লক্ষ্মীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

শেয়ার

পারিবারিক কলহ ও পরকীয়ার জের ধরে লক্ষ্মীপুর শহরের স্টেডিয়াম এলাকায় সাবেক স্ত্রী শহর বানুকে গলা কেটে হত্যা করেছে সাবেক স্বামী খোকন আলী শেখ।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে নিহতের লাশ পুলিশ উদ্ধার করে।

পরে ঘাতক সাবেক স্বামী খোকন আলী শেখকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত শহর বানু পঞ্চগড়ের গোবীন্দগঞ্জের বাসিন্দা ও গ্রেপ্তারকৃত খোকন আলী বগুড়ার সারিয়াকান্দির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার ড.এএইচএম কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়ার সারিয়াকান্দি থেকে গত ২০ দিন আগে ফকির আলী ও শহর বানু পালিয়ে লক্ষ্মীপুরে আসে। সম্পর্কে তারা দুইজন দেবর-ভাবী।

লক্ষ্মীপুর পুলিশ সুপার ড.এএইচএম কামরুজ্জামান বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে পারিবারিক বিরোধ ও পরকীয়ার জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনার সাথে জড়িত ঘাতক সাবেক স্বামী খোকন আলী শেখকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

পাশাপাশি ঘাতক খোকন আলীর ছোট ভাই বর্তমান স্বামী ফকির আলীকেও খুঁজছে পুলিশ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.