সারাদেশ

ইবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

ইবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

ইবি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। রবিবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের প্রতিধ্বনিতে র‌্যালি বের করে। পরে এটি মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে গিয়ে জড়ো হয়। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ সভাপতি তন্ময় সাহা টনি, বনি আমিন, আল মামুন, মৃদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ১০৪ তম জন্মবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাস জুড়ে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস পালন

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস পালন

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস লক্ষ্মীপুরে উদযাপন করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ,পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জাতির পিতার প্রতি শ্রদ্ধা পুষ্পস্তবক অর্পণ করে নিবেদন করেন।এরপর জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে আলোচনা সভা পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
নতুন ঘর পেলেন কর্মহীন মামুন

নতুন ঘর পেলেন কর্মহীন মামুন

সোলাইমান ইসলাম নিশান:   জরাগ্রস্ত ঘরে স্ত্রী-সন্তান ও বৃদ্ধ বাবা-মা নিয়ে বসবাস করেন মামুন হোসেন। একসময় ভ্যান গাড়ি চালিয়ে সংসার চালালেও সড়ক দূর্ঘটনার পর থেকে হয়ে পড়েন কর্মহীন। অভাবের সংসারে ঘর সংস্কারের কোন উপহার ছিলো না। তাদের এমন করুন পরিনতি দেখে পরিবারটির পাশে দাঁড়ালেন লক্ষ্মীপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন আরিফ। তৈরি করে দেন নতুন একটি ঘর। এটি খুশি মামুন ও তার পরিবার। মামুন সদর উপজেলা দক্ষিন হামছাদি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব গোপিনাথপুর জবেদ উল্লাহ ব্যাপারী বাড়ী (মাঝের বাড়ী) সুলতান আহমেদের ছেলে। শনিবার (১৬ মার্চ) ঘরটির নির্মান কাজ শেষ হয়। এসময় ফিতা কেটে:
আরও পড়ুন
অপহৃত কিশোরী উদ্ধার, ৩ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ

অপহৃত কিশোরী উদ্ধার, ৩ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমাড়পাড় গ্রাম থেকে অপহৃত এক কিশোরী(১৩)কে উদ্ধার করেছে বকশীগঞ্জ থানার পুলিশ। একই সাথে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে পুলিশ হেফাজতে নিয়েছে। জানা যায়, কুড়িগ্রাম জেলার চিলমারি থানার পাটোয়ারি পূর্ব ইউনিয়নের তেতুলকান্দি গ্রামের দুলু মিয়ার ছেলে দুলাল মিয়া(৪৫) বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড় গ্রামে সিলিংয়ের কাজ করতেন। কয়েক মাস কাজ করার পর ৮ মার্চ বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের বাক্কার শেখের কিশোরী কন্যা(১৩)কে অপহরণ করে রংপুর নিয়ে যায়। তাকে সহায়তা করেন চক্কাউরিয়া সীমারপাড় গ্রামের সামছুল হকের ছেলে মোস্তাফা(৪০) ও মোস্তফার স্ত্রী খুকু মনি(৩০)। ঘটনার পর অপহৃত কিশোরীর বাবা বকশীগঞ্জ থানায় একটি জিডি করেন। জিডির:
আরও পড়ুন
সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ইবি সিআরসি’র ইফতার

সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ইবি সিআরসি’র ইফতার

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে ইফতারের আয়োজন করেছে কাম ফর রোড চাইল্ড (সি আর সি)। শনিবার (১৬মার্চ) বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী শেখপাড়ার মধ্যপাড়া এলাকায় এ আয়োজন করে সংঠনটি। সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীদ কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ, রোভার স্কাউট বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি সভাপতি মুসা হাসেমী ও স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য'র সাধারণ সম্পাদক প্রত্যয়। এছাড়া সংগঠনটির সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সহ-সভাপতি সৌরভ, হাসিবুর রহমান, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মুরসালিন, সিআরসি স্কুলের পরিচালক মশিউর রহমান, স্কুলের শিক্ষক মিতা, সিমা, তানভির, তাহমিদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সিআরসি'র বিশ্ববিদ্যালয় শাখার:
আরও পড়ুন
অনিবার্ণ “নারী সেল” কমিটি গঠন

অনিবার্ণ “নারী সেল” কমিটি গঠন

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি:- কবরী রায় কে সভাপতি,লতিকা রানী দাশ কে সাধারণ সম্পাদক ও মমতাজ পারভীন মিনু কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আগামী তিন বছরের জন্য অনির্বাণ "নারী সেল"এর ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ও ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। ১৬ই মার্চ শনিবার অনির্বাণ লাইব্রেরির কালিদাস চন্দ্র মিলনায়তনে কবরী রায়ের সভাপতিত্বে ত্রি বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা -৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রশীদুজ্জামানের সহধর্মিণী নারী নেত্রী জনাব নার্গিস সুলতানা। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান অনির্বাণ কার্যকারী কমিটির সম্মানিত সভাপতি রহিমা আক্তার শম্পা।
আরও পড়ুন
চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মাস্টার

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মাস্টার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়ন পরিষদের ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মাস্টার। ১৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে দালালবাজার ইউনিয়নের ৬নং ওয়াডর্স্হ নিজ বাড়িতে এলাকার সকল পেশার মানুষের মতামতের ভিত্তিতে তিনি এ ঘোষণা দেন। বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মাস্টার বলেন, দীর্ঘদিন যাবত দালালবাজার ইউনিয়ন বাসীর জন্য কাজ করে চলেছি। অত্র এলাকায় মানুষের বাড়ীতে বাড়ীতে বিদ্যুৎ আনার জন্য সর্বপ্রথম আমি বিদ্যুৎ অফিসে যাই এবং ঘরে ঘরে বিদ্যুৎ আনার জন্য সকল প্রকার চেষ্টা করে বিদ্যুৎ আনি। আমি জোর গলায় বলতে পারবো আমার দ্বারা কখনো কারো কোনো ক্ষতি হয়নি। আমি আওয়ামী লীগ বুঝিনা, বিএনপি:
আরও পড়ুন
ডিআইইউতে সাংবাদিকতার দায়ে ১০জন বহিষ্কার; ইবি প্রেস ক্লাবের প্রতিবাদ

ডিআইইউতে সাংবাদিকতার দায়ে ১০জন বহিষ্কার; ইবি প্রেস ক্লাবের প্রতিবাদ

ইবি সংবাদদাতা: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির কার্যক্রম বন্ধের নির্দেশ ও ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাব। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক আজাহারুল ইসলামের যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। এসময় তারা বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিনিয়ত সাংবাদিকদের টুটি চেপে ধরতে উঠে পড়ে লেগেছে। বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ অনিয়ম, দুর্নীতি এবং নারী কেলেঙ্কারির সংবাদ প্রকাশের জেরে সংগঠনটিকে একাধিবার বন্ধের পাঁয়তারা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সর্বশেষ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংগঠনটির ১০ জন শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমন সিদ্ধান্ত প্রমাণ:
আরও পড়ুন
নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের দূর্ণীতির প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের দূর্ণীতির প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: বেকার যুব সমাজকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যেখানে দক্ষ ও একটি সচল জনশক্তি গড়ে তোলার কথা, সেখানে একজন অধ্যক্ষের অনিয়ম দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় একটি প্রতিষ্ঠান অচল হওয়ার পথে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২টায় নোয়াখালীর গাবুয়া উপ-শহরে নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাহতাব উদ্দিন পাটওয়ারির অপসারণের দাবিতে আয়োজিত মানববন্ধনে এমনটাই বলেছেন, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে অধ্যক্ষ কর্তৃক নির্যাতিত ব্যক্তি ও এলাকাবাসী জানায়, নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাহতাব উদ্দিন পাটওয়ারি প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রভাব খাটিয়ে স্থানীয় প্রশাসনকে চাপে রেখে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নির্যাতন করে আসছেন। তার এমন কর্মকান্ডের প্রতিবাদ করায় অনেক কর্মকর্তা ও প্রশিক্ষককে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পিটিয়ে:
আরও পড়ুন
রামগঞ্জে গরুর গোস্তের দাম ৬৫০ টাকা নির্ধারণ করায় বিক্রি বন্ধ করে দিলে ব্যবসায়ীরা

রামগঞ্জে গরুর গোস্তের দাম ৬৫০ টাকা নির্ধারণ করায় বিক্রি বন্ধ করে দিলে ব্যবসায়ীরা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে গরুর গোস্তের দাম কেজি প্রতি ৬৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী। পৌরসভার মেয়র বৃহস্পতিবার বিকালে রামগঞ্জ ও সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দসহ গোস্ত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এ প্রস্তাব রাখেন। মেয়র আবুল খায়ের পাটোয়ারী এসময় প্রতি কেজি গোস্তের মধ্যে দেড়শো গ্রাম হাঁড়, পঞ্চাশ গ্রাম চর্বি ও আটশত গ্রাম গোস্ত রাখার সিদ্ধান্ত গ্রন করেন। এই সিদ্ধান্তের পর থেকে মাংশ ব্যবসায়ীরা বিক্রি করে দিলে ক্রেতারা রামগঞ্জ শহরের কয়েকটি দোকানে গিয়েও গোস্ত কিনতে পারেননি। আবদুস সালাম নামে এক ক্রেতা এসেছেন গরুর গোস্ত কিনতে। ইফতারের পর মেহমান আসবে। কিন্তু বাজারে এসে দেখেন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.