আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে বলাৎকারের ঘটনায় রোববার (৩নভেম্বর) মোঃ সফিকুল ইসলাম (৫৩) নামের এক ক্রোকারিজ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, রামগঞ্জ স্মার্ট একাডেমীর ২য় শ্রেনীর ছাত্র শিশু শিক্ষার্থী শুক্রবার দুপুরে শহরস্থ জিয়া শপিং কমপ্লেক্সের উত্তর গেইটের ডাকবাংলা জামে মসজিদের সামনে দিয়ে যাওয়ার পথে জিয়া শপিং কমপ্লেক্সের কাউছার ক্রোকারিজ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সফিকুল ইসলাম তাকে ডেকে তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যায়। পরে ব্যবসায়ী সফিক শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে বলাৎকার করে। এসময় জনৈক কাষ্টমারের আগমনে শিশুটি ছাড়া পেয়ে নিজ বাসায় গিয়ে পিতা-মাতাকে জানায়। সাথে সাথে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে শিশুটির পিতা আবু হানিফ বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ ব্যবসায়ী সফিকুল ইসলামকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। গ্রেপ্তারকৃত ব্যবসায়ী সফিক রামগঞ্জ পৌরসভার রতনপুর ওয়ার্ডের আউগানখিল গ্রামের ফজল করিমের ছেলে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
