রামগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সর্দার রবিন গ্রেপ্তার

রামগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সর্দার রবিন গ্রেপ্তার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর-রায়পুর সড়কের রাখালিয়া এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যার আগে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার রফিকুল ইসলাম রবিনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রফিকুল ইসলাম ওরফে রবিন রামগঞ্জ উপজেলার চাঙ্গিরগাঁও এলাকার শামসুন নুর পাটওয়ারীর ছেলে। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় হত্যা, ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে। পুলিশ জানায়, রবিন দীর্ঘদিন ধরে পলাতক ছিল। মঙ্গলবার বিকেলে রাখালিয়া এলাকায় অস্ত্র নিয়ে অবস্থান করছিল রবিন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিয়ান চালায়। এসময় রবিন পুলিশের:
আরও পড়ুন
উত্তরায় দম্পতিকে সরাসরি কোপ দেওয়া যুবক গ্রেপ্তার

উত্তরায় দম্পতিকে সরাসরি কোপ দেওয়া যুবক গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় এক দম্পতিকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে যে যুবক সরাসরি কুপিয়েছেন তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া এই যুবকের নাম আলফাজ। পুলিশ বলছে এই আলফাজ ওই দম্পতিকে সরাসরি কোপ দিয়েছিলেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, সোমবার রাতে ঘটনার পরপরই রবি রায় (২২) ও মো. মোবারক হোসেন (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় জড়িত আরও তিন জন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের চেষ্টা চলছে। গ্রেপ্তাররা প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা। উত্তরার সাত নম্বর সেক্টরের ৯ নম্বর:
আরও পড়ুন
কুয়েটে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

কুয়েটে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিক্ষার্থীরা ‘ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই’, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা’-সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করেন। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তাদের সঙ্গে ছাত্রদের অন্য একটি পক্ষের উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।:
আরও পড়ুন
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজে বইমেলা উদ্বোধন

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজে বইমেলা উদ্বোধন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চার দিনব্যাপী একুশে বইমেলার আয়োজন করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বর্ণাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ জামিলুল হক, পিপিএম, এএসপি সার্কেল, রায়পুর। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ নুরুল আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান ভূঁইয়া, ইঞ্জিনিয়ার কাজী রাসেল, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, আনিসুর রহমান,সফিউল আলম টিপু, প্রধান গাজী গিয়াস উদ্দিন, ইজাজ হোসেন রুমান, মো: ফারুক হোসেন। ষষ্ঠ শ্রেণি থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে:
আরও পড়ুন
ভোলায় পুরোহিতদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভোলায় পুরোহিতদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি: ভোলায় ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধিনে হিন্দু ধর্মিয় কল্যান ট্রাস্টের সহযোগিতায়, ধর্মিয় ও আর্থ সামাজিক পেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি করন প্রকল্প(২য় পর্যায়) এর আয়োজনে জেলার পুরোহিত প্রশিক্ষনের শুভ উদ্ভোদন করা হয়েছে। হিন্দু আইন পুজা পদ্ধতি, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সেবা, ভুমি আইন ও আইসিটি বিষয়ের বরিশাল জেলা কার্যালয়ের আওতাধীন ভোলা জেলায় ৯ দিন ব্যাপি ২৫ জন পুরোহিত দের গত ১৬ ফেব্রুয়ারি ভোলা শ্রী শ্রী লক্ষী গোবিন্দ জিউ ঠাকুর মন্দিরের হল রুমে প্রকল্প পরিচালক প্রনতি রানী দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে প্রদিপ জ্বেলে প্রশিক্ষন কর্মসুচির শুভ উদ্ভোদন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ:
আরও পড়ুন
রায়পুরে তাঁতীলীগ নেতা আটক

রায়পুরে তাঁতীলীগ নেতা আটক

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে রায়পুর পৌর তাঁতী লীগের আহ্বায়ক ও রিপোর্টার্স ইউনিটির নেতা নূরউদ্দিন ভাট শিপলু (৪৩) আটক হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। জানা গেছে, নূরউদ্দিন ভাট শিপলু স্থানীয় দৈনিক ‘লক্ষ্মীপুর পোস্ট’ পত্রিকার নির্বাহী সম্পাদক এবং ঢাকায় প্রকাশিত একটি জাতীয় দৈনিকের স্থানীয় সংবাদদাতা ছিলেন। তিনি রায়পুর পৌর শহরের গাজী মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচিত সভাপতি এবং রায়পুর রিপোর্টার্স ইউনিটির নেতা হিসেবেও দায়িত্ব পালন করতেন। নূরউদ্দিন ভাট শিপলু রায়পুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রুবেল ভাটের ছোট ভাই। লক্ষ্মীপুর সদর:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী কমিটি অবাঞ্ছিত ঘোষণা, পদত্যাগের হিড়িক

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী কমিটি অবাঞ্ছিত ঘোষণা, পদত্যাগের হিড়িক

কামরুল হাসান হৃদয়: লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণার পরই পদত্যাগের হিড়িক পড়েছে। কেন্দ্রীয় কমিটি ঘোষিত জেলা কমিটির তালিকা গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) প্রকাশ হলে রাতেই সেই পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন বেশ কয়েকজনেই। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের ২৮জন সাধারণ শিক্ষার্থী পদত্যাগ করে এবং ঘোষিত এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে। যারা পদত্যাগ করেছেন তাদের মধ্যে রয়েছেন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম আসাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ। আন্দোলনকারী শিক্ষার্থী হাসিব গাজী, মেহেদী হাসান নিরব, নেওয়াজুল ইসলাম, তাওহীদুল ইসলামসহ ২৮জনের পদত্যাগ ফেসবুকে পোস্টের মাধ্যমে:
আরও পড়ুন
রায়পুরে একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

রায়পুরে একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এমরান খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুনুর রশিদ পলাশ, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মাইন উদ্দিন, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমনসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এছাড়াও, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ সভায় উপস্থিত:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অনুমোদন

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অনুমোদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। কমিটিতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব নির্বাচিত করে আগামী ৬ মাসের জন্য ২৩৬ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া মুখ্য সংগঠক পদে রোকেয়া এন ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ, মুখপাত্র রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. বায়েজিদ হোসাইনকে নির্বাচিত করে। কমিটির আহ্বায়ক আরমান হোসেন জানান, ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়তে:
আরও পড়ুন
রামগঞ্জে ২দিন ব্যাপী সনি-স্মার্ট আই কেয়ার ক্যাম্প উদ্বোধন

রামগঞ্জে ২দিন ব্যাপী সনি-স্মার্ট আই কেয়ার ক্যাম্প উদ্বোধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ “দৃষ্টি আপনার, দায়িত্ব আমাদের, ঝকঝকে দেখুন, সনি-স্মার্ট এর সাথে” এই শ্লোগানকে সামনে রেখে স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে সনি-স্মার্ট ও বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের সহযোগিতায় লক্ষ্মীপুরের রামগঞ্জে স্মার্ট একাডেমি প্রাঙ্গনে ২দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ফেব্রুয়ারী) সকল ১০টায় ওই চিকিৎসা সেবার কর্মসূচীর উদ্বোধন করেছেন স্মার্ট ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। আর, কে জ্যানের সঞ্চালনায় এসময় উপস্থি ছিলেন, সনি ইন্টারন্যাশনাল প্রাঃ লিঃ বাংলাদেশ শাখা প্রধান রিকি লুকাস, বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের মহ ব্যবস্থাপক মুহাম্মদ কামরুল ইসলাম, সনি-স্মার্ট এর উপ-মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.