লক্ষ্মীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা

শেয়ার

গতকাল ০৪ নভেম্বর ২০২৪ ইং তারিখে লক্ষ্মীপুর পৌরসভার কালীবাজার রোডে মেসার্স শাহেদ এন্ড ব্রাদার্স নামক খাদ্যস্থাপনাকে মেয়াদউত্তীর্ণ, নিম্নমানের, অবৈধ উপায়ে বাজারজাত করা বেকারি মালামাল ও কৃত্রিম রঙ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করার অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও পরিবেশ দূষণ আইন ২০১০ এর বিভিন্ন ধারায় সর্বমোট ১,০০,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার জনাব সুমধু চক্রবর্ত্তী জানান, মেসার্স শাহেদ এন্ড ব্রাদার্স এর বিরুদ্ধে নিম্নমানের বেকারি মালামাল সামগ্রী এবং কৃত্রিম রং পাইকারি ও খুচরা বিক্রয় এর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মনিটরিং পরিচালনা করা হয়।

মনিটরিং টিমে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব আবদুল্লা আল হিল হাকিম এবং সদর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব তাজুল ইসলাম। পরিদর্শনকালে নিরাপদ খাদ্য আইনের গুরুতর ব্যত্যয় ঘটিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ কৃত্রিম রং, নিন্মমানের বিভিন্ন বেকারি সামগ্রী ও অবৈধ খাদ্যপণ্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুতকৃত অবস্থায় পাওয়া যায়। এসব নিম্নমানের অনিরাপদ রং ও খাদ্য উপকরণ লক্ষ্মীপুরের বিভিন্ন বেকারিতে ব্যবহৃত হয়।

এমতাবস্থায় জেলা প্রশাসন, লক্ষ্মীপুর এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মজিবুর রহমান এর মোবাইল কোর্ট উক্ত খাদ্যস্থাপনাকে নিরাপদ খাদ্য আইন ২০১৩, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৭, পরিবেশ দূষণ আইন ২০১০ এর বিভিন্ন ধারাতে মোট ১,০০,৫০০০ টাকা জরিমানা করেন। এই সময় মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ খাদ্যপণ্যসমূহ জব্দ করা হয় এবং খাদ্যস্থাপনার মালিক জনাব শাহেদ আলমকে নিরাপদ খাদ্য আইন মেনে খাদ্যব্যবসা পরিচালনার জন্য নির্দেশ প্রদান করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.