সারাদেশ

যত অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

যত অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল হাসান শান্তর বিরুদ্ধে অনুপ্রবেশকারী ,বিএনপি-জামাতের সাথে জড়িত ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে কেন্দ্রীয় ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগ নিকট লিখিত অভিযোগ করেন উপজেলা ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেনসহ নেতাকর্মীরা। লিখিত অভিযোগ সুত্রে ও অনুসন্ধানে জানা যায়, রাকিবুল হাসান শান্ত ২০১৩ সালে সোনাপুর ওয়ার্ড ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ছিল। তার বাবা আবদুল মতিন বিএনপি নেতা, দুই ভাই জামাতের রাজনীতির সাথে জড়িত,মামা লুৎফর রহমান প্রকাশ এল রহমান ঢাকা তেজগাঁও থানা বিএনপি সভাপতি। সে ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনের পরে ছাত্রলীগে যোগদান করে। ২০১৭ সালে ৭ জানুয়ারীতে তৎকালিন লক্ষ্মীপুর জেলা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ এসআই রামগঞ্জ থানার, এসআই দেলোয়ার

লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ এসআই রামগঞ্জ থানার, এসআই দেলোয়ার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ এসআই রামগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) সৈয়দ দেলোয়ার হোসেন। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের দিক নির্দেশনায় এস আই দেলোয়ার অস্ত্র ও মাদক উদ্ধার এবং গ্রেপ্তারী পরোয়ানা তামিলে শ্রেষ্ঠত্ব অর্জন করায় জেলা পুলিশ সুপারের বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। বৃহস্পতিবার লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা মাসিক আইন শৃংখলা ও কল্যান সভায় তাকে ওই সম্মামনা ক্রেষ্ট তুলে দেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড.এ.এইচ.এম কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এ্যান্ড অপস মংনেথোয়াই মারমা, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী,আর আই পুলিশ লাইন্স,আর ও আই সহ জেলার সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা সকল:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বাংলাদেশ স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা

লক্ষ্মীপুরে বাংলাদেশ স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা

জুনাইদ আল হাবিব: লক্ষ্মীপুরে বাংলাদেশ স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১১মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ ড. মো. শাহ্ কামাল। জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা রোভার কমিশনার মো. মাইন উদ্দিন পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ নুর ই আলম, বাংলাদেশ স্কাউটসের সহকারি পরিচালক মো. লিয়াকত হোসেন, মো. ফিরোজ আহমেদ, সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিষয়ক জাতীয় কমিটির সদস্য মো. আওলাদ হোসেন। এ সময় প্রধান অতিথি আর্থিক ব্যবস্থাপনা:
আরও পড়ুন
কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্স; শলা পরামর্শে নিষেধাজ্ঞায় সমালোচনা

কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্স; শলা পরামর্শে নিষেধাজ্ঞায় সমালোচনা

৩ জন বা তার বেশি কর্মকর্তা-কর্মচারী একত্রিত হতে পারবেন না বলে একটি নোটিশ জারি করেছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের। সোমবার (৭মার্চ) তিনি এ নোটিশে সই করার পর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ও স্বাস্থ্য অধিদপ্তরের নজরেও এসেছে। তবে এ আদেশটি জারির পর তা নিয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এ ধরনের আদেশ জারির কারণ জানতে ওই স্বাস্থ্য কর্মকর্তাকে স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কার্যালয় থেকে তলব করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তাহেরের সই করা ওই অফিস আদেশে বলা হয়,:
আরও পড়ুন
বাঁশখালী জেনারেল হাসপাতালে পল্লী ডাক্তারদের মতবিনিময় সভা

বাঁশখালী জেনারেল হাসপাতালে পল্লী ডাক্তারদের মতবিনিময় সভা

জসিম তালুকদার, জেলা প্রতিনিধি (চট্টগ্রাম): চট্টগ্রাম বাঁশখালী উপজেলার বাঁশখালী চাম্বল বাজারের দক্ষিণে অবস্থিত নবনির্মিত বাঁশখালী জেনারেল হাসপাতাল লিমিটেড এর উদ্যোগে বাঁশখালী গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির চিকিৎসকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ মার্চ সকাল ১০ টায় চাম্বলস্হ বাঁশখালী জেনারেল হাসপাতাল লিমিটেড সভা কক্ষে সভাটি আয়োজন করা হয়। বাঁশখালী জেনারেল হাসপাতাল লিঃ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব এস.এম.আলী নেওয়াজ চৌধুরী (ইরান) এর সভাপতিত্বে ও অত্র হাসপাতালের নির্বাহী ডিরেক্টর জনাব মর্তুজা আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব জনাব ডা. মোঃ আইয়াজ সিকদার, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. জিয়াউল কাদের ডিরেক্টর:
আরও পড়ুন
রামগতিতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

রামগতিতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

রামগতি প্রতিনিধি:  রামগতি উপজেলা সাংবাদিক ইউনিটির সাংবাদিকদের সাথে রামগতি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর মতবিনিময় করেছেন। বৃহষ্পতিবার (১০মার্চ) সন্ধ্যায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি আলমগীর বলেন, সাংবাদিক ও পুলিশের কাজের উদ্দেশ্য একই, মানুষের সেবা করা। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। আমি চাই আপনারা আমার কাজে সহযোগীতা করবেন।আইনের সেবক হয়ে জনতার সারিতে থেকে সাধারণ মানুষের সেবা করে যাবো। প্রতিটি মানুষ তাদের সমস্যার কথা গুলি সরাসরি বলতে পারবে ঠিক তেমন ভাবে আমি রামগতি উপজেলা বাসির জন্য:
আরও পড়ুন
নরসিংদীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

নরসিংদীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

নরসিংদী প্রতিনিধি : "মুজিব বর্ষের সফলতা,দুর্যোগ প্রস্ততিতে গতিশীলতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরতে অদ্য বৃহস্পতিবার (১০ই মার্চ) সকাল ১১টায় স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনীপেশার নাগরিকদের নিয়ে একটি র‍্যালি উপজেলা চত্তর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে মনোহরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের সাব- অফিসার মো:সাইফুল ইসলামের নেতৃত্ব শিক্ষার্থীদেরকে দুর্যোগ ব্যবস্থাপনায় আত্নরক্ষার কৌশল সম্পর্কে ও বিভিন্ন কার্যক্রমের উপস্থাপন যেমন- কিভাবে আগুন নেভাতে পানি:
আরও পড়ুন
নরসিংদীতে রাজমিস্ত্রী হত্যায় জড়িত প্রধান আসামী গ্রেপ্তার

নরসিংদীতে রাজমিস্ত্রী হত্যায় জড়িত প্রধান আসামী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, নরসিংদী। নরসিংদীতে এক রাজমিস্ত্রীকে গলাকেটে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামী ইয়াসিন মিয়া (২৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১। বুধবার (৯ই মার্চ) দুপুরে সদর থানাধীন করিমপুর দক্ষিনপাড়া হতে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেঃ মোঃ তৌহিদুল মবিন খান। গ্রেপ্তারকৃত আসামী ইয়াসিন মিয়া নরসিংদী সদর থানার নজরপুর গ্রামের মোঃ হারুনের ছেলে। র‌্যাব ১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেঃ মোঃ তৌহিদুল মবিন খান জানান, গত মঙ্গলবার সকাল নয়টার দিকে সদর উপজেলার নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে পতিত জমিতে মরদেহ দেখতে পায় এলাকাবাসী। মরদেহটি নজরপুর গ্রামের মৃত:
আরও পড়ুন
বরগুনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায়দের চেক বিতরণ

বরগুনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায়দের চেক বিতরণ

বরগুনা জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবছর উপলক্ষ্যে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেছে বরগুনা জেলা সমাজ সেবা অধিদপ্তর। বুধবার (৯ মার্চ) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনাড়ম্ববর অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব সহায়তা প্রদান করা হয়। এসময় পাঁচ লক্ষ ৯৭ হাজার টাকার ১০০টি চেক এবং প্রায় ছয় লাখ টাকা মূল্যের ১২০ টি কিট বক্স বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও দরিদ্র মানুষের জন্যে পৃথক পৃথক ৫৪ টি সামাজিক সুরক্ষা কার্য্যক্রম চালু করেছেন। যার অধিকাংশই বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকারের সমাজ সেবা:
আরও পড়ুন
কুষ্টিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

কুষ্টিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌসের সভাপতিত্বে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.