মোবাইলে আসক্ত না হয়ে খেলাধুলায় মনোযোগী হতে হবে: সাংবাদিক আনিস কবির

মোবাইলে আসক্ত না হয়ে খেলাধুলায় মনোযোগী হতে হবে: সাংবাদিক আনিস কবির

লক্ষ্মীপুর: খেলাধুলা জীবনের একটি অংশ, কিন্তু বর্তমানে মোবাইল- ফোনে আসক্ত হয়ে এই খেলাধুলা দিন-দিন হারিয়ে যাচ্ছে। তাই অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, শিক্ষার্থীদের মোবাইলে আসক্ত না হয়ে খেলাধুলায় মনোযোগী হতে হবে। প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন যমুনা টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আনিস কবির। জেলার ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান ইলেভেন কেয়ার একডেমির আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২অক্টোবর) দুপুর ১২টায় ক্যাম্পাস সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান শিক্ষক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সদস্য শাখাওয়াত হোসেন শাওন ও বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক প্রমুখ। প্রসঙ্গত যে, ইলেভেন কেয়ার পরিবারের ৩টি প্রতিষ্ঠানের(ইলেভেন কেয়ার একাডেমি, আইটি হাই স্কুল, মডেল মাদ্রাসা) শিক্ষার্থীদের:
আরও পড়ুন
রামগঞ্জের কলচমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাডেমিক ভবন ছাড়াই চলছে পাঠদান

রামগঞ্জের কলচমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাডেমিক ভবন ছাড়াই চলছে পাঠদান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ কাগজে কলমে সরকারি প্রতিষ্ঠান হলেও লক্ষ্মীপুরের রামগঞ্জে কলচমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের জন্য নেই কোন একাডেমিক ভবন। ফলে দীর্ঘ ৩বছর যাবত পার্শ্ববর্তী সাইক্লোন সেন্টারে গাদাগাদি করে দৈনন্দিন পাঠ গ্রহণ করছে শিক্ষার্থীরা। এতে করে কলচমা গ্রামে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ভেস্তে যেতে বসেছে। বিষয়টি নিরসনে একাধিক তদবিরের পরও কোন সুরাহা হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। সোমবার (২১অক্টোবর) সরজমিন পরিদর্শনে গিয়ে জানা যায়, স্থানীয় আছাদ মিয়া বেপারী, আবুল কাশেম মাষ্টার, হেদায়েত উল্যা এবং সেকান্তর মিয়ার দেয়া সম্পত্তিতে ১৯৪৮ইং সনে রামগঞ্জের কলচমা গ্রামে প্রতিষ্ঠিত হয় কলচমা সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্বাধীনতার পর ১৯৯৫ইং সনে সরকারি অর্থায়নে বিদ্যালয়টি কাঁচা থেকে একতলা:
আরও পড়ুন
নরসিংদীতে পিএফজি’র উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

নরসিংদীতে পিএফজি’র উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এই শ্লোগানকে নিয়ে নরসিংদীর মনোহরদীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর ২০২৪) সকাল ১১টায় মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়। পবিত্র কোরান থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা হতে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মনোহরদী এর কো-অর্ডিনেটর কাজী আনোয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান, প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান নূর, নরসিংদী পিএফজি’র কোঅর্ডিনেটর হলধর দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য। উক্ত:
আরও পড়ুন
শিক্ষার মান উন্নয়নে কমলনগরে মা সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার মান উন্নয়নে কমলনগরে মা সমাবেশ অনুষ্ঠিত

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি, লক্ষ্মীপুরের কমলনগরে শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের মানসিক বিকাশের লক্ষে হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মা সমাবেশ উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির। ২১ অক্টোবর সকাল ১০টায় বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে আয়োজিত মা সমাবেশে উপস্থিত ছিলেন সাংবাদিক ও অভিভাবক ইউসুফ আলী মিঠু, ফয়েজ মাহমুদ, বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ। মা সমাবেশে উপস্থিত ব্যক্তিগন বলেন মা ও শিক্ষকগণের সঠিক পর্যবেক্ষণ এবং সে অনুযায়ী সন্তানদের গড়ে তোলার পদ্ধতি অনূসরণ করলে একটি শিশু ভবিষ্যতে সুনাগরিক হিসাবে গড়ে উঠাবে এতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে মা-সমাবেশের গুরুত্ব অপরিসীম। প্রাথমিক শিক্ষা পদ্ধতিতে নিয়মিত মা-সমাবেশের:
আরও পড়ুন
রায়পুরে টিচার্স অ্যাসোসিয়েশন’র সভাপতি মঞ্জু, সম্পাদক দেলোয়ার

রায়পুরে টিচার্স অ্যাসোসিয়েশন’র সভাপতি মঞ্জু, সম্পাদক দেলোয়ার

প্রদীপ কুমার, রায় বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন ( বিএমজিটিএ) এর রায়পুর উপজেলা শাখার সভাপতি হিসেবে মো: মঞ্জুর কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে মো: দেলোয়ার হোসেনকে নির্বাচিত করে ৩১ বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় রায়পুর কামিল মাদ্রাসার হল রুমে মাদ্রাসাসহ সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন ও বৈষম্য দূরীকরণের দাবীতে তৃতীয় উপজেলা সম্মেলনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ও মো: তৌহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বিএমজিটিএ এর মহাসচিব ফিরোজ আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমজিটিএ এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও লক্ষ্মীপুর জেলা শাখার:
আরও পড়ুন
বিএমজিটিএ রায়পুর উপজেলা কমিটি গঠিত

বিএমজিটিএ রায়পুর উপজেলা কমিটি গঠিত

বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) লক্ষীপুর জেলার রায়পুর উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর (শনিবার) জনাব দেলোয়ার হোসেন স্যারের উপস্থাপনায় ও জনাব তৌহিদুল ইসলাম সেলিম স্যারের সভাপতিত্বে রায়পুর কামিল মাদরাসায় অনুষ্ঠিত এ সম্মোলনে উদ্বোধক ছিলেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির মহাসচিব জনাব ফিরোজ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমজিটিএ কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ও লক্ষীপুর জেলা সভাপতি মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রায়পুর কামিল মাদরাসার অধ্যক্ষ ও জমিয়াতুল মোদার্রেসিন এর জেলা সভাপতি জনাব আনম নিজাম উদ্দিন সাহেব,বিএমজিটিএ লক্ষীপুর জেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক কাজী হাবীবুর রহমান,কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ফিরোজ:
আরও পড়ুন
কমলনগরে ইউনিয়ন মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কমলনগরে ইউনিয়ন মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের কমলনগরের চর কাদিরা ইউনিয়ন মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার(১৯অক্টোবর) উপজেলা মৎস্যজীবী দল এ সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহবায়ক সাইদুল বারী মির্জা। কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক আবদুল আল নোমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কমলনগর উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হাওলাদার। উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ রেদোয়ান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের জেলা, উপজেলা ও স্থানীয় নেতাকর্মীরা।
আরও পড়ুন
কমলনগরে মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত

কমলনগরে মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত

কমলনগর,লক্ষ্মীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি গঠন বিষয়ক একটি মত বিনিময় সভার আয়োজন করা। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা ৯ নং তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপি উদ্যােগে তোরাবগঞ্জ ইউনিয়ন মহিলা দলের কমিটি গঠনের বিষয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তোরাবগন্জ ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব মোসলে উদ্দীন। প্রধান অতিথি ছিলেন কমলনগর বিএনপি সভাপতি গোলাম কাদের এবং বিশেষ অতিথি ছিলেন কমলনগর উপজেলা বিএনপির ১ম যুগ্ন আহবায়ক এম,দিদার হোসেন ও উপজেলা যুবদল নেতা আবু সায়েদ দোলন। ১৮ অক্টোবর (শুক্রবার), বিকাল ০৪:০০ টায় স্থানীয় উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তোরাবগন্জ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুস সহিদ সঞ্চলনা আরো উপস্থিত ছিলেন নিজাম মেম্বার, যুবদল নেতা রাসেল,রুমন সহ বিভিন্ন স্তরের:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পল্লীবিদ্যুতের ডিজিএম গ্রেফতার

লক্ষ্মীপুরে পল্লীবিদ্যুতের ডিজিএম গ্রেফতার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: পল্লী বিদ্যুৎ সমিতির ‘ব্ল্যাক আউট’ কর্মসূচির মাধ্যমে সারা দেশ অস্থিতিশীল করার চেষ্টার ঘটনায় ঢাকার একটি মামলায় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গতকাল রাতেই লক্ষ্মীপুর সদর থানার পুলিশে হস্তান্তর করে সেনাবাহিনী। ওই রাতেই মাইক্রোবাসে করে আলী হাসানকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়। এসব তথ্য নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোন্নাফ হোসেন। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার পল্লী বিদ্যুৎ সমিতির ব্ল্যাক আউট কর্মসূচির মাধ্যমে ইন্ধন দিয়ে সারা:
আরও পড়ুন
কমলনগরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

কমলনগরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  দীর্ঘ ১৭ বছর পর ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মীর বিশাল গণজমায়েতের মাধ্যমে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলনগর উপজেলা শাখার আয়োজনে হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কমলনগর উপজেলা জামায়েত ইসলামী  ভারপ্রাপ্ত আমির ও সেক্রেটারী মাওলানা মো. আবুল খায়ের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ জামায়েত ইসলামী  ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ডাঃ মোহাম্মদ রেজাউল করিম। কমলনগর শাখা শুরা সদস্য ব্যাংকার তাসলিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.