Chhatra League's tribute to Bangabandhu's birth anniversary in EB
ইবি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। রবিবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের প্রতিধ্বনিতে র্যালি বের করে। পরে এটি মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে গিয়ে জড়ো হয়। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ সভাপতি তন্ময় সাহা টনি, বনি আমিন, আল মামুন, মৃদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ১০৪ তম জন্মবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাস জুড়ে…
