কমলনগরে চর লরেঞ্চ ইউনিয়ন মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শেয়ার

পল্লীনিউজ প্রতিবেদক:

কমলনগরের ৩নং চর লরেঞ্চ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) বিকাল ৩ টার সময় চর  লরেঞ্চ মডেল একাডেমি মাঠে এ আয়োজন করে ইউনিয়ন মৎস্যজীবী দল।

কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রেদোয়ান হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ সামসুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলন লক্ষীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আমিন চৌধুরী, লক্ষ্মীপুর জেলা মৎস্যজীবী দলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর ফালোয়ান, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক তারেক রহমান রকি মেম্বার প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ সামসুল আলম বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। সেই সাথে আমাদেরকে সজাগ থেকে সকল ধরনের অপচেষ্টা রুখে দিতে হবে।

এছাড়া সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল নোমান বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী ও দোসরদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করে তিনি আরো বলেন, অতিদ্রুত বাংলাদেশে একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে কেননা আমরা দীর্ঘ ১৫ বছর গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগ করতে পারিনি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.