ভূলুয়া নদীর মাটি এনেছি আরো আনবো; রামগতিতে ইউপি সদস্য
রিয়াজ মাহমুদ বিনু; লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের রামগতিতে ভূলুয়া নদীর মাটি দিয়ে ইটভাটা তৈরি করতে যাচ্ছেন এক ইউপি সদস্য। ইতিমধ্যেই ডজন খানেক ট্রাক্টরটলি যোগে নদীর মাটি এনে পাহাড বানিয়েছেন। প্রশাসনের বিভিন্ন স্তর ম্যানেজ করেই চলছে এ ইটভাটাযজ্ঞ। ঝামেলা এড়াতে এসকিউবেটর দিয়ে রাতের আঁধারে কাটেন ভুলুয়া নদীর মাটি। ইটভাটার মালিক কালাম মাঝি স্থানীয় চরপোড়াগাছা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মরহুম আবদুর রবের ছেলে। একদিকে মেম্বার অন্যদিকে ক্ষমতাসীন দলের সভাপতির পদ ব্যবহার করে শুরু করেন ইটভাটা ও মাটি ব্যবসা। শুরু করেন ভূলুয়া নদীর মাটি নিয়ে মহা বাণিজ্য। ডজন খানেক ভেকু মিশিন ও ১৫ টির মতো ট্রাক্টর টলি দিয়ে একদিকে নদীর মাটি কেটে নিচ্ছেন। অন্যদিকে ভরাট করে:
