সারাদেশ

রামগঞ্জে পানি না থাকায় সরকারি হাসপাতাল রোগী শূন্য

রামগঞ্জে পানি না থাকায় সরকারি হাসপাতাল রোগী শূন্য

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ১মাস থেকে পানি না থাকায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ওয়ার্ডটি প্রায় রোগী শুন্য হয়ে পড়েছে। বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসা পুরুষ রোগীরা হাসপাতালে ভর্তি হলেও পানির অভাবে অন্যত্রে প্রাইভেট হাসপাতালে চলে যেতে বাধ্য হচ্ছেন। জটিল সমস্যা নিয়ে ভর্তি হওয়া দরিদ্র রোগীরা অনিচ্ছা সত্ত্বেও নিরুপায় হয়ে থাকলেও চরম কষ্টে দিন পার করছেন। খবর নিয়ে জানা যায়, হাসপাতালের একমাত্র পানির উৎস বড় পাম্পটি প্রায় একমাস আগে নষ্ট হয়ে যায়। ফলে পুরুষ এবং মহিলা ওয়াডের্র ওয়াসব্লকে পানি আসা বন্ধ হয়ে যায়। কিন্তু কয়েকদিন আগে হাসপাতাল কতৃপক্ষ মহিলা ওয়ার্ডে পানির সমস্যা সমাধান করলেও পুরুষ ওয়ার্ডে পানির:
আরও পড়ুন
বরগুনায় সভাপতির বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বরগুনায় সভাপতির বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মইনুল আবেদীন খান সুমন,বরগুনা সংবাদদাতা: বরগুনা সদর উপজেলার লেমুয়া খাজুরা পার্বতী কলাতলা মাধ্যমিক বিদ্যালয় দরখাস্তকৃত প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলীর অনিয়ম-দুর্নীতি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে রবিবার বেলা ১২টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সভাপতি ইমতিয়াজ হোসেন সোহেল পঞ্চায়েত। লিখিত বক্তব্যে লেমুয়া খাজুরা পার্বতী কলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ইমতিয়াজ হোসেন সোহেল পঞ্চায়েত জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী তার বিরুদ্ধে শিক্ষককে মারধর, বিদ্যালয়ের গাছ কাটা, টাকা লুটের যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। তিনি এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সভাপতিসহ ম্যানেজিং কমিটির কারো কোন সম্পৃক্ততা নেই।:
আরও পড়ুন
তজুমদ্দিনে  ২শতাধিক শীতার্ত পেলেন ‘ইয়ুথ ভোলা ০৩’ এর উপহার

তজুমদ্দিনে ২শতাধিক শীতার্ত পেলেন ‘ইয়ুথ ভোলা ০৩’ এর উপহার

রুবেল চক্রবর্তী, জেলা প্রতিনিধি: তজুমদ্দিনের মেঘনা পাড়ের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ইয়ুথ ভোলা ০৩। সংগঠনের চেয়ারম্যান ইসরাক চৌধুরী নাওয়ালের পৃষ্ঠপোষকতায় ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ০৩নং ওয়ার্ডের মাহারকান্দি সহ বিভিন্ন এলাকায় প্রায় ২শতাধিক মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়। ২৭জানুয়ারী শনিবার দুপুরে তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটি এর সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, তজুমদ্দিন উপজেলার মাহারকান্দি, ডাইয়ারপাড়, বাড়িকান্দি এসব এলাকার মানুষেরা আমাকে এবং আমার পরিবারকে যেভাবে ভালবাসে তাদের সেই ভালবাসায় আমি আজীবন ঋণী। এই শীতে আপনারা অমানবিক কষ্ট:
আরও পড়ুন
বেগমগঞ্জের কাদিরপুরে এমপি কিরণকে ফুলেল শুভেচ্ছা

বেগমগঞ্জের কাদিরপুরে এমপি কিরণকে ফুলেল শুভেচ্ছা

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জের ১৬ নং কাদিরপুরে নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের এমপি আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ কে ২৭ জানুয়ারি দুপুরে কাদিরপুর ইউনিয়নের ইউসুফের টেক সাহাব উদ্দিন আমিনের বাড়িতে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন কাদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার (ওসি) আনোয়ারুল ইসলাম , বেগমগঞ্জ উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, হাইকোর্টের বিজ্ঞ আইনজীবী এ. কে. এম আইউব উল্যাহ, কাাদিরপুর ইউনিয়ন আ.লীগ সেক্রেটারি জাবেদ উদ্দিন সুজন, উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা নূরনবী টিপু,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম (স্বপন), ১৩ নং রসুলপুর ইউনিয়ন আ. লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল হোসেন সেলিম,দ্য কান্ট্রি টুডে, দৈনিক রুপবানী,:
আরও পড়ুন
মিরপুরে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে RUN-25’র কম্বল বিতরণ 

মিরপুরে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে RUN-25’র কম্বল বিতরণ 

জুনাইদ আল হাবিব: রাজধানীর মিরপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার(২৭জানুয়ারি) সকালে শেওড়াপাড়ার স্থানীয় যুবসংঘ RUN-25'র উদ্যোগে অসহায় ও ছিন্নমূল চার শতাধিক শীতার্তের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন রশিদ জনি। RUN-25'র সভাপতি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠক জুয়েল, সুমন, সুজন, কাবলী, মামুন, সম্রাট, আশরাফ, শিমুল, কবির, সোহাগ, রাজু প্রমুখ। শীতে কাঁপছে রাজধানীসহ সারাদেশ। কনকনে শীতে জবুথবু জনজীবন। একটু উঞ্চতা পেতে যেখানে অসহায় মানুষ দিগ্বিদিক ছুটছে, সেখানেই সহায়তায় হাত বাড়িয়ে এগিয়ে:
আরও পড়ুন
রামগঞ্জে ৯০ বছরেও বয়স্ক ভাতার কার্ড পাননি আব্দুর রব

রামগঞ্জে ৯০ বছরেও বয়স্ক ভাতার কার্ড পাননি আব্দুর রব

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে ৯০ বছরেও বয়স্ক ভাতার কার্ড পাননি আব্দুর রব নামের এক বৃদ্ধ। বয়সের ভারে ন্যুব্জ আব্দুর রব। বার্ধক্যজনিত কারণে নানা রোগে-শোকে দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি। বয়স হয়েছে ৯০ বছর। চিকিৎসা দূরের কথা, তিন বেলা খাবার জোটানোও তাঁর জন্য কষ্টকর। জীবনের শেষ সময়ে একটু সচ্ছলতার আশায় বয়স্ক ভাতার কার্ডের জন্য ধরনা দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে। ১৫ বছর ধরে আশ্বাস মিললেও এখনো জোটেনি কোনো কার্ড। স্ত্রী মৃত্যুর পর থাকেন অন্যের ঘরে দিন কাটে এক বেলা খেয়ে না খেয়ে। আব্দুর রব বাড়ি রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর জন্মতারিখ ১৯৩৭ সালের ২ মে। সরকারি:
আরও পড়ুন
চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ দোকান পুড়ে ছাই

চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ দোকান পুড়ে ছাই

মোঃ বদিউজ্জামান (তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে চৌমুহনী, মাইজদী ও সোনাইমুড়ী ফায়ার স্টেশনের ৮ টি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী বাজারের মোরশেদ আলম কমপ্লেক্সের সামনের রেল গেট সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর ইলেকট্রিক পণ্যের সবচেয়ে বড় মার্কেট চৌমুহনীর রেল গেট সুপার মার্কেট। শুক্রবার সন্ধ্যায় ওই মার্কেটের কোনো একটি ইলেকট্রিক দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন, নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ:
আরও পড়ুন
তজুমদ্দিনে `ইয়ুথ ভোলা ০৩’ এর আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন

তজুমদ্দিনে `ইয়ুথ ভোলা ০৩’ এর আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন

রুবেল চক্রবর্তী,জেলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে সামাজিক সংগঠন ইয়ুথ ভোলা ০৩ এর আয়োজনে ও ইসরাক চৌধুরী নাওয়াল এর পৃষ্ঠপোষকতায় "নূরুন্নবী চোধুরী শাওন স্মার্ট গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট (লং ক্রিজ)" শুরু হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কুঞ্জেরহাট বন্ধু মহল একাদশকে পরাজিত করে জয় পেয়েছে তজুমদ্দিন মোল্লা পুকুর একাদশ। উদ্বোধনী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইয়ুথ ভোলা ০৩ এর চেয়ারম্যান ইসরাক চৌধুরী নাওয়াল। তিনি বলেন, চারদিকে যেভাবে অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে এই সমস্যা থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে। মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। ইয়ুথ ভোলা ০৩ সবসময়:
আরও পড়ুন
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে বরিশালে শিক্ষক সমাবেশ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে বরিশালে শিক্ষক সমাবেশ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল: শিক্ষায় বৈষম্য দূরীকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে বরিশাল প্রেসক্লাবে আজ ২৬ ই জানুয়ারি ( শুক্রবার) সকাল ১০ টা মাওলানা মোঃ আহাম্মদ আলীর সভাপতিত্বে বরিশাল বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, মোঃ আব্দুর রহমান, উপদেষ্টা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন কমিটি ও সহ-সভাপতি বেসরকারি শিক্ষক কমিটি ফোরাম, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় শিক্ষক নেতা মাওলানা শহিদুল ইসলাম সাদ্দাম, রেজাউল হক, ও বারিশাল বিভাগের শিক্ষক নেতৃবৃন্দ। বক্তাগণ বলেন, ১৯৮৪ ইং সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ১৮ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিষ্ট্রেশন দেয়। ১৯৯৪ ইং সালে তৎকালীন সরকার একই পরিপত্রে রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় ও ১৫১৯ টি:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি রেদওয়ান, সম্পাদক ইব্রাহিম

লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি রেদওয়ান, সম্পাদক ইব্রাহিম

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো: রেদওয়ান হোসাইনকে সভাপতি ও এইচ.এম ইব্রাহিম খলিলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি ) বিকেলে লক্ষ্মীপুর শহরস্থ টাউন হলে জেলা সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রটারি জেনারেল মুনতাছির আহমাদ। একই কমিটিতে জেলা সহ-সভাপতি হিসেবে মুহাম্মদ ইউনুস খাঁনকে নির্বাচিত করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.