বায়তুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষ, কয়েকজন মুসল্লি আহত

শেয়ার

রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় মারামারির ঘটনা ঘটেছে। খতিব মুফতি রুহুল আমিন নামাজের আগে বয়ান করার সময় একদল মুসল্লি তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করলে উপস্থিত মুসল্লিরা এর প্রতিবাদ করেন। পরে দুই পক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়ান।

আজ (শুক্রবার) দুপুরে মসজিদের গেটের ভেতরে এ সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন।

বিস্তারিত আসছে..

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.