সারাদেশ

রায়পুরে রাস্তা নির্মাণে শ্রমিকের বদলে ভেকু মেশিন

রায়পুরে রাস্তা নির্মাণে শ্রমিকের বদলে ভেকু মেশিন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদী সংলগ্ন খালপাড়ে ৫’শ মিটারের একটি রাস্তা নির্মাণে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) আওতায় শ্রমিকদের ব্যবহারের কথা থাকলেও ব্যবহার করা হচ্ছে মাটিকাটার এক্সকাভেটর মেশিন (ভেকু মেশিন)। উপজেলার দক্ষিন চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের পানিরঘাট এলাকায় এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দক্ষিন চরবংশী ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে কাবিখা কর্মসূচির আওতায় গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পে দক্ষিন চরবংশী ইউপির চরকাছিয়া গ্রামের পানিরঘাট এলাকায় ৫০০ মিটার রাস্তা সংস্কারের কাজে দিনে ২৫ জন শ্রমিক মোট ৭ দিনে চার লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। রাস্তা সংস্কারে শ্রমিক দিয়ে মাটি কাটার নিয়ম রয়েছে। কিন্তু প্রকল্প সংশ্লিষ্টরা:
আরও পড়ুন
পাইকগাছায় দুই দিন ব্যাপী পিঠা উৎসব

পাইকগাছায় দুই দিন ব্যাপী পিঠা উৎসব

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি: পাইকগাছায় বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। উপজেলার জিরোপয়েন্ট সংলগ্ন ওয়ালটন প্লাজা’র শো-রুমে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে স্থান পেয়েছে,চিতাই পিঠা, কুলি পিঠা,রসপান পিঠা,তেল পিঠা ও রসের ভেজা চিতাই পিঠা সহ নানান রকমের শীতকালীন পিঠা। ওয়ালটন প্লাজা’র ম্যানেজার জাবের হোসেন এর সভাপতিত্বে পিঠা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিন,সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ,সাংবাদিক জিএ রশীদ, ওয়ালটন প্লাজা’র সহকারী ম্যানেজার আছাদুজ্জামান,ডিলার ডেপুটি ম্যানেজার:
আরও পড়ুন
নোয়াখালীতে মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে কক্ষ ভাঙচুর ও লুট

নোয়াখালীতে মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে কক্ষ ভাঙচুর ও লুট

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি শিহাবের নেতৃতে কক্ষ ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। জানা যায়, বুধবার (২৪ জানুয়ারি) বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় নোয়ায়খালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি ইমদাদুল হক শিহাব তার কয়েকজন কর্মী নিয়ে হল ছাত্রলীগ সভাপতি আল মাসুদুর রহমান সোহেলের রুম ভাঙ্গচুর সহ মালামাল লুট করে। এ সময় ছাত্রলীগ সভাপতি সিহাবের নেতৃত্বে হল ছাত্রলীগ এর ব্যানার ছিড়ে ফেলাসহ জুনিয়রদের উত্তপ্ত করার জন্য উস্কানিমূলক বক্তব্য প্রদান করে। এ বিষয়ে হল ছাত্রলীগ সভাপতি সোহেল জানায় তার অনুপস্থিতিতে এ সন্ত্রাসী কার্যক্রম ঘটায় সিহাব। সিহাবের সাথে রুম ভাঙ্গচুরের কারণ জিজ্ঞেস করলে সে জানায়,:
আরও পড়ুন
রায়পুরে মুজিববর্ষ উপলক্ষে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ

রায়পুরে মুজিববর্ষ উপলক্ষে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ, স্বনির্ভরতার শপথ নিন’ স্লোগানকে সামনে রেখে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের আয়োজনে অডিটরিয়ামে এ ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক মো. মো: নুরুল ইসলাম পাটোয়ারী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি:
আরও পড়ুন
তজুমদ্দিনে এমপি শাওনের মায়ের রোগ মুক্তি কামনায় দোয়া

তজুমদ্দিনে এমপি শাওনের মায়ের রোগ মুক্তি কামনায় দোয়া

রুবেল চক্রবর্তী,জেলা প্রতিনিধি: ভোলা-৩ আসনের (তজুমদ্দিন-লালমোহন) সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের মায়ের রোগমুক্তি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়েছে। তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের আয়োজনে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কলেজের হলরুমে এ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুুুুগ্ম সাধারণ সম্পাদক ও কলেজর অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পদক ও ইউপি চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরন, কলেজ গর্ভনিং বডির সভাপতি ও জেলা পরিষদ সদস্য ইসতিয়াক হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক সাদী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম, নয়ন, সম্পাদক সাদির হোসেন রাহীম, কলেজের প্রভাষক ও কর্মচারীবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন তজুমদ্দিন মডেল:
আরও পড়ুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জার্মান চ্যান্সেলরের অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জার্মান চ্যান্সেলরের অভিনন্দন

 পঞ্চমবারের মতো রেকর্ড করা এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ফেডারেল রিপাবলিক অব জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ। জার্মান চ্যান্সেলর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সাফলতাও কামনা করেছেন৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে চ্যান্সেলর ওলাফ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবার দায়িত্ব নেওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। তিনি বলেন, আমি আপনার সামনের দিনগুলোর কাজের জন্য আপনার অনেক সামর্থ্য ও সার্বিক সাফল্য কামনা করি। বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪ এসকে/এসআই
আরও পড়ুন
নগরকান্দায় মহাসড়কে ডাকাতি, গ্রেপ্তার ৪

নগরকান্দায় মহাসড়কে ডাকাতি, গ্রেপ্তার ৪

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের নগরকান্দায় মহাসড়কে মুরগির পিকআপভ্যানের গতিরোধ করে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান, লুট হওয়া মুরগি বিক্রির ২৬ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইলফোন জব্দ করা হয়েছে।গতবুধবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম। গ্রেপ্তাররা হলেন— ফরিদপুরের ভাঙ্গার মুন্সিবাড়ী কুমারপাড় এলাকার মিকাত আলী খন্দকারের ছেলে দেলোয়ার হোসেন দেলো (৩৩), কিশোরগঞ্জের কটিয়াদির পুলেরঘাট এলাকার শুকুর আলীর ছেলে মো. মহসীন (২২), মাদারীপুরের রাজৈরের শংকরদী এলাকার হাবিবুর রহমান মাতুব্বরের ছেলে সুজন মাতুব্বর:
আরও পড়ুন
বাংলাদেশের কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে আ’লীগ সরকারের আমলে

বাংলাদেশের কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে আ’লীগ সরকারের আমলে

জুয়েল রহমান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: বাংলাদেশের কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে। বানিয়াচংয়ে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপণ কর্মসূচির উদ্ধোধনী অনুষ্ঠানে উপরোক্ত মন্তব্য করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এডঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। এ সময় তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। সরকার কৃষকের কষ্ট ও ব্যয় কমানোর জন্য কৃষিক্ষেত্র কে স্মার্ট কৃষিতে রুপান্তরের জন্য ধানের চারা রোপনের জন্য রাইসট্রান্সপ্্লান্টা­র মেশিন কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে বিতরণ করেছেন। কৃষকের নিজস্ব আইডেনটিটির জন্য কৃষি কার্ড সরবরাহ করছেন। ভর্তুকি মূল্যে সার ও কৃষি প্রনোদনা:
আরও পড়ুন
বেগমগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

বেগমগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রাঙ্গনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা'র সমাপনী ও পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্লাহ,বিশেষ অতিথি বেগমগঞ্জ উপজেলা ইউএনও মোঃ মহিনুল হাসান, বেগমগঞ্জ মডেল থানার( ওসি) আনোয়ারুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
আরও পড়ুন
রায়পুরে প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার বিতরণ

রায়পুরে প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার বিতরণ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চরমোহনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মনোয়ারা বেগমের ছোট সন্তান আফরিন (৪)কে একটি হুইলচেয়ার বিতরণ করা হয়। এই সময় উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রিংকু, সামাজিক উদ্যোক্তা পরান বাহাদুরসহ সংস্হার স্বেচ্ছাসেবক আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.