সারাদেশ

রামগঞ্জে বিধবাকে নির্যাতন করে বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা

রামগঞ্জে বিধবাকে নির্যাতন করে বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার আইয়েনগর পাঠান বাড়ি থেকে উচ্ছেদ করতে এক বিধবা নারীকে প্রতিনিয়ত নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া যায়। বাড়িতে অবস্থিত ৯টি পরিবারের মাঝে ৮টি পরিবার একই বংশধর আর ঐ বিধবা মহিলা দুই সন্তান নিয়ে এক পরিবার তাই ঐ ৮ টি পরিবারের লোকজন কর্তৃক ওই বিধবা মহিলাকে দফায় দফায় হামলা ও নির্যাতন করা হয়। সম্প্রতি গত ২ জুন বৃহস্পতিবার সন্ধ্যা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুমি আক্তার নামের ঐ বিধবা মহিলার প্রতিপক্ষের আবদুর রহিম (২৫) ফারুক হোসেন (৩০) ও লাকী বেগম (২৭) ব্যাপক মারপিট করা হয়েছে মর্মে লক্ষ্মীপুর আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই মহিলার শরীরের বিভিন্ন স্থানে:
আরও পড়ুন
রামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯জুন (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরার সভাপতিত্বে ও লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সামছুল আলমের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ পৌরসভা মেয়র আবুল খায়ের পাটোয়ারী, রামগঞ্জ থানা:
আরও পড়ুন
সীতাকুণ্ড ট্র্যাজেডি: চমেকে জরুরী ওষুধ দিলেন প্রবাসী আকরাম

সীতাকুণ্ড ট্র্যাজেডি: চমেকে জরুরী ওষুধ দিলেন প্রবাসী আকরাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণে আহতরা কাতরাচ্ছেন বিভিন্ন হাসপাতালে। ভয়াবহ অগ্নিকান্ডে এ পর্যন্ত জীবন নিভে গেছে ৪৬ জনের।বিভীষিকাময় এ দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের কান্না যেন থামছেই না! এমন অবস্থায় উন্নত মানের জেনারেশন এন্টিবায়োটিকসহ বিভিন্ন জরুরী ওষুধ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের পাশে দাঁড়িয়েছেন আকরাম হোসেন নামে এক আমেরিকান প্রবাসী। বৃহস্পতিবার(০৯ জুন) সকালে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসানের কাছে জরুরী এসব ওষুধপত্র হস্তান্তর করেন। পরে ওই হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজ-খবর নেন তিনি। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আহতদের চিকিৎসা সেবায় প্রবাসী আকরাম হোসেনের দেয়া উন্নতমানের ওষুধগুলো রোগীদের জীবন রক্ষায়:
আরও পড়ুন
রামগঞ্জে লিগ্যাল এইড বিষয়ে উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত

রামগঞ্জে লিগ্যাল এইড বিষয়ে উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা লিগ্যাল এইড এর উদ্যোগে উদ্বুদ্বকরন ও কুমিল্লা পিপিজে'র সহযোগীতায় উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড বিষয়ে সভা ৮জুন (বুধবার) দুপুরে রামগঞ্জ উজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরার সভাপতিত্বে ও লিগ্যাল এইডের প্রজেক্ট ম্যানেজার শাহীন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীর জেলা লিগ্যাল এইড অফিসার জান্নাতুল আদন শিরিন। বিশেষ অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবি হাছান আল মাহমুদসহ লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ। সভায় লিগ্যাল এইডের গ্রামীন হতদরিদ্র ছিন্নমুল জনসাধারনদেরকে বিনা মুল্যে আইনী সহায়তা দেওয়ার বিষয় সহ বিস্তারিত আলোচনা করা হয়।
আরও পড়ুন
বেগমগঞ্জ উপজেলা আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেগমগঞ্জ উপজেলা আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বি. চৌধুরী ( তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ৮ম মে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম ( নাজু) বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ , উপজেলা শিক্ষক সমিতির নেতা আবদুল আলিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ প্রমুখ নেতৃবৃন্দ ।
আরও পড়ুন
রামগঞ্জে আনসার নিয়োগ ও ভাতা প্রদানে অনিয়ম, আনসার সদস্যকে মারধর

রামগঞ্জে আনসার নিয়োগ ও ভাতা প্রদানে অনিয়ম, আনসার সদস্যকে মারধর

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরে রামগঞ্জে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আনসার নিয়োগ ও সরকারী ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্বাচনী কাজে নিয়োগের পূর্বে ও পরে প্রত্যেক আনসার সদস্যদের কাছ থেকে ৭শ’ থেকে ১২শ’টাকা পর্যন্ত চাঁদা নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় আনসার সদস্যরা। এনিয়ে রবিউল নামে এক আনসার সদস্যকে মারধর করেছে বিক্ষুব্ধ ভাতাভোগীরা। এসময় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রায় ১ হাজার নারী-পুরুষ ভাতাভুগীরা বিক্ষোভ করেন। বুধবার (৮ জুন) দুপুরে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে ভাতা বিতরণকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আনসার সদস্যরা অভিযোগ করে বলেন, গেলো বছরের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পূর্বে:
আরও পড়ুন
রায়পুরে রাস্তার গাছ কেটে নিচ্ছে দূবৃত্তরা

রায়পুরে রাস্তার গাছ কেটে নিচ্ছে দূবৃত্তরা

প্রদীপ কুমার রায় : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে সরকারি বিধি উপেক্ষা করে সড়কের পাশে সামাজিক বনায়নের আওতায় লাগানো গাছগুলো কেটে নিচ্ছে স্থানীয় একটি চক্র। বেশ কিছুদিন থেকে স্থানীয় স-মিল মালিক, কাঠ ব্যবসায়ী এবং কাঠ মিস্ত্রিদের নিয়ে গঠিত দূবৃত্তর চক্র এ অপকর্ম চালিয়ে যাচ্ছে অনেকটা প্রকাশ্যে। এতে দিনদিন রাস্তার দু’পাশের গাছগুলো এক দিকে উজাড় হয়ে যাচ্ছে। অপরদিকে সরকার রঞ্চিত হচ্ছে বিপুল পরিমান রাজস¦ আয় থেকে। এসব গাছ সংরক্ষণে বন বিভাগের কোন তৎপরতা নেই বলে অভিযোগ স্থানীয়দের। আজ মঙ্গলবার উপজেলার ২নং দক্ষিন চরবংশী ইউনিয়নের ৪নং ওয়ার্ডেও মুলই বাড়ী সড়কের পাশে বড় হওয়ার ১৫/২০টি আকাশমনি গাছ চুরি কেটে ব্রিকফিল্ড এলাকার সমিল মালিক:
আরও পড়ুন
রামগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষিত চলছে পুকুরে মাটি কাঁটার কাজ

রামগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষিত চলছে পুকুরে মাটি কাঁটার কাজ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর থেকে মাটি কেটে রাস্তা নির্মাণে কাজ অব্যাহত রেখেছেন উপজেলার পানপাড়া গ্রামের ছলিম উদ্দিন পন্ডিত বাড়ি ওরুপে হরার বাড়ির লোকজন। এই ঘটনায় পুকুরটির সাড়ে পাঁচ শতাংশ সম্পত্তির মালিকানা দাবী করে একই বাড়ির মৃত হাসমত উল্যার ছেলে বিল্লাল হোসেন গত ৩০ মে ২০২২ ইং লক্ষ্মীপুর জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় একটি মিছ মামলা দায়ের করে। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ৬নং লামচর ইউনিয়নের পানপাড়া  গ্রামের হরার বাড়ির মৃত হাসমত উল্যার ছেলে মোঃ বিল্লাল হোসেনের পুকুরে অংশের যথাযথ হিসাব না দিয়ে প্রভাব খাটিয়ে তার বড়ো ভাই মোঃ হোসেন আহমেদ:
আরও পড়ুন
রামগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান অর্ধশতাধিক মোটরসাইকেল আটক

রামগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান অর্ধশতাধিক মোটরসাইকেল আটক

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধঃ লক্ষীপুরের রামগঞ্জ পুলিশ বক্সের সামনে ট্রাফিক পুলিশেষর বিশেষ অভিযানে অর্ধ শতাধিক মোটর সাইকেল আটক করা হয়েছে। ৮জুন (বুধবার) দুপুরে গাড়ির লাইসেন্স,ড্রাইভিং লাইসেন্স,হেলমেট সহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মামলা ও জরিমানা করা হয়। এসময় রামগঞ্জ থানার ওসি তদন্ত কার্তিক চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন টিআই আশরাফুল আলম, সার্জেন্ট আফসার হোসেন, এটিএসআই মোঃ মনির হোসেন, কনষ্টেবল মোঃ জাকির হোসেন, মোঃ আহাদ হোসেন, মোঃ মাঈন উদ্দিন প্রমুখ। এসময় টিআই আশরাফুল আলম জানান, সড়কে শৃংখলা ফিরিয়ে আনাসহ অপরাধ নিয়ন্ত্রন করার লক্ষে এ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
কাতার বিশ্বকাপ ট্রফি এখন ঢাকাতে

কাতার বিশ্বকাপ ট্রফি এখন ঢাকাতে

গত মার্চে দুবাই থেকে ফিফা বিশ্বকাপ  ট্রফি যাত্রা করেছে। গন্তব্য বিশ্বের ৫১টি দেশের শহর। নানা দেশ নানা শহর ঘুরে কাতার পৌঁছবে ট্রফি। আজ বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশে এসে পৌঁছেছে বিশ্বকাপের ট্রফি। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.