লক্ষ্মীপুরে সেনাবাহিনীর উদ্যােগে টিন বিতরণ 

শেয়ার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে অসহায় পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২ টায় সদরের মজুপুর এলাকায় ২ টি পরিবারকে সহায়তা দিয়ে এই কার্যক্রম শুরু করা হয়। প্রথম ধাপে জেলার পাঁচটি উপজেলায় ৩০ টি পরিবারের মাঝে টিন বিতরণ ও নগদ অর্থ সহায়তা করা হবে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা।

এসময় তারা জানান,একটি পরিবারের মাঝে ৪ বান্ডেল করে মোট ১২০ বান্ডেল টিন ও নগদ অর্থ বিতরণ করা হবে।

এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত  লেফটেন্যান্ট কর্ণেল  মাজেদুল হক ইসলাম রেজা, সার্জেন্ট হাবিব, সার্জেন্ট আলমগীর, কর্পোরাল জয়নাল সহ আরো অনেকে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.