সারাদেশ

নাশকত প্রতিহত করতে সরকার সব সময় সতর্ক রয়েছে: আনোয়ার খান এমপি

নাশকত প্রতিহত করতে সরকার সব সময় সতর্ক রয়েছে: আনোয়ার খান এমপি

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, নির্বাচন সামনে রেখে নাশকতার চেষ্টা করা হলে আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবো। সরকার সব সময় সতর্ক রয়েছে। জনগণের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের আওয়ামীলীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ সকলেই তৎপর থাকবে। এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে জাতিকে কলঙ্কমুক্ত করে স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর বাংলাদেশকে মাথা উচু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে অপরাধ দমন করে সুশাসন প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে সরকার। রামগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে রবিবার (২১ মে) দুপুরে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় মূখ্য:
আরও পড়ুন
চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্লাহ উন্নয়ন কাজ পরিদর্শন

চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্লাহ উন্নয়ন কাজ পরিদর্শন

মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী চৌমুহনী গোলাবাড়িয়া কাঁচাবাজারে আধুনিক ও উন্নতমানের ড্রেনেজ ব্যবস্থা ও ডাস্টবিন নির্মাণের লক্ষ্যে ২১ মে অত্র বাজার পরিদর্শন করেন চৌমুহনী পৌর মেয়র নগর পিতা আলহাজ্ব খালেদ সাইফুল্লাহ। এ সময় উপস্হিত ছিলেন ৮ নং ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর আবুল কালাম আজাদ, ডেপুটি মেয়র সাহাব উদ্দিন ( কাজল) সহ প্রমুখ।
আরও পড়ুন
মেঘনায় নেই রুপালী ইলিশ , জেলে পল্লীতে হাহাকার

মেঘনায় নেই রুপালী ইলিশ , জেলে পল্লীতে হাহাকার

রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের মেঘনায় উপকূলীয় নদ-নদীতে ভরা মৌসুমেও নেই রুপালী ইলিশ । জেলেরা নদীতে জাল ফেলে ইলিশ না পেয়ে খালি হাতে বাড়ি ফেরেন। অথচ এখন ইলিশের মৌসুম। কিন্তু সাগরেও তেমন ইলিশের দেখা নেই। লাখ, লাখ টাকা খরচ করে একটি ফিশিং ট্রলার নিয়ে ১২ থেকে ১৪ জন জেলে সাগরে গিয়ে প্রায় খালি হাতে ফিরতে হচ্ছে। তজুমদ্দিন ফিশিং ট্রলার মালিক মোঃ আবু সায়েদ মাঝি আক্ষেপ করে এ কথাগুলো বলছিলেন। শুধু তিনি নন,তজুমদ্দিন মৎস্য আড়তদার সিরাজুল ইসলাম একই কথা জানান। তিনি বলেন, অনেক দিনের নিষেধাজ্ঞা শেষে ট্রলার মালিকরা মোটা অংকের টাকা খরচ করে সাগরে জেলেদের পাঠিয়ে খরচের টাকাও:
আরও পড়ুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৬টি বিভাগের অংশগ্রহণে দুই দিনব্যাপী অনুষ্ঠিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় মার্কেটিং বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। সেরা বিতার্কিক হিসেবে পুরস্কার নিয়েছেন বিজয়ী দলের সাধন মুখার্জী। গতকাল শনিবার (২০ মে) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় এ বিতর্ক প্রতিযোগিতা। জয়ী দলকে নগদ পাঁচ হাজার টাকা, ট্রফি, ক্রেস্ট ও সার্টিফিকেট এবং পরাজিত দলকে নগদ তিন হাজার টাকা, ট্রফি, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রতিযোগিতার বিষয় ছিল 'এই সংসদ বিশ্বাস করে, 'বাজার নগরবাদ' আবাসন সংকট এবং পরিবেশগত অবক্ষয়কে ত্বরান্বিত করবে।' সরকারি দল হয়ে বিষয়ের পক্ষে লড়ে আইন বিভাগ। আইন বিভাগের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সাধন মুখার্জী,:
আরও পড়ুন
বিসিএস পরীক্ষার পরদিন মসজিদে যুবকের ঝুলন্ত লাশ

বিসিএস পরীক্ষার পরদিন মসজিদে যুবকের ঝুলন্ত লাশ

প্রতিবেদক রাজশাহী: দরিদ্র পরিবারের ছেলে বুলবুল আহমেদ (২৬)। শত কষ্টে দুই বছর আগে রাজশাহী কলেজ থেকে মাস্টার্স শেষ করেন। স্বপ্ন ছিল বিসিএস কর্মকর্তা হয়ে মা-বাবার কষ্ট দূর করবেন। তাই গতকাল শুক্রবার ৪৫তম বিসিএস পরীক্ষা দিয়ে বাড়ি আসেন তিনি। আর আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রামের মসজিদে মিলল তাঁর ঝুলন্ত লাশ। খবর পেয়ে থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় বুলবুলের পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। বুলবুল রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের পূর্ব নয়াপাড়া গ্রামের রাজমিস্ত্রি সাহেব আলীর একমাত্র ছেলে। পূর্ব নয়াপাড়া গ্রামের জামে মসজিদেই এ ঘটনা ঘটে। মা সানোয়ারা বেগম বলেন, ‘বুলবুলের বাবা দীর্ঘদিন থেকে অসুস্থ। সংসার:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ

লক্ষ্মীপুরে পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০)মে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডে লাহারকান্দি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানটি হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে শিক্ষার্থীরা দলীয় নিত্য অংশগ্রহণ করে এবং গান পরিবেশন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপ-উপাচার্য (শিক্ষা) ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন নূর আলম। এছাড়া ও আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন আব্দুল গফুর, (সাবেক প্রধান শিক্ষক)পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়, আলমগীর হোসেন রাজু বিশিষ্ট ব্যবসায়ী:
আরও পড়ুন
কমলনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মিজান মানিক

কমলনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মিজান মানিক

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় 'শ্রেষ্ঠ প্রধান শিক্ষক' ক্যাটাগরিতে চরবসু এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। এছাড়া মাদ্রাসা পর্যায়ে হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন, কলেজ পর্যায়ে কমলনগর কলেজের অধ্যক্ষ মোঃ আরিফ হোসাইনকে 'শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান' নির্বাচিত করা হয়। কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, 'শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান' ক্যাটাগরিতে স্কুল পর্যায়ে চরকালকিনি উচ্চবিদ্যালয়, মাদ্রাসা পর্যায়ে হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসা ও কলেজ পর্যায়ে কমলনগর কলেজকে নির্বাচিত করা হয়। এদিকে প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিক জানান, শিক্ষকতার মহান পেশাকে ঘিরে অর্জিত এ সফলতা:
আরও পড়ুন
রামগতির মেঘনায় দানবের থাবায় ধ্বংশের মুখে বহুজাতিক মাৎস্য প্রজাতি

রামগতির মেঘনায় দানবের থাবায় ধ্বংশের মুখে বহুজাতিক মাৎস্য প্রজাতি

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে দানবের থাবায় ধ্বংশের মুখে বহুজাতিক সামুদ্রিক মাৎস্য প্রজাতি। কারেন্ট জেলের অবাধ ব্যবহার, বিষ দিয়ে মৎস্য আহরন, সমুদ্রের দানব নামে পরিচিত বিহুন্দি জালের অবাধ ব্যবহার, নদীতে বাঁশ ও বেত দিয়ে বানানো ডোল ফেলে কোটি কোটি পাঙ্গাসের পোনা নিধন সহ নিষিদ্ধ নেট দিয়ে চিংড়ি রেণু পোনা আহরনের ফলে মাৎস্য শুন্য হয়ে পড়ছে বৃহত্তর নোয়াখালীর মৎস্য ভান্ডার সুস্বাদু ইলিশের বসতি মেঘনা নদী। জানা যায়, প্রশাসনের নাকের ডগায় প্রতিদিনই চলছে অবাধে চিংড়ি রেণু পোনা আহরণ সহ জাটকা, পোয়া ও পাঙ্গাসের পোনা নিধনের মহোৎসব। প্রশাসনের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা, ঘুষখোর আইন-শৃংখলা বাহিনী, অসাধু মৎস্য কর্মকর্তাদের ম্যানেজ করে মুনাফাখোর:
আরও পড়ুন
শ্রীপুরে স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু

শ্রীপুরে স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার( ১৭ম) দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন (২৬) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. উজ্জ্বল মিয়ার স্ত্রী। নিহত গৃহবধু মোমেনা খাতুন একই উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের কোরবান আলীর মেয়ে। গ্রেফতারকৃত স্বামী মো. উজ্জ্বল মিয়া (২৮) শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। নিহতের ভাই ইসমাইল হোসেন জানান, আমার বোনজামাইয়ের বাড়ি থেকে একটি ফোন করে জানাই আমার বোন অসুস্থ। এরপর দ্রুত গিয়ে জানতে পারি আমার বোনকে লাথি মেরে হত্যা:
আরও পড়ুন
রাজধানী থেকে নকল পুলিশ গ্রেফতার

রাজধানী থেকে নকল পুলিশ গ্রেফতার

রাজধানীর পল্লবী এলাকা থেকে রাজ আল আবির (৩১) নামে এক নকল পুলিশকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৭ মে) পল্লবীর ১২ নম্বরের একটি সড়ক থেকে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পরিচয়দানকারী ওই ভুয়া পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবিরের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানায়। তার বাবার নাম আনোয়ার হোসেন। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব জানিয়েছেন, প্রতারক আবির বিভিন্ন সময় পুলিশ পোশাক পরিহিত সিনিয়র অফিসারদের সঙ্গে ছবি এডিটিং করে নিজের ছবি ব্যবহার করে বিভিন্ন সময়ে প্রতারণা করে আসছেন। এজন্য নিজেকে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করেন। সম্পর্কের একপর্যায়ে তাদের কাছ থেকে আর্থিক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.