সারাদেশ

চকবাজারে পলিথিন কারখানায় আগুন

চকবাজারে পলিথিন কারখানায় আগুন

রাজধানীর চকবাজারে একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট। সোমবার দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।  যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন। তিনি টেলিফোনে বলেন, চকবাজার কামালবাগের দেবীদ্বার ঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। দুপুর ১২টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ১২টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তবে ডিএমপির চকবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম যুগান্তরকে বলেন,:
আরও পড়ুন
রায়পুরের যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

রায়পুরের যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, এলএম পাইলট হাই স্কুল,আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিকদল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে মিলাদ মাহফিল, কাঙ্গালী ভোজ, গাছের চারা বিতরণ, আলোচনাসভাসহ নানা কর্মসূচীতে দিনটি পালন করেন। সকালে উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে প্রথমে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ নুর উদ্দীন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসেনসিয়াল:
আরও পড়ুন
সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রামগঞ্জে স্কুল ছাত্র নিহত

সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রামগঞ্জে স্কুল ছাত্র নিহত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোঃ ফাহাদুল ইসলাম (১৭) নামে ১০ম শ্রেনীর এক ছাত্র নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৫ আগষ্ট সকাল ১০টায় রামগঞ্জ পৌরসভার জননী বাসষ্ট্যান্ডে সাকিব গ্লাস হাউজের সামনে রামগঞ্জ-সোনাইমুড়ী সড়কের উপর। সংঘর্ষের পর স্থানীয় লোকজন ও রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত রামগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এসময় তাকে ঢাকা নেওয়ার পথে অল্পকিছুক্ষন পর হাজীগঞ্জ পৌছলে সে মারা যায়। মোঃ ফাহাদুল ইসলাম রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা গ্রামের মোঃ গোলাম জিলানীর ছেলে ও আথাকরা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র। রামগঞ্জ থানা:
আরও পড়ুন
জাতীয় শোক দিবসে চট্টগ্রাম সাহিত্য কুটির এর শোক প্রকাশ

জাতীয় শোক দিবসে চট্টগ্রাম সাহিত্য কুটির এর শোক প্রকাশ

বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার শোকাবহ রাত আগস্টের এই দিন আজ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ইতিহাসের এক কলঙ্কিত ঘটনার জন্ম দেয় বিপথগামী কিছু সেনা সদস্য। শোকের এই মাসটিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। সরকার, রাষ্ট্র ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালন করা হবে। চট্টগ্রাম সাহিত্য কুটির এর এক বার্তায় প্রতিষ্ঠাতা জসিম উদ্দীন মাহমুদ তালুকদার শোক প্রকাশ করে তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে ধানমণ্ডির ৩২ নম্বরে তৎকালীন রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলা চালায় একদল বিপথগামী:
আরও পড়ুন
চরফকিরার নদী ভাঙ্গন এলাকায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের পরিদর্শন

চরফকিরার নদী ভাঙ্গন এলাকায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের পরিদর্শন

মো. বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগন্জের চরফকিরা ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকায় দিয়ারা, বালুয়া, গুচ্ছগ্রাম জোয়ারে প্লাবিত হওয়ায় ১৪ আগস্ট এলাকার মানুষের খোঁজ খবর নিতে ছুটে গেলেন উপজেলা নির্বাহী অফিসার সহ ইউনিয়নের জনপ্রিয় চেেয়ারম্যান জায়দল হক ( কচি)।
আরও পড়ুন
রামগঞ্জে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

রামগঞ্জে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনে লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের এমপি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ড.আনোয়ার খানের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে৷ এ উপলক্ষে এমপির নির্দেশনায় আজ রোববার বিকেলে আওয়ামীলীগের কার্যালয় খান টাওয়ারে উপজেলা ও পৌর আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ মতবিনিয় সভায় এমপির স্থানীয় প্রতিনিধি ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদ জানান, দিবসটি পালনে ওয়ার্ডে ওয়ার্ডে মাইক বাজানোসহ খরচের জন্য এমপি ড.আনোয়ার খান ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ৫ হাজার টাকা করে ১০ ইউনিয়নে ৫ লক্ষ টাকা ও পৌর সভায় ২টি গরু জবাই করে ভোজের আয়োজন এবং প্রতিটি পৌর ওয়ার্ডে ৫ হাজার টাকা:
আরও পড়ুন
রায়পুরে ছাত্রীকে যৌ-ন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

রায়পুরে ছাত্রীকে যৌ-ন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে নিজাম উদ্দিন (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে রায়পুর উপজেলা শহরের রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নিজাম উদ্দিন রায়পুর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি। তিনি রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ। দক্ষিণ কেরোয়া গ্রামের মুন্সি বাড়ির মৃত মোবারক উল্যার ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ আগস্ট) বিদ্যালয়ে টিফিন বিরতির সময় নিজাম উদ্দিন ওই ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। স্কুল ছুটির পর মেয়েটি বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানিয়ে দেয়। পরে ছাত্রী-অভিভাবকরা ঘটনাটি পুলিশকে জানালে স্কুল থেকে অভিযুক্ত:
আরও পড়ুন
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল- স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শূন্য পদে শিক্ষকদের বেতন প্রদান ও জাতীয় স্কেল বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১৪ ই আগষ্ট (রবিবার) বেলা ১১ ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগর আহমেদ শাহিন, মহাসচিব বাংলাদেশ নিকাহ রেজিষ্ট্রার সমিতি ও উপদেষ্টা বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। বিশেষ অতিথি ছিলেন মাওঃ আলতাফ হোসেন সভাপতি বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সোসাইটি মোঃ সাইদুর রহমান, মহাসচিব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক:
আরও পড়ুন
রামগঞ্জের অনিয়মের স্বর্গরাজ্য খাতুনে জান্নাত মহিলা দাখিল মাদ্রাসা

রামগঞ্জের অনিয়মের স্বর্গরাজ্য খাতুনে জান্নাত মহিলা দাখিল মাদ্রাসা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ৩নং ভাদুর ইউনিয়নের কেথুড়ী গ্রামে খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার অফিস কক্ষে খাট বিছিয়ে থাকেন সুপার মোঃ আব্দুল মালেক। অথচ তিনি সরকার থেকে বাড়ি ভাড়া বাবদ ভাতাও পান। কিন্তু তিনি ভাড়া বাসায় না থেকে সুপারের কক্ষের অধিকাংশ দখল করে নিজের বাসাবাড়ির মতো ব্যবহার করে যাচ্ছেন। এটিকে দেখে বুঝার উপায় নেই যে এটা একটি প্রতিষ্ঠান প্রধানের অফিস। অপরদিকে শিক্ষকদের বসার কক্ষেও বিছানো হয়েছে একটি খাট। সেখানেও দিনে ঘুমান শিক্ষক ও আয়া এবং রাতে ঘুমান নৈশপ্রহরী। ১৪ (আগষ্ট) রবিবার সকালে সরেজমিন গিয়ে দেখা মাদ্রাসার শিক্ষিকা ইশরাত জাহান সুপারের চেয়ারেই পা তুলে বসে রয়েছেন। যেন নিয়মের কোন বালাই নেই:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.