পারিবারিক বিষয়ে ঝগড়া, ছুরি আঘাতে খুন
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- পারিবারিক ঝগড়ার জেরে পেটে ছুরি আঘাত করলে। সাথে সাথে মাটিতে লুটে পড়ে রক্তাক্ত হয় মো.জুয়েল হোসেন (২২)। স্থানীয়রা হাসপাতালে নিয়ে নিতে পথেই মৃত্যু হয় তার। লক্ষ্মীপুরের কমলনগরে পারিবারিক বিভিন্ন ঝগড়ার জেরে আব্দুল কাদের মাঝি পেটে ছুরি মেরে জুয়েলকে খুন করে পালিয়ে যায়। মঙ্গলবার (২৯অক্টোবর) দুপুরে উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডে জল্লাদের সমাজে কাশেমের দোকানের সামনে খুনের ঘটনা ঘটে। নিহত জুয়েল চর মার্টিন ইউনিয়ের স্থায়ী বাসিন্দা চৌধুরী সর্দার বাড়ির নুর ইসলামের ছেলে। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী রেখে যান। পারিবারের পক্ষে চাচাতো ভাই দেলোয়ার জানান, বাড়িতে মহিলাদের মধ্যে বিভিন্ন সময় টুকিটাকি ব্যাপার নিয়ে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে:
