সারাদেশ

লক্ষ্মীপুর জেলা প্রশাসন-পৌর কিচেন মার্কেট উদ্বোধন

লক্ষ্মীপুর জেলা প্রশাসন-পৌর কিচেন মার্কেট উদ্বোধন

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি:  লক্ষ্মীপুর জেলা প্রশাসন পৌর আধুনিক কিচেন মার্কেটের উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ ফেব্রæয়ারি) সকালে শহরের চক বাজারের পাশে ফিতা কেটে মার্কেটের উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম সুরাইয়া জাহান। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, স্থানীয় সরকারের উপ পরিচালক সাজিয়া পারভীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি শংকর মজুমদারসহ বাজারের ব্যবসায়ী বৃন্দ। জানা যায়, প্রায় ১ কোটি ১৯ লক্ষ টাকা ব্যায়ে শহরের চক বাজারে এই দ্বিতল জেলা প্রশাসন-পৌর আধুনিক কিচেন মার্কেট নির্মাণ করা হয়েছে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন 

লক্ষ্মীপুরে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন 

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’’ এই স্লোগানকে সামনে রেখে, লক্ষ্মীপুর সদর উপজেলার স্কুল-কলেজসহ ২৭ টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ ফেব্রæয়ারি) দুপুরে জেলা প্রশাসক সুরাইয়া জাহান বেলুন উড়িয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মকবুল হোসেন প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা:
আরও পড়ুন
খুলনার দাকোপে শিল্পকলা একাডেমিতে মিউজিক্যাল সরঞ্জাম হস্তান্তর

খুলনার দাকোপে শিল্পকলা একাডেমিতে মিউজিক্যাল সরঞ্জাম হস্তান্তর

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি: খুলনার দাকোপ উপজেলা শিল্পকলা একাডমির আয়োজনে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেবচক্রবর্তী কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।শিল্পকলা একাডেমিতে নানা প্রকার  মিউজিক্যাল সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টারদিকে উপজেলা শিল্পকলা একাডেমি ভবনে চালনা চিল্ডেন প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল ও শিল্পকলা একাডেমির সদস্য সাগর সেনের সভাপতিত্বে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বাজুয়া এস এন ডিগ্রী কলেজের অধ্যাপক অনিমেশ মন্ডল, শিল্পকলা একাডেমির সদস্য নিত্যানন্দ সাহা, শিক্ষক পল্লব কুমার বিশ্বাস, চালনা এম এম কলেজের অধ্যাপক বাপন কুমার বসু,:
আরও পড়ুন
গনিপুর বালিকা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গনিপুর বালিকা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চৌমুহনীর ঐতিহ্যবাহী গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বেগমগঞ্জে অবস্থিত গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ গোলাম ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে দুই পর্বের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা মহিলা সভানেত্রী ও কে.বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি জেসমিন আক্তার, চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম আরম্ভ করে বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাফর উল্যার মশাল প্রজ্জ্বলকের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বিশেষ অতিথি ছিলেন, বেগমগঞ্জ উপজেলা পরিষদের:
আরও পড়ুন
সাংবাদিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবব্ধ হতে হবে

সাংবাদিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবব্ধ হতে হবে

রাজশাহী প্রতিবেদক: রাজশাহী মহানগর প্রেস ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজশাহীসহ সারাদেশে সাংবাদিকেরা অব্যাহতভাবে নিগৃহীত, হয়রানি ও জূলুম-নিপীড়নের শিকার হচ্ছে। তারা বলেন, সভ্য সমাজে গণতন্ত্র ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। একটিকে ছাড়া আরেকটি অচল-অর্থহীন। গণতন্ত্র না থাকলে যেমন স্বাধীন গণমাধ্যমের কথা ভাবা যায় না। আবার স্বাধীন গণমাধ্যমই হলো গণতন্ত্রের রক্ষাকবচ। এ অবস্থায় পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের অনিবার্য দাবি। তাই সব বিভেদ ভুলে সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত ও অধিকার আদায়ে সবাইকে ঐক্যবব্ধ হতে হবে। রাজশাহী মহানগর প্রেস ক্লাবের নবনির্বাচিত নির্বাহী পরিষদের পরিচিতি সভা ও বার্ষিক ভোজ উপলক্ষে শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর একটি:
আরও পড়ুন
হাতিয়ায় শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

হাতিয়ায় শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

 মোঃ বদিউজ্জামান (তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী হাতিয়া মাস ব্যাপি শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে এই খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ আলী। উপজেলা ছাত্রলীগ ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই খেলার আয়োজন করেন। এতে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ১৬ টি দল অংশগ্রহন করছেন। উদ্বোধনী ম্যাচে পৌরসভা ক্রিকেট একাদশ ও ইয়াছিন আরাফাত স্পোর্টস একাডেমি খেলায় অংশগ্রহন করেন। ১২ ওভার খেলায় পৌরসভা ক্রিকেট একাদশ ৯ উইকেটে জয় লাভ করে। প্রতিদিন সকালে ও বিকালে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, হাতিয়া পৌর মেয়র:
আরও পড়ুন
কবিরহাটে গৃহবধূকে ব্ল্যাকমেইল করে অনৈতিক প্রস্তাব ও ২ লক্ষ টাকা চাঁদা দাবী

কবিরহাটে গৃহবধূকে ব্ল্যাকমেইল করে অনৈতিক প্রস্তাব ও ২ লক্ষ টাকা চাঁদা দাবী

মোঃ বি. চৌধুরী (তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী কবিরহাটে এক গৃহবধূকে ব্ল্যাকমেইল করে ২ লক্ষ টাকা চাঁদা দাবি ও অনৈতিক প্রস্তাবের অভিযোগে দেবরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ভিডিওসহ একটি মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তার মোশারফ হোসেন টিটু (২২) কবিরহাট থানার সুন্দলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের লাতু সওদাগর বাড়ির মৃত মিয়াধনের ছেলে। সে পেশায় একজন মোবাইল মেকানিক। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। । এর আগে, গতকাল বিকেলের দিকে জেলা শহর মাইজদী সুপার মার্কেটের ফুড ফিয়েস্তা চাইনিজ রেস্টুরেন্ট সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অভিযোগকারীনি একজন গৃহিনী। তার স্বামী:
আরও পড়ুন
নোয়াখালীর সাংবাদিক বদিউজ্জামানের উপর হামলার এখনো সুষ্ঠ বিচার হয়নি

নোয়াখালীর সাংবাদিক বদিউজ্জামানের উপর হামলার এখনো সুষ্ঠ বিচার হয়নি

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ১৬ নং কাদিরপুর ইউপির পৌরণ বিবি দঃ বাজারে গত ২২ জানুয়ারি ২০২৩ সন্ধ্যা দ্যা কান্ট্রি টুডে জেলা প্রতিনিধি জাতীয় দৈনিক রুপবানী, অনলাইন চ্যানেল পল্লীনিউজ ও নোয়াখালী সময় পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক বি. চৌধুরী ( তুহিন) কে হামলার ঘটনা আজও সুষ্ঠু বিচার হয়নি। কিশোর গ্যাং বাহিনী প্রধান ও তার সাঙ্গ-পাঙ্গরা আদৌ গ্রেপ্তার হয়নি। সাংবাদিক মোঃ বদিউজ্জামান ( তুহিন) প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ভুক্তভুগি সাংবাদিকের দাবি, বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও জেলা পিবিআই মোটা অংকের ঘুষ খেয়ে নীরব ভূমিকা পালন করেছেন। পিবিআই সঠিক রিপোর্ট দেয়নি। এ ঘটনায় সাংবাদিক বি. চৌধুরী (তুহিন) গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহণ:
আরও পড়ুন
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের যুগপূর্তি উপলক্ষে র‍্যালি

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের যুগপূর্তি উপলক্ষে র‍্যালি

লক্ষ্মীপুর: “যুগের বন্ধনে আত্মিক পরম্পরায় উচ্ছ্বাসে ভাসি স্মৃতির ভোলায়” এই স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে ১ম যুগপূর্তি উদযাপন করেছে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় র‌্যালিতে অংশগ্রহণ করেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের কল্যান ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী নুরউল ফোরদৌস, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভুঁইয়া, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: নুরুল আমিন, প্রধান সাইফুল ইসলাম ও আসাদ উল্যাসহ শিক্ষক-শিক্ষার্থী।
আরও পড়ুন
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটনকে বহিষ্কারের দাবিতে বিক্ষুব্ধ জাবি

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটনকে বহিষ্কারের দাবিতে বিক্ষুব্ধ জাবি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের বহিষ্কার করার দাবিতে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করেছে ছয়টি হলের ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে লিটনকে বহিষ্কারের দাবিতে মিছিল শুরু করে।মিছিলটি নতুন কলাভবনের সামনে দিয়ে ঘুরে শহিদ মিনার প্রাঙ্গণে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন ছয়টি হলের দুই শতাধিক নেতাকর্মী । এ সময় বিক্ষোভে অংশ নেয়া ছাত্রলীগের নেতাকর্মীরা ‘লিটনের দুই গালে, জুতা মার তালে তালে’; ‘এক দফা এক দাবি, লিটন তুই কবে যাবি’; ‘অবাঞ্চিত সেক্রেটারি, মানি না মানব না’ প্রভৃতি স্লোগান দেয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শাখা ছাত্রলীগের সহ—সভাপতি জাহিদুজ্জামান শাকিল,সাজ্জাদ শোয়াইব,সাংগঠনিক সম্পাদক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.