এখনো মরদেহ বুঝে পাননি স্বজনরা, বেঁচে থাকা নবদম্পতির জন্য চাইলেন দোয়া

শেয়ার

মঙ্গলবার (১৬ আগস্ট) ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। সেই অপেক্ষায় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের সামনে অপেক্ষায় আছেন স্বজনরা।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে জসীম উদ্‌দীন মোড়ে আড়ংয়ের সামনে নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে একটি প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হন।

এছাড়া দুই যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।

জানা গেছে, বৌভাত খেয়ে প্রাইভেটকারে নবদম্পতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন স্বজনরা। পথিমধ্যে উত্তরার জসীম উদ্‌দীন মোড় সংলগ্ন সড়কে বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে নিহত হন ৫ জন। প্রাইভেটকারে ৭ আরোহীর মধ্যে শুধু বেঁচে যান বর হৃদয় (২৬) ও নববধূ রিয়া মনি (২১)। শনিবার (১৩ আগস্ট) বিয়ে হয় তাদের।

প্রাইভেটকারে আরোহীদের মধ্যে ছিলেন হৃদয়ের বাবা রুবেল (৬০), হৃদয়ের শাশুড়ি ফাহিমা (৪০), রিয়া মনির খালা ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

ওসি মোহাম্মদ মোহসীন বলেন, ‘উত্তরায় ক্রেন দুর্ঘটনায় নিহত দুই বোনের ভাই বাদী হয়ে মামলা করেছেন। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।  জড়িত দোষীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.