কমলনগরে এনআইডি সেবা ইসির অধীনে রাখতে মানববন্ধন

শেয়ার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি– জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি পালন ও মানববন্ধন করেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচী পালন করে তারা। দাবি আদায়ের অংশ হিসেবে সকাল সাড়ে ১১টায় উপজেলা কমপ্লেক্সের সামনে মানববন্ধনে অংশ নেয় কর্মকর্তা-কর্মচারীরাসহ সাধারণ ভোটাররা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জায়েদুল হোসেন চৌধুরীর নেতৃত্বে উপজেলা নির্বাচন অফিসের কর্মচারীরা অংশ নেয় মানববন্ধনে।

এ সময় মানববন্ধনে অংশগ্রহনকারিরা বলেন, ২০০৭ সাল থেকে নিরবচ্ছিন্ন ভাবে দেশের মানুষকে জাতীয় পরিচয়পত্র সেবা দিয়ে আসছে বাংলাদেশ নির্বাচন কমিশন। হঠাৎ করেই সরকারি সিদ্ধান্তে এই পরিসেবাকে স্বাধীন কমিশনের অধিনে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। যার ফলে নতুন কাঠামো তৈরিসহ অন্যান্য সরকারি অর্থ ব্যয়ের পাশাপাশি সেবার মান নিম্নমুখী হবে। তাই সরকারের উচিৎ এই সিদ্ধান্ত থেকে সরে আসা। অন্যথায় কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় রেখে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.