নরসিংদীতে রোটারী ক্লাবের উদ্দ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে রোটারী ক্লাবের উদ্যোগে মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) রোটারী ক্লাব অব নরসিংদীর আয়োজনে নরসিংদী মেঘনা নদী ঘাটে এক অনুষ্ঠানের মাধ্যমে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

নরসিংদী প্রেসক্লাবের সভাপতি ও রোটারী ক্লাব অব নরসিংদীর সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দেশে মাছের চাহিদা পূরণে এধরণের পদক্ষেপ বিশেষ ভূমিকা রাখবে বলে অতিথিরা জানান।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.