তজুমদ্দিনে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

তজুমদ্দিনে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনায় রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কর্তৃক শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সারা দেশেরন্যায় ভোলার তজুমদ্দিনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূর্নদিবস কর্মবিরতি ও মানববন্ধন পালন করেন। বুধবার বেলা ১১টায় শশীগঞ্জ সদর রোডে তজুমদ্দিন প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মোঃ শাহরিয়ার রহমান ও মোহাম্মদ আলী বেলাল বলেন, গত ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তর (মাউশি) প্রাঙ্গণে প্রকল্প থেকে আসা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি হামলাকারীদের দৃষ্টান্তমূলক:
আরও পড়ুন
রামগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

রামগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন ২নং নোঁয়াগা ইউনিয়নের সাউদেরখিল গ্রামের মজুমদার বাড়িতে প্রবাসী মনছুর আহম্মেদের বসতবাড়িতে গত ১৭ সেপ্টেম্বর গভীর রাতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রবাসীর স্ত্রী সেলিনা বেগম ৭ জনকে অভিযুক্ত করে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা একই গ্রামের পানাউল্লাহ ব্যাপারি বাড়ি ও মজুমদার বাড়ির বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ২০ মিনিটের সময় অভিযুক্ত মনির হোসেন, জয়নাল আবেদিন, আপন, শাফায়েত, মনুহার, মোবারক ও জাকিরসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রবাসী মনছুর আহম্মেদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘরের:
আরও পড়ুন
বাঁশের সাকো নির্মাণে ইউপি চেয়ারম্যানের গাফিলতি: চরম দুর্ভোগে জনসাধারণ

বাঁশের সাকো নির্মাণে ইউপি চেয়ারম্যানের গাফিলতি: চরম দুর্ভোগে জনসাধারণ

সাজ্জাদ হোসেন সাজু (ফরিদপুর জেলা প্রতিনিধি) ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরেরচর বাজারস্থ গুচ্ছগ্রামের সহস্রাধিক  বাসিন্দার বর্ষা মৌসুমের  একমাত্র যাতায়াত মাধ্যম বাঁশের সাঁকোটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায়  ছিল। সম্প্রতি ইউপি চেয়ারম্যান আসলাম বেপারীর স্বেচ্ছাচারিতায় সাঁকোটি সংস্কারের পরিবর্তে খুলে বাঁশ গুলো নিয়ে যাওয়ায় জনসাধারণ এর  দুর্ভোগ চরম আকার ধারণ করছে। সরো জমিনে দেখা যায়, গ্রামবাসীর একমাত্র যাতায়াত এর  অবলম্বন বাশের সাঁকোটি দীর্ঘ চার মাস যাবৎ বিকল অবস্থায় আছে। যা কিছু দিন আগে মেরামতের পরিবর্তে খুলে নিয়ে যায় ইউপি চেয়ারম্যানের অনুসারী আইয়ুব খান সহ তার লোকজন। তার কিছুদিন পূর্বে গুচ্ছগ্রামবাসীর পক্ষে মৃত: সেক চান্দারের ছেলে তাঁরা মিয়া বাঁসের সাঁকোটি মেরামতের জন্য সদরপুর উপজেলা নির্বাহী:
আরও পড়ুন
সরকারকে সহযোগিতা করতে হবে, কোনো ভাবে যেনো এ সরকার ফেইল না করে- এ্যানি

সরকারকে সহযোগিতা করতে হবে, কোনো ভাবে যেনো এ সরকার ফেইল না করে- এ্যানি

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, এ সরকারকে সহযোগিতা করতে হবে, কোনোভাবে যেনো এ সরকার ফেইল না করে। সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, যেনো এই সরকার দেশে স্বাভাবিক পরিবেশ বিরাজমান রাখে, গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখে। এবং এই গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। তিনি আরো বলেন,সংস্কার করেই এই সরকার একটি নির্বাচনের ব্যবস্থা করবে।নির্বাচন কিন্তু বিএনপির জন্য করছিনা,নির্বাচন করবো দেশের জন্য। বিজয়ী হলে জাতীয় ঐক্যমতের সরকার গঠিত হবে। বুধবার (১৮ সেপ্টেম্বর)  সকালে সদর উপজেলার দীঘুলি ইউনিয়নে বিএনপির আয়োজনে বন্যা দূর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব:
আরও পড়ুন
নোয়াখালীতে সাবেক এমপি কিরণসহ ৬০ জনের বিরুদ্ধে সন্ত্রাসী চাঁদাবাজি মামলা

নোয়াখালীতে সাবেক এমপি কিরণসহ ৬০ জনের বিরুদ্ধে সন্ত্রাসী চাঁদাবাজি মামলা

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জের সাবেক এমপি মামুনুর কিরণকে প্রধান আসামি, ২।দেলোয়ার হোসেন (সবুজ) ৩। আমির হোসেন ৪। জাহাঙ্গীর আলম ৫। নুরুল হোসেন সেলিম সহ অজ্ঞাতনামা ৫০/৬০ বিরুদ্ধে নোয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ৩ নং আমলী আদালতে মামলা হয়েছে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ০৫/১২/২০১৯ ইং ও ০৬/০৮/২০২৪ ইং বাদীর মালিকীয় দখলীয় বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের ব্রিকস ফিল্ড মেসার্স দিগন্ত স্টার ব্রিকর্স ম্যানুফ্যাকচারিং নোয়াখালী। মামলার বাদী একজন সহজ সরল আইন মান্যকারী ব্যবসায়ী শ্রেণীর লোক হয়। অপর দিকে আসামী গণ নাঠা, লাঠিয়াল, সন্ত্রাসী চাঁদাবাজ, ভূমিগ্রাসী, ভূমি জবর দখরকারী মানুষ হত্যাকারী শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী শ্রেণীর লোক হয়। ১ নং আসামী নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) সাবেক এমপি হওয়ায়:
আরও পড়ুন
বেঁধে দেওয়া দামে মিলছে না ডিম-মুরগি

বেঁধে দেওয়া দামে মিলছে না ডিম-মুরগি

সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না ব্রয়লার ও সোনালি মুরগি এবং ফার্মের ডিম। রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে নিয়ে জানা গেছে, বেঁধে দেওয়া দামে এই তিন পণ্য বিক্রি হচ্ছে না। খামারিরা বলছেন, ডিম ও মুরগির উৎপাদন খরচের চেয়ে দাম কম হওয়ায় লোকসানে পড়তে হবে তাদের। এর আগে গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) মুরগি ও ডিমের নতুন মূল্য নির্ধারণ করে দেয় সরকার। এতে বলা হয়, ডিম উৎপাদক পর্যায়ে প্রতি পিস ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি ১১ টাকা ০১ পয়সা ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে সোনালি মুরগি উৎপাদক পর্যায়ে কেজিপ্রতি ২৬০ টাকা ৭৮ পয়সা, পাইকারি ২৬৪ টাকা:
আরও পড়ুন
চরভদ্রাসনে হঠাৎ৩০ ঘণ্টার ঝড়ে গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি

চরভদ্রাসনে হঠাৎ৩০ ঘণ্টার ঝড়ে গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি

ফরিদপুর প্রতিনিধি- চরভদ্রাসনে ৩০ ঘন্টার হঠাৎ ঝড়ো বাতাস ও বৃষ্টিতে গাছপালা ও ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। এতে অসংখ্য কাঁচা-পাকা ঘরবাড়িসহ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার (১৪ ই সেপ্টেম্বর )থেকে আকাশ মেঘে ঢেকে যায়। এরপর ৩০ ঘন্টার ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে এলাকায় শুরু হয় ঝড়-বৃষ্টি। প্রবল বৃষ্টি ও বাতাসের বেগের কারণে অনেক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চাল উড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গাজিরটেক ইউনিয়নের হাজীগঞ্জ বাজার ও আমরাপুর গ্রামে। চরভদ্রাশন ফায়ার সার্ভিস অফিসের অফিস ইন চার্জ গোলাম মর্তুজা জানান, ঝড়ে উপজেলার বেশ কয়েকটি এলাকায় ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন
ভোলায় আরো সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান

ভোলায় আরো সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান

দেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপজেলা ভোলায় আরো সাড়ে ছয় লাখ কোটি টাকার উত্তোলনযোগ্য গ্যাসের সন্ধান মিলেছে। এর পরিমাণ প্রায় ৫.১০৯ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। তথ্য বলছে, এক টিসিএফ গ্যাস দিয়ে দেশের এক বছরের গ্যাসের চাহিদা পূরণ করা সম্ভব। তাহলে এই পুরো গ্যাসে বাংলাদেশ চলতে পারবে আরো অন্তত পাঁচ বছর। ভোলার শাহবাজপুর ও ইলিশায় ২.৪২৩ টিসিএফ এবং চর ফ্যাশনে ২.৬৮৬ টিসিএফ মজুদ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এক গবেষণা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশ এখন বিদেশ থেকে এলএনজি আমদানি করে গ্যাসের চাহিদা পূরণ করছে। স্পট মার্কেটে (খোলাবাজার) প্রতি এমএমবিটিইউ এলএনজির দর ১০.৪৬ মার্কিন ডলার, সেই হিসাবে ৫.১০৯ টিসিএফ গ্যাসের মূল্য দাঁড়ায় প্রায় ছয়:
আরও পড়ুন
ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। রোববার কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর ব্রিজ এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট মো. ইফতেখার হোসেন। তিনি বলেন, বিকেল ৫টার দিকে ৩৫টি বাক্সে যোগে মাছগুলো অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন একটি চক্র। খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচার চক্রের সদস্যরা পালিয়ে যায়। জব্দ করা ইলিশগুলো পরিমাপ করলে ৮৫০ কেজি হয়। তিনি আরও বলেন, যার বর্তমান বাজার মূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা। মাছগুলো বিক্রি করে সরকারি:
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় অসামাজিক কার্যকলাপের সময় নারীসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়ায় অসামাজিক কার্যকলাপের সময় নারীসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি নিজ বাড়িতে অসামাজিক কার্যকলাপের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম (৪৫) কে নারীসহ আটক করে পুলিশে দিয়েছেন তার স্ত্রী-সন্তান। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সরকার পাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গীয় উজ্জল মিয়া (৩০) ও মাইশা (৩০) নামে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। জানা যায়, আব্দুল কাইয়ুম একটি বহুতল ভবনে বসবাস করেন। ওই ভবনের চারতলায় তার স্ত্রী-সন্তান বসবাস করেন। নিচতলায় বসবাস করেন কাইয়ুম। নিচতলায় এক নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপের সময় কাইয়ুমকে আটক করেন তার স্ত্রী ও সন্তান।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.