সারাদেশ

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের যুগপূর্তি উপলক্ষে র‍্যালি

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের যুগপূর্তি উপলক্ষে র‍্যালি

লক্ষ্মীপুর: “যুগের বন্ধনে আত্মিক পরম্পরায় উচ্ছ্বাসে ভাসি স্মৃতির ভোলায়” এই স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে ১ম যুগপূর্তি উদযাপন করেছে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় র‌্যালিতে অংশগ্রহণ করেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের কল্যান ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী নুরউল ফোরদৌস, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভুঁইয়া, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: নুরুল আমিন, প্রধান সাইফুল ইসলাম ও আসাদ উল্যাসহ শিক্ষক-শিক্ষার্থী।
আরও পড়ুন
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটনকে বহিষ্কারের দাবিতে বিক্ষুব্ধ জাবি

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটনকে বহিষ্কারের দাবিতে বিক্ষুব্ধ জাবি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের বহিষ্কার করার দাবিতে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করেছে ছয়টি হলের ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে লিটনকে বহিষ্কারের দাবিতে মিছিল শুরু করে।মিছিলটি নতুন কলাভবনের সামনে দিয়ে ঘুরে শহিদ মিনার প্রাঙ্গণে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন ছয়টি হলের দুই শতাধিক নেতাকর্মী । এ সময় বিক্ষোভে অংশ নেয়া ছাত্রলীগের নেতাকর্মীরা ‘লিটনের দুই গালে, জুতা মার তালে তালে’; ‘এক দফা এক দাবি, লিটন তুই কবে যাবি’; ‘অবাঞ্চিত সেক্রেটারি, মানি না মানব না’ প্রভৃতি স্লোগান দেয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শাখা ছাত্রলীগের সহ—সভাপতি জাহিদুজ্জামান শাকিল,সাজ্জাদ শোয়াইব,সাংগঠনিক সম্পাদক:
আরও পড়ুন
লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্ব ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায়

লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্ব ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায়

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দুপুর পৌনে ২টা জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ। ইজতেমা ময়দান ঘুরে দেখা গেছে, বিশ্ব ইজতেমায় যোগ দিতে গত মঙ্গলবার থেকে দেশি-বিদেশি মুসল্লিরা টঙ্গীর তুরাগ তীরে আসতে শুরু করেন। গত বৃহস্পতিবার মুসল্লিদের আগমনে ময়দান পূর্ণ হয়ে যায়। পরে বাদ জোহর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায় করতে শুক্রবার সকাল থেকেই চারদিক থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। কেউ নৌকাযোগে, কেউ বিভিন্ন গাড়ি, কেউ ট্রেনে করে ইজতেমা ময়দানে এসে পৌঁছান। ময়দানে জায়গা না পেয়ে:
আরও পড়ুন
চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় অনিয়ম ও দুর্নীতির শীর্ষে 

চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় অনিয়ম ও দুর্নীতির শীর্ষে 

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জের বাণিজ্যিক প্রাণকেন্দ্রে অবস্থিত চৌমুহনী  মদন মোহন উচ্চ বিদ্যালয়।  বার্ষিক হিসাবে অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি ঐতিহ্যবাহী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়ম-দুর্নীতি বাসা বেঁধেছে। অভিযোগ ওঠেছে, এখানে শিক্ষার বদলে চলছে বাণিজ্যিক কার্যক্রম। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির এক সদস্য প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। জানা গেছে, ১৯১৭ সালে চৌমুহনীর তৎকালীন জমিদার শিক্ষানুরাগী নিঃসন্তান মদন মোহন রায় চৌধুরী শিক্ষাবিস্তারে নোয়াখালী চৌমুহনী বাজারে প্রায় পাঁচ একর জায়গা দান করেন। তাঁর অর্থে তাঁরই নামে স্কুলটি প্রতিষ্ঠা লাভ করে। এ শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক আয়-ব্যয় ৫০:
আরও পড়ুন
বেগমগঞ্জে অনাবাদী জমি ও বসত বাড়ির আঙ্গিনা পুষ্টি স্থাপন প্রকল্প

বেগমগঞ্জে অনাবাদী জমি ও বসত বাড়ির আঙ্গিনা পুষ্টি স্থাপন প্রকল্প

মোঃবদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নূর হোসেন মাসুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ আশিক জামিল মাহমুদ উপজেলা কৃষি কর্মকর্তা সহ প্রমুখ নেতৃবৃন্দ ।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ

লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : সংসদ বাতিল এবং জাতীয় সরকারের অধীনে পুন:নির্বাচন, ট্রান্সজেন্ডার ও সমকামীতাকে বৈধতা দেওয়ার পায়তারা, বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে দক্ষিণ তেমুহনী থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় তারা বলেন বক্তারা সরকারের নানা সমালোচনা করে বলেন, বর্তমান শিক্ষা নীতি দিয়ে জাতিকে মূর্খ বানানোর পায়তারা করতেছে। আওয়ামী সরকার ১৫ বছর ক্ষমতায় থেকেও নির্বাচনে সামন্য ভাগ ভোটারও আনতে পারেনাই। শিক্ষা কারিকুলাম বাতিল, আসিফ স্যারকে পূর্নবহাল এবং সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে পুন:নির্বাচনের:
আরও পড়ুন
রামগঞ্জে বিশেষ অভিযানে চোরাই মালামালসহ ৮চোর গ্রেপ্তার

রামগঞ্জে বিশেষ অভিযানে চোরাই মালামালসহ ৮চোর গ্রেপ্তার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত মালামালসহ চোর চক্রের ৮সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ৮সদস্যকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরসভার অভিরামপুর কাজিম উদ্দিন কবিরাজ বাড়ীর জাফর মিয়ার ছেলে মোঃ শাাকিব (২৩), নিচহারা গ্রামের মৃত আবুল কালাম প্রকাশ কালু মিয়ার ছেলে মোঃ রাকিব হোসেন (১৮), রায়পুর থানার ৩নং চর মোহনার ৯নং ওয়ার্ড খাঁ-গো বাড়ীর মোঃ খোকন মিয়ার ছেলে কামাল হোসেন (৩৫), রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের হাজী বাড়ীর ছিদ্দিক মিয়ার ছেলে জীবন (১৫), নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দুর্গাপুর:
আরও পড়ুন
লক্ষ্মীপুর পৌরসভার উদ্যেগে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

লক্ষ্মীপুর পৌরসভার উদ্যেগে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার উদ্যেগে স্বাস্থ্য সচেতনা মূলক আলোচনা সভা, মা ও শিশুদের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ভোধন এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।স্বাস্থ্য সেবা মানুষের দ্বারে পৌছে দিতে ৫ জন স্বাস্থ্য কর্মীকেও দেওয়া হয়েছে বাইসাইকেল। বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১১ টায় পৌর মেয়রের জনতার ঘরে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন ডা: আহম্মদ কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা:আনোয়ার হোসেন, শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা: নাছিরুজ্জামান। আলোচনা সভায় অতিথিরা বলেন, পৌরসভার ১৫ টি ওয়ার্ডে স্বাস্থ্য সেবা:
আরও পড়ুন
বেগমগঞ্জে পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল

বেগমগঞ্জে পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল

বদিউজ্জামান তুহিন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, বেগম খালেদা জিয়া ও সকল রাজ বন্ধীদের নিঃশর্ত মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিল সহ এক দফা আদায়ে কালো পতাকা মিছিল করেছে যুবদল ছাত্রদল। বেগমগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের আয়োজনে চৌমুহনীর পাবলিক হল চত্তরে সকালে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালো পতাকা মিছিল নিয়ে প্রধান সড়কে মুখে আসলে পুলিশি বাধায় একই জায়গায় মিছিল করেন তারা। তারা জানায়, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেওয়ায় আমরা কালো পতাকা মিছিল করতে পারি নি। গত ৭ই জানুয়ারি জাতীয় নির্বাচন আমরা মানি না। এই অবৈধ সরকারের পদত্যাগ সহ আবার জাতীয় নির্বাচন করার দাবি:
আরও পড়ুন
নরসিংদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে পরিবেশেরর ছাড়াপত্র না থাকায় দুটি ইটভাটায় অভিযান চালিয়ে নগদ ৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। একই সাথে ভাটা গুলোর ইট তৈরির স্থাপনা ভ্যাকু দিয়ে ভেঙে ফেলা হয়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে পরিবেশ অধিপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট উইং এর নিবার্হী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে মনোহরদীর বড়চাপা এলাকার নিউ ইমরান ব্রিকসের মালিককে নগদ ৩ লাখ টাকা ও একই এলাকার মেসার্স শামিম কইন্সট্রাকশনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ করতে ভাটার বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.