পারিবারিক বিষয়ে ঝগড়া, ছুরি আঘাতে খুন

শেয়ার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি-

পারিবারিক ঝগড়ার জেরে পেটে ছুরি আঘাত করলে। সাথে সাথে মাটিতে লুটে পড়ে রক্তাক্ত হয় মো.জুয়েল হোসেন (২২)। স্থানীয়রা হাসপাতালে নিয়ে নিতে পথেই মৃত্যু হয় তার।

লক্ষ্মীপুরের কমলনগরে পারিবারিক বিভিন্ন ঝগড়ার জেরে আব্দুল কাদের মাঝি পেটে ছুরি মেরে জুয়েলকে খুন করে পালিয়ে যায়।

মঙ্গলবার (২৯অক্টোবর) দুপুরে উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডে জল্লাদের সমাজে কাশেমের দোকানের সামনে খুনের ঘটনা ঘটে। নিহত জুয়েল চর মার্টিন ইউনিয়ের স্থায়ী বাসিন্দা চৌধুরী সর্দার বাড়ির নুর ইসলামের ছেলে। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী রেখে যান।

পারিবারের পক্ষে চাচাতো ভাই দেলোয়ার জানান, বাড়িতে মহিলাদের মধ্যে বিভিন্ন সময় টুকিটাকি ব্যাপার নিয়ে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে কাদের মাঝি জুয়েল এর পেটে ছুরি মেরে দেয়। পেট ছিড়ে রক্তাক্ত হয়ে জুয়েল মাটিতে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিতেই পথে সে মারা যায়। অভিযুক্ত কাদের মাঝি পালিয়ে যায়। জুয়েল দিনমজুর, ইটভাটা, নদীতে মাছ শিকারের কাজ করতেন। তিনি আরও জানান, টুকিটাকি বিষয় বলতে নদী ভাঙা কাদের মাঝি নতুন বাড়ি করে জুয়েলের বাড়ির পাশে গত কিছুদিন বাড়ির পুকুর ব্যবহার, হাড্ডিপাতিল, জমি, মুরগি এসব বিষয়ে ঝগড়া হয়।

চর মার্টিন ইউনিয়ন পরিষদের মেম্বার মো.ইমান আলী, খুনের বিষয়ে জানান, পারিবারিক বিষয়ে ঝড়গা হলে কাদের মাঝি জুয়েলকে ছুরি দিয়ে খুন করে পালিয়ে যান।

কমলনগর থানা ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ছুরির আঘাতে যুবকের মৃত্যু হয়েছে। তবে কারণ উৎঘাটনের চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.