রামগঞ্জে টাকা ছাড়া সেবা পায়না প্রসূতি মায়েরা
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ দেশের সরকারি হাসপাতাল গুলোয় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের বিধান থাকলেও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন বিধানের তোয়াক্কাই করা হচ্ছেনা। কিছু অসাধু দালাল চক্রের ইন্দনে সরকারি এ স্বাস্থ্য সেবা কেন্দ্রটির প্রসূতি বিভাগে ডেলিভারি সেবা নিতে আসা মায়েদের ভাগ্যে টাকা ছাড়া কোন সেবাই মেলেনা। বড় সিজার থেকে শুরু করে টাকা দিতে হয় ছোট সিজারেও। এমনটাই অভিযোগ ভূক্তভোগীদের। অনুসন্ধানে জানা যায়, উপজেলার কেথুড়ী গ্রামের ফাতেমা বেগম অক্টোবরে প্রসূতি বিভাগে সেবা নিতে এসে ১৮শত টাকা, শ্রীরামপুর গ্রামের শারমিন আক্তার ১৫শত টাকা, পূর্ব দরবেশপুর গ্রামের জান্নাত বেগম দিয়েছেন ১৬শত টাকা। এমন অভিযোগ করেছেন আশারকোটা গ্রামের নাজমুন নাহার, করপাড়ার বিলকিছ বেগমও।:
