সারাদেশ

এখনো মরদেহ বুঝে পাননি স্বজনরা, বেঁচে থাকা নবদম্পতির জন্য চাইলেন দোয়া

এখনো মরদেহ বুঝে পাননি স্বজনরা, বেঁচে থাকা নবদম্পতির জন্য চাইলেন দোয়া

মঙ্গলবার (১৬ আগস্ট) ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। সেই অপেক্ষায় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের সামনে অপেক্ষায় আছেন স্বজনরা। সোমবার (১৫ আগস্ট) বিকেলে জসীম উদ্‌দীন মোড়ে আড়ংয়ের সামনে নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে একটি প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হন। এছাড়া দুই যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। জানা গেছে, বৌভাত খেয়ে প্রাইভেটকারে নবদম্পতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন স্বজনরা। পথিমধ্যে উত্তরার জসীম উদ্‌দীন মোড় সংলগ্ন সড়কে বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে নিহত হন ৫ জন। প্রাইভেটকারে ৭ আরোহীর মধ্যে শুধু বেঁচে যান বর হৃদয় (২৬) ও নববধূ রিয়া মনি (২১)। শনিবার (১৩ আগস্ট) বিয়ে হয় তাদের। প্রাইভেটকারে আরোহীদের:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধ : সংঘর্ষে নারীসহ আহত-৬

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধ : সংঘর্ষে নারীসহ আহত-৬

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জায়গাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহত সবাই জেলা সদর হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যেকের শরীরে বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সৌদিআরব প্রবাসী মোস্তফার ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা অভিযোগ রয়েছে। বাঁধা দিতে গেলে হামলার শিকার হন প্রবাসীর স্ত্রী বিউটি আক্তার। তিনিও হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সোমবার (১৫ই আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ক্ষতিগ্রস্থ প্রবাসীর স্ত্রী বিউটি আক্তার। সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। এ-র আগে সন্ধ্যা উপজেলার লাহারকান্দি ইউনিয়নের দক্ষিণ সফিপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে:
আরও পড়ুন
নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত

নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত

মো.বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর প্রত্যেক উপজেলা কোরান খতম , মিলাদ মাহফিল , কাঙ্গালী ভোজ আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। নোয়াখালী পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব সহিদ উল্যাহ খাঁন সোহেল কোরান খতম কাঙ্গালী ভোজ ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পৌরসভা প্রাঙ্গনে শোক দিবস পালন করেছেন। সেনবাগের সুলতান মাহমুদ ডিগ্রি কলেজে মিলাদ মাহফিল,আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শোক দিবস পালিত হয়েছে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো. সহিদুল আলম ( জসীম) পরিচালনায় করেন শোক দিবস কমিটির গনিত বিভাগের সহকারী অধ্যাপক দিলীপ কুমার , ভৌমিক, বিজবাগ এন.:
আরও পড়ুন
বানিয়াচংয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

বানিয়াচংয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। বানিয়াচং উপজেলা পরিষদের উদ্যোগে ১৫ আগস্ট রবিবার দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। বানিয়াচং উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ উপলক্ষে শোক র‍্যালী ও মৌন মিছিল প্রদক্ষিণ করা হয়। এছাড়া আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,:
আরও পড়ুন
শিক্ষিকা’র স্বামী মামুনের জামিন নামঞ্জুর

শিক্ষিকা’র স্বামী মামুনের জামিন নামঞ্জুর

নাটোরের আলোচিত কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের স্বামী কলেজছাত্র মামুনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কোর্ট পুলিশ মামুনকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিনের আদালতে হাজির করেন। এসময় তার পক্ষে আইনজীবী গোলাম সারোয়ার স্বপন জামিনের আবেদন জানিয়েছেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। নাটোর কোর্ট ইন্সপেক্টর (উপ-পরিদর্শক) মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, রোববার সকালে নাটোর শহরের বলাড়ীপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে খায়রুন নাহারের (৪৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় সেখান থেকে আটক করা হয় তার স্বামী মামুন হোসেনকে। খায়রুন নাহার জেলার:
আরও পড়ুন
উত্তরায় গার্ডার দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

উত্তরায় গার্ডার দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ রোডে ক্রেন ছিঁড়ে গার্ডারের চাপায় একটি প্রাইভেটকারের চার যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং দুই জন আহত হয়েছেন। এ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান; আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। সোমবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে উত্তরার জসিম উদ্দীন এলাকার প্যারাডাইস টাওয়ারের সামনের সড়কে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডারের নিচে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারটিতে ২ শিশুসহ মোট ৬ জন যাত্রী ছিল। দুই শিশুসহ ঘটনাস্থলে চারজন মারা যায়। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন
শুধু বেঁচে রইলেন নবদম্পতি, অল্পের জন্য শেষ রক্ষা পেলেন তারা

শুধু বেঁচে রইলেন নবদম্পতি, অল্পের জন্য শেষ রক্ষা পেলেন তারা

হৃদয় (২৫) ও রিয়া মনির (২১) বিয়ে হয়েছে শনিবার। সোমবার স্বজনেরা নবদম্পতিকে নিয়ে কনের বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে উত্তরার জসিমউদ্দিন মোড় সংলগ্ন সড়কে বিআরটির প্রকল্পের গার্ডার পড়ে তাদের প্রাইভেটকারের ওপর। প্রাইভেটকারে আরোহী ছিলেন সাত জন বলে স্বজনরা জানায়। তারা হলেন- হৃদয়ের বাবা রুবেল (৬০), হৃদয়ের শাশুড়ি ফাহিমা (৪০), কনে রিয়া মনির খালা ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। শুধু বেঁচে গেছেন হৃদয় ও রিয়া। নব দম্পতিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত স্বজনেরা জানান, শনিবার হৃদয় ও রিয়ার বিয়ে হয়। তারা সোমবার ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। হৃদয়ের পরিবার দক্ষিণখান:
আরও পড়ুন
টঙ্গী পাড়ার সেই ছোট্ট খোকা আজ জাতির পিতা বঙ্গবন্ধু -এম পি শাওন

টঙ্গী পাড়ার সেই ছোট্ট খোকা আজ জাতির পিতা বঙ্গবন্ধু -এম পি শাওন

রুবেল চক্রবর্তী( ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকি উপলক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় সাংসদ শাওন বলেন টঙ্গী পাড়ার সেই ছোট্ট খোকা থেকে শেখ মুজিবুর রহমান আর সেখান থেকে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ জাতির পিতা। আজ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। বাঙ্গালির জাতীর জন্য বেদনাবিধুর দিন ১৯৭৫সালের এই দিনে ঘাতক চক্রের হাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ:
আরও পড়ুন
বৌভাত থেকে ফিরছিলেন নবদম্পতি; নিমিষেই শেষ সকল আনন্দ

বৌভাত থেকে ফিরছিলেন নবদম্পতি; নিমিষেই শেষ সকল আনন্দ

উত্তরার দুর্ঘটনায় কবলিত গাড়িতে ছিলেন নবদম্পতি ও তাদের কয়েকজন আত্মীয়স্বজন। নবদম্পতির বউ ভাতের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফিরছিলেন তারা। কিন্তু একসাথে কাটানো আনন্দময় সময় হঠাৎই রূপ নিলো আত্মীয় হারানোর বিষাদে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে আছে উত্তরার জসীমউদ্দিন অ্যাভিনিউ সড়ক। সোমবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরায় বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেটকারে থাকা ৪ জন যাত্রী নিহত হয়েছেন। আর আহত হয়েছেন দুইজন। আহত হৃদয় (২৬) ও রিয়া মনি (২১) হচ্ছেন নবদম্পতি। তারা বসেছিলেন প্রাইভেটকারের পেছনের সিটে। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন। নিহতরা হলেন রুবেল (৫০), ঝর্ণা (২৮),:
আরও পড়ুন
উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের কাজ চলার সময় যাত্রীবাহী একটি প্রাইভেটকারের ওপর গার্ডার পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এসময় আহত হোন আরও দুজন। ক্রেন দিয়ে গার্ডার উত্তোলনের সময় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সোমবার বিকালে জসীম উদ্দীন রোড এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ। দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মহসীন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.