রামগঞ্জে এপিপি এ্যাড. জাহিদুলকে সংবর্ধনা
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের এ্যাসিস্যান্ট পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ প্রাপ্ত হওয়ায় রামগঞ্জের কৃতি সন্তান এ্যাড. মোঃ জাহিদুল ইসলাম সোহেলকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রামগঞ্জ উপজেলা ভাদুর ইউনিয়নের যুব কল্যান পরিষদ,ভাদুর রাজারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ভাদুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শনিবার বিকেলে ভাদুর রাজারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় আবু নোমান ভূঁইয়া রতনের সভাপতিত্বে এবং ভাদুর ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান ও উপজেলা যুবদল নেতা মোঃ হারুনুর রশিদের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা সভায় অতিথি ছিলেন রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আবু তাহের, উপজেলা যুবদল নেতা:
