পাইকগাছায় দুই দিন ব্যাপী পিঠা উৎসব

শেয়ার

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি:
পাইকগাছায় বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

উপজেলার জিরোপয়েন্ট সংলগ্ন ওয়ালটন প্লাজা’র শো-রুমে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে স্থান পেয়েছে,চিতাই পিঠা, কুলি পিঠা,রসপান পিঠা,তেল পিঠা ও রসের ভেজা চিতাই পিঠা সহ নানান রকমের শীতকালীন পিঠা।

ওয়ালটন প্লাজা’র ম্যানেজার জাবের হোসেন এর সভাপতিত্বে পিঠা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিন,সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ,সাংবাদিক জিএ রশীদ, ওয়ালটন প্লাজা’র সহকারী ম্যানেজার আছাদুজ্জামান,ডিলার ডেপুটি ম্যানেজার আসিক ইকবাল জান্নাতুল মাওয়া প্রমুখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.