রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি:
ভোলায় ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধিনে হিন্দু ধর্মিয় কল্যান ট্রাস্টের সহযোগিতায়, ধর্মিয় ও আর্থ সামাজিক পেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি করন প্রকল্প(২য় পর্যায়) এর আয়োজনে জেলার পুরোহিত প্রশিক্ষনের শুভ উদ্ভোদন করা হয়েছে।
হিন্দু আইন পুজা পদ্ধতি, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সেবা, ভুমি আইন ও আইসিটি বিষয়ের বরিশাল জেলা কার্যালয়ের আওতাধীন ভোলা জেলায় ৯ দিন ব্যাপি ২৫ জন পুরোহিত দের গত ১৬ ফেব্রুয়ারি ভোলা শ্রী শ্রী লক্ষী গোবিন্দ জিউ ঠাকুর মন্দিরের হল রুমে প্রকল্প পরিচালক প্রনতি রানী দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে প্রদিপ জ্বেলে প্রশিক্ষন কর্মসুচির শুভ উদ্ভোদন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আজাদ জাহান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভোলা জেলার সভাপতি শিবু কর্মকার, মন্দির কমিটির সাধারণ সম্পাদক মিন্টু লাল কর্মকার,কল্যান ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট ট্রেনিং চম্পা সেন,সহ আগত জেলার ২৫ টি মন্দিরের পুরোহিত বৃন্দ। এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুনিয়র কনসালটেন্ট ট্রেনিং জয়ন্ত চক্রবর্তী।
