোকগমন করেছেন। বার্ধক্যজনিত কারণে তিনি গতকাল (৯ মার্চ ২০২৫) রাত ২টা নাগাদ লক্ষ্মীপুর সরকারি মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারত রবিদাস ছিলেন একনিষ্ঠ কৃষ্ণভক্ত ও সঙ্গীতপ্রেমী। কীর্তনের প্রতি তার অগাধ ভালোবাসা, অনবদ্য কণ্ঠস্বর ও অসাধারণ তালজ্ঞান তাকে রায়পুরের কীর্তনজগতের উজ্জ্বল নক্ষত্রে পরিণত করেছিল। তার কণ্ঠের গাম্ভীর্য বহু কীর্তন আসরে শ্রোতাদের মুগ্ধ করেছে। কিন্তু জীবনের শেষ দিনগুলোতে তিনি অভাব-অনটনের সাথে কঠিন লড়াই করেছেন, যা তার বিদায়ের বেদনা আরও গভীর করে তোলে। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য:
আরও পড়ুন
বরগুনায় চর দখলের অভিযোগে জেলাপ্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি

বরগুনায় চর দখলের অভিযোগে জেলাপ্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি

মইনুল আবেদীন খান,বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার বেতাগী ও বামনা উপজেলার মধ্যবর্তী বিষখালী নদীতে জেগে ওঠা রুহিতার চরের সীমানা নির্ধারণের জন্য মানববন্ধন করেছে বেতাগী উপজেলার সর্বস্তরের নাগরিকরা। বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রবিবার সকাল ১০ টায় অবস্থান কর্মসূচি করে। দীর্ঘ বছর ধরে রুহিতার চরের জমি বামনা ও বেতাগী দুই উপজেলার মধ্যে সমান ভাবে বিভক্ত করে মানুষ ভোগদখল করে এসেছে। কিন্তু গত ৫ আগস্টের পর পুরো রুহিতার চর বামনা উপজেলার মানুষ দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন অবস্থান কর্মসূচিতে অংশগ্রহনকারীরা। এসময় চরে বেতাগী উপজেলার মানুষের ফলানো ধান, ডাল সহ বিভিন্ন ধরনের ফসল লুটপাট করে তুলে নিয়ে গেছে বলেও তারা অভিযোগ করেন। বেতাগী:
আরও পড়ুন
ধর্ষকদের বিচারের দাবিতে ইবি শিক্ষার্থীদের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

ধর্ষকদের বিচারের দাবিতে ইবি শিক্ষার্থীদের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি: মাগুরায় ৭ বছরের শিশু ধর্ষনে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন। রোববার (৯ মার্চ) বিকেল সোয়া ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে বেলা ১২ টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক সংলগ্ন সড়কে অবস্থান নেয়। রোববার (৯ মার্চ) দুপুর সোয়া ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশে করে শিক্ষার্থীরা। এর:
আরও পড়ুন
রামগঞ্জের নোয়াগাও ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল

রামগঞ্জের নোয়াগাও ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রোজাদারদের সম্মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলার আওতাধীন ২নং নোয়াগাওঁ ইউনিয়ন শাখা ও এলাকাবাসীর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) ইউনিয়নের উত্তর হোটাটিয়া বায়তুত তাকওয়া জামে মসজিদে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইসলামী আন্দোলনের নোয়াগাও ইউনিয়ন সভাপতি ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ সময় সিয়াম সাধনা ও ইসলামী রাজনীতি সম্পর্কে আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.