নিরাপদ লক্ষ্মীপুর গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত এসপি
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের নবাগত পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেছেন, 'পুলিশ ও সাংবাদিক মিলে একটি নিরাপদ লক্ষ্মীপুর গড়ে তুলবো। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে নতুন রাষ্ট্র এবং সমাজ গঠনের সুযোগ হয়েছে। পুলিশ ও সাংবাদিক একসাথে মিলে কাজ করত পারলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়া খুব সহজেই সম্ভব হবে। লক্ষ্মীপুরবাসী সত্যিই শান্তি প্রিয় উল্লেখ করে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, পুলিশ ও সাংবাদিক মিলে কাজ করতে পারলে অপরাধমুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে একটি নিরাপদ লক্ষ্মীপুর:
