নরসিংদীতে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৬

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপু‌রে ট্রাক ও সিএনজির মু‌খোমু‌খি সংঘ‌র্ষে সিএনজি‌চালক ও সিএনজির পাঁচ যাত্রীসহ ৬ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শিবপুর উপজেলার পঁচারবা‌ড়ি নামক এলাকার সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম পরিচয় এখনোও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে একটি মালবাহী ট্রাক শিবপুর উপজেলার পঁচাবাড়ি এলাকার সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এসময় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৬ জন যাত্রীর মৃত্যু হয়। তারপর স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠনো হয়েছে। পুলিশ নিহতদের পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.