কোটি টাকা আত্মসাৎ মামলায় চট্টগ্রামে কথিক সচিব গ্রেপ্তার
ভুয়া সচিব ও সাংবাদিক পরিচয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ মামলার পলাতক আসামি মোজাম্মেল হক চৌধুরী নামে এক ব্যক্তিকে চট্টগ্রাম নগরী থেকে আটক করে র্যাব। গতকাল বুধবার (১৭ মে) র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৬ মে) চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে ঢাকার শেরেবাংলা নগর ও উত্তরা পশ্চিম থানায় টাকা আত্মসাৎ এবং প্রতারণা সংক্রান্ত দুটি মামলা রয়েছে। মোজাম্মেল হক চৌধুরী নিজেকে কখনো সরকারের সচিব, কখনো সাংবাদিক আবার কখনো সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে মিল্কভিটা প্রজেক্ট, তথ্য মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রাণালয়ের উন্নয়নমূলক কাজ পাইয়ে দেওয়ার কথা বলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা,:
