সারাদেশ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নি-হ-ত

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নি-হ-ত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার ( ১৪ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদীর বানিয়াছল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোঃ ইমায়েদুল জাহেদী। তিনি জানান, সকালের দিকে বানিয়াছল এলাকার রেললাইন পারাপারের সময় চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৫৫ / ৬০ বছর হতে পারে। তার পরিচয় উদ্ধারে:
আরও পড়ুন
ছাত্রকে বিয়ে করা  সেই শিক্ষিকার ঝুলন্ত  মরদেহ উদ্ধার

ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০)  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত খাইরুন নাহার গুরুদাসপুর খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী  অধ্যাপক এবং তার স্বামী মামুন নাটোর  এন এস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। নাটোর সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধারের  জন্য পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।  
আরও পড়ুন
কমলনগরে জগবন্ধু উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

কমলনগরে জগবন্ধু উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মোঃ ফয়েজ মাহমুদ (কমলনগর) লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর কমলনগর উপজেলার জগবন্ধু উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট (শনিবার) বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিদ্দিক মিঞা, যুবলীগের যুগ্ম-আহবায়ক আহসান উল্যাহ হিরন, সাংবাদিক ফয়েজ মাহমুদ, স্থানীয় হারুনুর রশিদ, ফিরোজ আলম দেওয়ানসহ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন শিক্ষার্থীদের পড়াশোনা ও দৈনিক কর্মকাণ্ড নজর দিয়ে শিক্ষার মান উন্নয়নে ভুমিকা রাখার জন্য সকল অভিভাবকদের প্রতি অনুরোধ করেন।
আরও পড়ুন
নরসিংদীতে রোটারী ক্লাবের উদ্দ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

নরসিংদীতে রোটারী ক্লাবের উদ্দ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে রোটারী ক্লাবের উদ্যোগে মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) রোটারী ক্লাব অব নরসিংদীর আয়োজনে নরসিংদী মেঘনা নদী ঘাটে এক অনুষ্ঠানের মাধ্যমে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। নরসিংদী প্রেসক্লাবের সভাপতি ও রোটারী ক্লাব অব নরসিংদীর সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দেশে মাছের চাহিদা পূরণে এধরণের পদক্ষেপ বিশেষ ভূমিকা রাখবে বলে অতিথিরা:
আরও পড়ুন
রামগঞ্জে ম্যাজিস্ট্রেট পরিচয়ে স্বামী-স্ত্রীর প্রতারনা; দুই কোটি টাকা আত্নসাৎ

রামগঞ্জে ম্যাজিস্ট্রেট পরিচয়ে স্বামী-স্ত্রীর প্রতারনা; দুই কোটি টাকা আত্নসাৎ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব বিঘা তালুকদার বাড়ির আলী আজমের পুত্র সাইফুল ইসলাম এলাকায় তার স্ত্রী শারমিন সুলতানা আখিকে বিঞ্জ ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে চাকুরিসহ নানা প্রলোভন দেখিয়ে অর্ধশত লোকের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা আত্নসাৎ করে গত জুন মাস থেকে পলাতক রয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী আবু ইউছুপ বাদী হয়ে ওই ভু’য়া ম্যাজিস্ট্রেট সাইফুল, তার স্ত্রীসহ ৮জনকে আসামী করে ৮জুলাই লক্ষ্মীপুর জজ আলাদতে একটি প্রতারনা মামলা করে। মামলায় সাইফুলের পিতা আলী আজমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মামলার বিবরন ও এলাকাবাসী সূত্রে জানান যায়, প্রতারক সাইফুল ইসলাম দীর্ঘদিন পলাতক থেকে ২০২১ সালে শেষদিকে:
আরও পড়ুন
চিকিৎসকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ

চিকিৎসকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ

লক্ষ্মীপুরে জনপ্রিয় এক চিকিৎসকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী মানববনন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার দুপুরে কমলনগর উপজেলার করইতলা বাজারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। ওই চিকিৎসক হলেন- কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজাউল করিম রাজিব। মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম নুরুল আমিন মাস্টার, ব্যবসায়ী রাসেল ও সাবেক ইউপি সদস্য সেলিমসহ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ। বক্তারা বলেন, রাজীব একজন মানবিক চিকিৎসক। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সেবা দিয়েছেন। ষড়যন্ত্রমূলকভাবে তাকে বদলি করা হয়েছে দাবি করে স্বাস্থ্য:
আরও পড়ুন
সোনাইমুড়ীতে অসহায় রোগীদের মাঝে আর্থিক অনুদান দিলেন এমপি এইচ এম ইব্রাহিম

সোনাইমুড়ীতে অসহায় রোগীদের মাঝে আর্থিক অনুদান দিলেন এমপি এইচ এম ইব্রাহিম

 মো. বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ সোনাইমুড়ি উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বীরশ্রেষ্ঠ শহীদ মোঃ রুহুল আমিন মিলনায়তনে ১২ আগস্ট ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস,স্ট্রোক,প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত ২১ জনকে ১০ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ি আসনের এমপি এইচ এম ইব্রাহিম
আরও পড়ুন
লক্ষ্মীপুরে সড়কে প্রাণ হারালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

লক্ষ্মীপুরে সড়কে প্রাণ হারালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

গভীর রাতে লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শুভ নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সাহাপুর শিশুকল্যাণ পরিবারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শুভ লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক। তিনি সাহাপুর মিজি বাড়ির আবদুল আজিজের ছেলে। জানা গেছে, রাতে বাইকে করে লক্ষ্মীপুর শহর থেকে বাড়িতে ফিরছিলেন শুভ। সাড়ে ১২টার দিকে সাহাপুর শিশুকল্যাণ পরিবার এলাকায় পৌঁছালে গর্তে চাকা পড়ে বাইকের নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে:
আরও পড়ুন
কুষ্টিয়ায় পৃথক দু’টি হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন

কুষ্টিয়ায় পৃথক দু’টি হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পৃথক দু’টি হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে চিকিৎসক সানাউর রহমান হত্যা মামলায় চার জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়। এদিকে কুষ্টিয়ার কুমারখালীতে ব্যবসায়ী রিয়াজুল ইসলাম হত্যা মামলায় চাচা ওয়াসিম আলী ও ভাতিজা সিফাত বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ তাজুল ইসলাম চিকিৎসক ছানাউর রহমান হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।:
আরও পড়ুন
রামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২গ্রুপে সংঘর্ষ, আহত ৫

রামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২গ্রুপে সংঘর্ষ, আহত ৫

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ৪নংইছাপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৫জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নুনিয়াপাড়া আলিম মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে বুধবার বিকেলে ও রাতে থেমে থেমে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মোঃ সাজিদ হোসেন, ফাহিম হোসেন,আহাদ হোসেন,তুহিন,আবদুল্লাহ সহ৫ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করে। সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রামগঞ্জ থানায় পৃথক পৃথক অভিযোগ দায়েরের পর রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃধবার বিকেলে মাদ্রাসা মাঠে নুনিয়াপাড়া ও ইছাপুর দুই গ্রামের মধ্যে মিনি ফুটবল খেলার আয়োজন করা হয়। বুধবার বিকেলে খেলা চলাকালীন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.