সারাদেশ

রায়পুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

রায়পুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরে রায়পুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সাথে সাথে আদর্শ শিশু নিকেতন প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভে পুস্পার্ঘ্য অর্পন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন , মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা ও উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। দুপুরে উপজেলা প্রশাসন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়ার সঞ্চালনায় এসময় বক্তব্য:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

তারেক মাহমুদ, লক্ষীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে সূর্যোদয়ের সাথে সাথে (৫টা ৫৫মিনিট) লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুস্পার্ঘ্য অর্পন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে শহরের বাগবাড়ীস্থ গণকবরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাযাত ও পুস্পার্ঘ্য অর্পন করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে দিনভর লক্ষ্মীপুরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন
ইফতার আয়োজন করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কামরুল বিএসসি

ইফতার আয়োজন করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কামরুল বিএসসি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে ইফতার আয়োজন করলেন রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও আসন্ন রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল বিএসসি। আজ ২৫ মার্চ সোমবার বিকেলে রামগঞ্জ পৌর শহরের সৌদিয়া রেষ্টুরেন্টে এই আয়োজন করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী কামরুল বিএসসি। ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক পারভেজ হোসাইন। এসময় ইফতার আয়োজনে অংশ নেন রামগঞ্জ পৌর সোনাপুর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাখাওয়াত হোসেন রাজু, বিশিষ্ট ব্যাবসায়ী মাসুদ আঠিয়া, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক কাউছার হোসেন, চন্ডিপুর ইউনিয়ন যুবলীগ নেতা আরজু মোল্লা, ইউপি সদস্য রেজাউল করিম তছলিম মোল্লা, রামগঞ্জ সরকারি কলেজ:
আরও পড়ুন
রামগঞ্জে লাশ দাফনের টাকা আত্মসাতের অভিযোগ শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে

রামগঞ্জে লাশ দাফনের টাকা আত্মসাতের অভিযোগ শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে মৃত ছাত্রলীগ নেতা রহমত উল্যাহ পাটওয়ারীর লাশ দাফন ও তার রেখে যাওয়া দুই বছরের এতিম কন্যা সন্তানের টাকা আত্মসাৎতের পায়তারা করার অভিযোগ উঠেছে রামগঞ্জ উপজেলা শ্রমিক লীগের একাংশের বিতর্কীত কমিটির আহবায়ক মামুন ভূঁইয়া বিরুদ্ধে। তিনি রামগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড টামটা গ্রামের ভূঁইয়া বাড়ির ওয়াজী উল্যাহ ভূঁইয়ার ছেলে। এই বিষয় নিয়ে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, মৃত মোঃ রহমত উল্যাহ পাটওয়ারীর বড় ভাই রামগঞ্জ প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক রাজু হোসেন। অভিযোগের এজহার সূত্রে জানা যায়, ২০২২ সালে সেপ্টেম্বর মাসের ৩০ তারিখে, রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত উল্যাহ পাটওয়ারী, সৌদি আরব রিয়াদে:
আরও পড়ুন
পরীক্ষায় অনৈতিক কর্মকান্ডের দরুন ইবিতে ১২ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি

পরীক্ষায় অনৈতিক কর্মকান্ডের দরুন ইবিতে ১২ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি

ইবি প্রতিনিধি: নিয়ম ভঙ্গ করে পরীক্ষায় অনৈতিক কর্মকান্ডে জড়ানোয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এসময় কর্তৃপক্ষ ৪ জনের এক সেমিস্টার ও ৭ জনের একটি করে র্কোস বাতিল করেছে । এছাড়া অপরাধ বিবেচনা করে পরীক্ষার হলে মোবাইল ব্যবহার না করার জন্য ১ জনকে সতর্ক করা হয়েছে। রবিবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের অপরাধের বিভিন্ন ধারা অনুযায়ী বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ৩জন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ২জন, লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১জন ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের:
আরও পড়ুন
লক্ষ্মীপুর উন্নত মানের পোষাকের সমারোহে উদ্বোধন হলো স্টার ফ্যাশন

লক্ষ্মীপুর উন্নত মানের পোষাকের সমারোহে উদ্বোধন হলো স্টার ফ্যাশন

সোলাইমান ইসলাম নিশান: মানসম্মত ও রুচিশীল পোষাকের সমারোহে লক্ষ্মীপুরে উদ্বোধন হলো স্টার ফ্যাশন। শহরের বাজার রোডস্থ তমিজ মার্কেট এলাকায় রবিবার সন্ধ্যায় ফিতা কেটে এ শপটির উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ক্বারি প্রমুখ। জানা যায়, শপটিতে রয়েছে নারী-পুরুষ ও বাচ্চাদের পোষাক সামগ্রী। যা ক্রেতা সাধারন কিনতে পারবেন সুলভ মূল্যে। এছাড়া দৃষ্টি নন্দন ডেকোরেশন ক্রেতাদেরকে করবে আকৃষ্ট। ক্রেতারা বলেন, স্টার ফ্যাশনে মানসম্মত বিভিন্ন পোষাক সামগ্রী রয়েছে। দামও:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রং মাখিয়ে হলি উৎসব উদযাপন

লক্ষ্মীপুরে রং মাখিয়ে হলি উৎসব উদযাপন

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে র্বণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মলম্বীদের অন্যতম উৎসব দোল যাত্রা ও হলি উৎসব। সোমবার (২৫ মার্চ) সকালে হলি উৎসব উপলক্ষে শহরের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দিরে রং খেলা অনুষ্ঠিত হয়।এসময় হিন্দু সম্প্রদায়ের লোকেরা একে অপরকে বিভিন্ন রংয়ের আবির মাখিয়ে হোলি খেলায় মেতে ওঠেন। জানা যায়, ফালগুন মাসের পূর্ণিমার পূর্ণ তিথিতে এই দোলযাত্রা অনুষ্ঠিত হয়। এই উৎসবমুখর দিনে একজন অপর জনের অতীতের ভুলক্রটি গুলো ভুলে যায়। একে অপরের মধ্যকার ঝগড়া-বিবাদ মিটমাট করে ফেলে এবং সকল অপরাধ ক্ষমা করে দেয়।হোলি ও দোল উৎসবে মন্দিরে অভিষেক, কীর্তন, বাউল সঙ্গীত পরিবেশন ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা:
আরও পড়ুন
আমরা দুইভাই রাজমিস্ত্রীর কাজ করে ছোট ভাইকে পড়ালেখা করিয়েছি – ১২০ টাকায় চাকুরি

আমরা দুইভাই রাজমিস্ত্রীর কাজ করে ছোট ভাইকে পড়ালেখা করিয়েছি – ১২০ টাকায় চাকুরি

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: 'সেবার ব্রতে চাকরি' এই স্লোগানের শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে লক্ষ্মীপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছেন ৪৪ তরুণ-তরুণী। এই চাকরি পেতে অনলাইন আবেদন খরচ বাবদ জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। শনিবার (২৩ মার্চ) সন্ধায় লক্ষ্মীপুর পুলিশ লাইনে নতুন চাকরি পাওয়া এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ। এতে ৪০ জন ছেলে এবং ৪ জন মেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ সুপার। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে:
আরও পড়ুন
রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধারের ঘটনায় পালিয়েছে পরকীয়া প্রেমিক

রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধারের ঘটনায় পালিয়েছে পরকীয়া প্রেমিক

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সুমাইয়া আক্তার সামিয়ার (২৩) নামের এক গৃহবধুর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর গ্রামের বলি রাজা পাটোয়ারী বাড়িতে। খবর পেয়ে রামগঞ্জ থানার উপ পরিদর্শক আব্দুল বারী ঘটনাস্থল উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। লাশ উদ্ধারের ঘটনায় একই গ্রামের পার্শ্ববর্তী পাঠান বাড়ির হারুনুর রশিদের বখাটে ছেলে ইসমাম ও তার মা সহ পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে অন্যত্রে পালিয়ে যাওয়ায় উপজেলাব্যাপী জনসাধারনের মাঝে নানান সমালোচনার সৃষ্টি হয়েছে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের আইয়েনগর গ্রামের বলি রাজা পাটোয়ারী বাড়িতে মৃত:
আরও পড়ুন
ইবি সায়েন্স ক্লাবের নেতৃত্বে নিরব-জুনাইদ

ইবি সায়েন্স ক্লাবের নেতৃত্বে নিরব-জুনাইদ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নিরব হোসেনকে সভাপতি ও অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের জুনাইদুল মোস্তফাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ শাহজাহান আলীর অফিস কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও স্ট্যান্ডিং কমিটি প্রধান শফিকুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও স্ট্যান্ডিং কমিটি সদস্য আরমান হোসেনসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা। ৫০ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.