সারাদেশ

নোয়াখালীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলার মন্নান নগর বেদে পল্লী থেকে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা ও ৭শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলেন- এওয়াজবালিয়া ইউনিয়নের মৃত খবির উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন সদ্দার (৫৫) ও তার ছেলে মো. বাদশা খান (৩৪)। মঙ্গলবার সকালে উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের পূর্ব এওয়াজবালিয়া গ্রামের বেদে পল্লীর শাহজাহান সর্দার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহিৃত মাদক কারবারি, দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছে।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে ঘুষের অভিযোগে ২ পুলিশ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

কোম্পানীগঞ্জে ঘুষের অভিযোগে ২ পুলিশ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় বাদী-বিবাদীকে আটক করে ১৫হাজার টাকা ঘুষ নেয়া সেই ২পুলিশ কর্মকর্তাকে (এস.আই) স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।সোমবার বিকেলে নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘুষ নেয়ার অভিযোগ উঠায় এসআই আশরাফুল ইসলাম ও সাজ্জাদ হোসনকে তাৎক্ষণিক ভাবে বদলীর আদেশ দেয়া হয়েছে। অনিয়মকারীদের কোন ছাড় নেই। একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে বিভাগীয় মামলা দিয়ে বিষয়টি তদন্ত করা হবে। পুলিশ একটি শৃঙ্খলিত বাহিনী। এখানে বিশৃঙ্খলার কোন সুযোগ নেই। বদলী আদেশ পাওয়া এসআই আশরাফুল ইসলামকে নোয়াখালীর হাতিয়া থানায় ও সাজ্জাদ হোসেনকে ভাসানচর থানায় বদলী করা হয়েছে। অতিদ্রুত তাদেরকে বর্তমান কর্মস্থল কোম্পানীগঞ্জ ত্যাগ করে বদলীকৃতস্থানে:
আরও পড়ুন
ইবির অধ্যাপক ড. নেছার উদ্দিনের স্মরণে শোকসভা

ইবির অধ্যাপক ড. নেছার উদ্দিনের স্মরণে শোকসভা

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১০ টায় অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে এর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগ। অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ব্যবসায় প্রশাসন:
আরও পড়ুন
রামগঞ্জে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির কালো পতাকা মিছিল

রামগঞ্জে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির কালো পতাকা মিছিল

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, দ্রব্যমূল্যের সীমাহীন বৃদ্ধি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি,সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলের দাবিতে রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকালে রামগঞ্জ পৌরসভার নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । এসময় কালো পতাকা বিক্ষোভ মিছিলটি নন্দনপুর সড়ক হয়ে রামগঞ্জ শহরে আসার পথে পুলিশী বাধার মুখে পড়লে তাৎক্ষনিক সড়কের উপর নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ:
আরও পড়ুন
রায়পুরে সাড়ে আটশত কেজি জাটকা জব্দ

রায়পুরে সাড়ে আটশত কেজি জাটকা জব্দ

প্রদীপ কুমার রায়,বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পুরান বেরি এলাকায় থেকে সাড়ে আটশত কেজি জাটকা জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। জব্দকৃত মাছগুলো সোমবার (২৯ জানুয়ারী সকাল ৯ টায় ৭ টি এতিমখানায় বিতরণ করা হয়। এর আগে সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে রায়পুর উপজেলার পুরানবেড়ি অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। তবে এসময় কাউকে আটক করা যায়নি জানিয়েছেন মৎস্য বিভাগ। জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,কোস্টগার্ড সদস্যদের সাথে মৎস্য বিভাগ পুরানবেড়িতে অভিযান চালিয়ে সাড়ে আটশত কেজি জাটকা জব্দ করেন তারা। তিনি আরো জানান, বিশেষ কম্বিং অপারেশন-২০২৪ (২য় ধাপ) উপলক্ষে এ অভিযান চলমান রয়েছে।:
আরও পড়ুন
রাজশাহীতে স্বামীর হাতে স্ত্রী খুন

রাজশাহীতে স্বামীর হাতে স্ত্রী খুন

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী পলাতক। নিহতের নাম ঝরনা আক্তার লিপি (২২)। তিনি উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বজরুখকৌড় গ্রামের আলীমুদ্দিনের কন্যা। ঘটনাটি ঘটেছে উপজেলার গনিপুর ইউনিয়নের বাগমারা গ্রামে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনারস্থল পরিদর্শন করেছেন রাজশাহীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) এরশাদ আলী। এ ঘটনায় থানার মামলার প্রস্তুতি চলছে বলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার। বাগমারা থানার পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাত বছর পূর্বে বাগমারা গ্রামের মৃত উচমান আলীর ছেলে রুবেল হোসেনের (২৮) সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিয়ের পরে:
আরও পড়ুন
বরগুনায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ ৪৫ টি বেহুন্দি জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট

বরগুনায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ ৪৫ টি বেহুন্দি জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট

মইনুল আবেদীন খান সুমন, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় বিপুল পরিমাণ অবৈধ বেহেন্দী জাল ও চিংড়ি জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত । সোমবার ( ২৯ জানুয়ারি) বরগুনা সদরের এম বালিয়াতলী ইউনিয়নের পালের বালিয়াতলী ও ছোনবুনিয়া সংলগ্ন পায়রা নদী ও মোহনায় অবৈধ জাল নির্মূলে মোবাইল কোর্ট পরিচালিত হয জেলা মৎস্য অফিসের তথ্য মতে, জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সার্বিক সহযোগিতায় ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল‌ ১১ টা পর্যন্ত বরগুনা সদরের এম বালিয়াতলী ইউনিয়নের পালের বালিয়াতলী ও ছোনবুনিয়া সংলগ্ন পায়রা নদী ও মোহনায় অবৈধ জাল নির্মূলে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান কালে মৎস্য সম্পদ ধ্বংসকারী:
আরও পড়ুন
দেশের উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই : আনোয়ার খান এমপি

দেশের উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই : আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের টানা দ্বিতীয় মেয়াদের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, অতীতকে অতীত হিসেবে দেখতে হবে। দেশের উন্নয়নে পিছনের কথা ভুলে ধারাবাহিকভাবে উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। রবিবার (২৮ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নব নির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য, শোষণ-বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ নির্মাণে সবাইকে সহযোগিতার আহ্বান জানান এমপি। এছাড়া শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় অংশ নেয়ার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, তরুণ প্রজন্মসহ সকলকে আহবান:
আরও পড়ুন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জের ১৬ নং কাদিরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে গত ২২ জানুয়ারি ২০২৩ গভীর রাতে রজনী ডাক্তার বাড়ি প্রকাশ নরেশ বাবুর বসত বাড়ীর খঁড়ের গাদা দুর্বৃত্তরা অগ্নি সংযোগের ঘটনা জাতীয় এবং স্থানীয় পত্রিকা প্রকাশিত হয়। এ ঘটনায়, কুচক্রী মহল রাজনীতি প্রতি হিংসা মূলক ৫ নং ওয়ার্ড সেকান্তর উকিল সাহেবের বাড়ির প্রয়াত কাজী তোফায়েল আহম্মদ এর ছেলে ও প্রয়াত সাবেক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ডিরেক্টর সাবেক জগন্নাথ কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী আব্দুর রব এর ভাতিজা বিশিষ্ট সমাজ সেবক গরিব-দুঃখী মানুষের বন্ধু কাজী মহিনউদ্দিন (নয়ন) কে মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে বেগমগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে তাকে জেল দিয়ে হয়রানি:
আরও পড়ুন
রায়পুরে বিশ্ব ওরশ শরীফের পবিত্র মিশন ও দাওয়াতনামা বিতরণ অনুষ্ঠিত

রায়পুরে বিশ্ব ওরশ শরীফের পবিত্র মিশন ও দাওয়াতনামা বিতরণ অনুষ্ঠিত

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মহা পবিত্র বিশ্ব ওরস শরীফ-২০২৪ এর পবিত্র মিশন ও দাওয়াত নামা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দিনব্যাপী জেলা পরিষদ ডাকবাংলোতে আলোচনা সভা, তোবারক বিতরণ, র্যালিসহ নানা কর্মসূচি পালন করেন ধর্মপ্রাণ মুসল্লীরা। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপের উদ্যোগে শাহানশাহে তরিকত বিশ্বওলী হযরত মাওলানা শাহ সূফী খাঁজা বাবা ফরিদপুরী নকশো বন্ধী মুজাদ্দেদী ছাহেবের মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ-২০২৪ উদযাপন উপলক্ষে পবিত্র মিশন ও দাওয়াত নামা বিতরন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের চট্টগ্রাম কর্মী গ্রুপের প্রধান কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন মিশন প্রধান ও:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.